হত্যাচেষ্টা-বিস্ফোরক মামলায় খায়রুল হককে গ্রেফতার দেখানোর আবেদন পেছালো

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ জুলাই ২০২৬, ১২:৩৪আপডেট : ০৬ জুলাই ২০২৬, ১২:৩৪

সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে এবার বনানী থানার হত্যাচেষ্টা ও বিস্ফোরক আইনের মামলায় গ্রেফতার দেখানোর তারিখ পিছিয়েছে। আগামী ৮ জুলাই ভার্চুয়ালী গ্রেফতার শুনানির তারিখ নির্ধারণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২ জুলাই) মামলার তদন্ত কর্মকর্তা বনানী থানার উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম তাকে গ্রেফতার দেখানোর আবেদন করেন। ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন মো. সেফাতুল্লাহ আসামির উপস্থিতিতে গ্রেফতার দেখানোর বিষয়ে শুনানির জন্য রবিবার (৬ জুলাই) দিন ধার্য রাখেন। তবে নথি না থাকায় তা পিছিয়ে আগামী ৮ জুলাই পরবর্তী তারিখ নির্ধারণ করেছেন আদালত। 

প্রসিকিউশন বিভাগের এসআই মোক্তার হোসেন বিষয়টি জানান।

গত বছরের ২৪ জুলাই বিচারপতি খায়রুল হককে রাজধানীর ধানমন্ডির বাসা থেকে গ্রেফতার করে পুলিশ। এর পর থেকে তিনি কারাগারে আটক রয়েছেন। উচ্চ আদালত থেকে জামিনের পর তার খায়রুল হক কারামুক্ত হচ্ছেন বলে কয়েকবার জানান তার আইনজীবীরা। তবে নতুন নতুন মামলায় গ্রেফতার দেখানোর আবেদন থাকায় কারামুক্ত হতে পারছেন না তিনি।

মামলার বিবরণ থেকে জানা গেছে, জুলাই আন্দোলনের সময় ২০২৪ সালের ৪ অগাস্ট দুপুরে মহাখালী সেতু ভবনের সামনে আন্দোলনকারীরা আন্দোলন করছিলেন। তারা সেখান থেকে শাহবাগ যাওয়ার পথে তাদের ওপর হামলা, গুলিবর্ষণ, ককটেল, হাতবোমা নিক্ষেপ করা হয়। এতে উজ্জল মিয়াসহ ২৫-৩০ জন আহত হন। এ ঘটনায় উজ্জল মিয়া বনানী থানায় হত্যাচেষ্টাসহ বিস্ফোরক দ্রব্য আইনে মামলা দায়ের করেন।

/এআই /আরকে/
সম্পর্কিত
আত্মহত্যার প্ররোচনা: আলভীর জামিন আবেদন নাকচ 
সালমান শাহর দেহাবশেষ উত্তোলনে ম্যাজিস্ট্রেট নিয়োগ
আদাবরে বিএনপি নেতা হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত গ্রেফতার
সর্বশেষ খবর
এআই থেকে সেরা উত্তর পেতে ৬টি কার্যকর প্রম্পটিং কৌশল
এআই থেকে সেরা উত্তর পেতে ৬টি কার্যকর প্রম্পটিং কৌশল
ফ্রিদা কাহলো আজ এক কাল্টের নাম
ফ্রিদা কাহলো আজ এক কাল্টের নাম
অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের মৃত্যুতে গণঅধিকার পরিষদের শোক
অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের মৃত্যুতে গণঅধিকার পরিষদের শোক
পা দিয়ে লিখে এইচএসসি পরীক্ষা দিচ্ছে পলি
পা দিয়ে লিখে এইচএসসি পরীক্ষা দিচ্ছে পলি
সর্বাধিক পঠিত
জুলাইয়ে কাদের হাতে স্নাইপার রাইফেল ছিল জানালেন চিফ প্রসিকিউটর
জুলাইয়ে কাদের হাতে স্নাইপার রাইফেল ছিল জানালেন চিফ প্রসিকিউটর
আওয়ামী লীগ প্রশ্নে বদলেছে বিএনপির অবস্থান?
আওয়ামী লীগ প্রশ্নে বদলেছে বিএনপির অবস্থান?
‘ট্রাফিক পুলিশকে অনুরোধ না করতে সব মন্ত্রীকে সতর্ক করেছেন প্রধানমন্ত্রী’  
‘ট্রাফিক পুলিশকে অনুরোধ না করতে সব মন্ত্রীকে সতর্ক করেছেন প্রধানমন্ত্রী’  
মাকে ধর্ষণের অভিযোগে যুবককে গলা কেটে হত্যা করলো ৪ ভাই
মাকে ধর্ষণের অভিযোগে যুবককে গলা কেটে হত্যা করলো ৪ ভাই
মালয়েশিয়া নিয়ে সরকারের সঙ্গে বৈঠকের পর হতাশার কথা জানালেন অ্যান্ডি হল
মালয়েশিয়া নিয়ে সরকারের সঙ্গে বৈঠকের পর হতাশার কথা জানালেন অ্যান্ডি হল