কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে প্রথমবার সফল এনজিওপ্লাস্টি

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৫ জুলাই ২০২৬, ২৩:৫০আপডেট : ০৫ জুলাই ২০২৬, ২৩:৫০

কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের ক্যাথল্যাবে প্রথমবারের মতো সফলভাবে পারকিউটেনিয়াস করোনারি ইন্টারভেনশন (পিসিআই) বা করোনারি এনজিওপ্লাস্টি সম্পন্ন হয়েছে। ১৯৫৪ সালে প্রতিষ্ঠার পর এ সেবার মাধ্যমে হাসপাতালটি নতুন একটি মাইলফলক অর্জন করেছে।

পুলিশ সদরদফতরের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ এ তথ্য জানিয়েছে।

পুলিশ সদরদফতর জানায়, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. আবদুল ওয়াদুদ চৌধুরীর নেতৃত্বে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের কার্ডিওলজি বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকরা ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগের এক সদস্যের হৃদপিণ্ডে সফলভাবে এনজিওপ্লাস্টি সম্পন্ন করেন।

বর্তমানে ওই পুলিশ সদস্য হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। তার শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছে পুলিশ সদরদপ্তর।

কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে এ সেবা চালু হওয়ায় এখন থেকে বাংলাদেশ পুলিশের সদস্য ও তাদের পরিবারের সদস্যরা আন্তর্জাতিক মানের আধুনিক হৃদরোগ চিকিৎসা এবং জরুরি কার্ডিয়াক ইন্টারভেনশন সেবা আরও দ্রুত ও সহজে গ্রহণ করতে পারবেন।

পুলিশ সদরদফতর জানায়, আধুনিক চিকিৎসা প্রযুক্তির সংযোজন, দক্ষ জনবল গড়ে তোলা এবং বিশেষায়িত স্বাস্থ্যসেবা সম্প্রসারণের মাধ্যমে উন্নত ও মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করতে কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল অঙ্গীকারবদ্ধ।

/এম/
সম্পর্কিত
পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স: মামলার দ্রুত নিষ্পত্তিতে সমন্বিত পদক্ষেপের তাগিদ
মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের শোভাযাত্রা: ওসি বললেন ‌‘খবর পাইনি, ফেসবুকে দেখেছি’
মসজিদে পাওয়া অস্ত্র থানায় নিয়ে গেলেন মুয়াজ্জিন, পুলিশ জানালো লুট হয়েছিল
সর্বশেষ খবর
যৌতুকের জন্য স্ত্রীকে পুড়িয়ে হত্যা: স্বামীর মৃত্যুদণ্ড
যৌতুকের জন্য স্ত্রীকে পুড়িয়ে হত্যা: স্বামীর মৃত্যুদণ্ড
‘চাঁদ আমাদের’, দাবি ট্রাম্পের
‘চাঁদ আমাদের’, দাবি ট্রাম্পের
আদালতের রায়ের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট অবৈধ ঘোষণা হাইকোর্টের
আদালতের রায়ের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট অবৈধ ঘোষণা হাইকোর্টের
টেন্ডুলকারকে ছাড়িয়ে টেস্টে রুটের বিশ্বরেকর্ড 
টেন্ডুলকারকে ছাড়িয়ে টেস্টে রুটের বিশ্বরেকর্ড 
সর্বাধিক পঠিত
কমলা জামদানিতে পরীমণির সাজে নজরকাড়া বাঙালিয়ানা
কমলা জামদানিতে পরীমণির সাজে নজরকাড়া বাঙালিয়ানা
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
রাজীবের মায়ের স্বপ্ন পূরণ
রাজীবের মায়ের স্বপ্ন পূরণ