চার মামলায় জামিন নিয়ে কারামুক্ত কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ জুলাই ২০২৬, ২৩:০৭আপডেট : ১১ জুলাই ২০২৬, ২৩:০৭

হত্যা, হত্যাচেষ্টা ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় মামলায় জামিনের পর কারামুক্ত হয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম চৌধুরী। শনিবার সন্ধ্যায় কাশিমপুর কারাগার থেকে বের হন আর এস ফাহিম।

তার আইনজীবী মো. রবিউল্লাহ বলেন, ‘মোহাম্মদপুর থানার দুটি, গুলশান থানার একটি এবং রমনা থানার এক মামলায় উচ্চ আদালত থেকে জামিন পান আর এস ফাহিম। জামিনের আদেশ কারাগারে পৌঁছানোর পর শনিবার সন্ধ্যায় কারামুক্ত হন তিনি। সেখানের তার পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।’

২৯ মার্চ বিকালে রাজধানীর মিরপুর চিড়িয়াখানা এলাকা থেকে ফাহিমকে আটক করে জনতা ও একদল শিক্ষার্থী। এরপর রাজধানীর শাহ আলী থানা পুলিশের কাছে সোপর্দ করে তারা। পরবর্তী সময়ে তাকে গুলশান থানায় হস্তান্তর করা হয়। মো. ইমরান নামে এক ব্যক্তি হত্যা মামলায় ৩০ মার্চ তাকে কারাগারে পাঠানো হয়। 
এরপর তাকে মোহাম্মদপুর থানার তিন মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করা হয়। শুনানি নিয়ে আদালত দুই মামলায় তাকে গ্রেফতার দেখানোর আদেশ দেয়। অন্য মামলায় গ্রেফতার দেখানোর আবেদন নামঞ্জুর হয়। 

তিন মামলায় জামিনের আদেশের পর তাকে রমনা মডেল থানায় সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করলে আদালত তা মঞ্জুর করে। সর্বশেষ এ মামলায় জামিন নিয়ে কারামুক্ত হলেন আর এস ফাহিম।

/এআই/ইউএস/
সম্পর্কিত
রিমান্ড শেষে কারাগারে উগ্রবাদী সংগঠনের সাবির-তানিম 
রিমান্ড আবেদন নাকচ, কারাগারে উগ্রবাদী সংগঠনের সদস্য তাহসীন
দুর্নীতির মামলায় পিকে হালদারসহ ১২ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা 
সর্বশেষ খবর
চট্টগ্রামের পাঁচ জেলায় ৪৩ জনের মৃত্যু, ৮ লাখ মানুষ দিশেহারা
চট্টগ্রামের পাঁচ জেলায় ৪৩ জনের মৃত্যু, ৮ লাখ মানুষ দিশেহারা
উত্তরায় ১০ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ, বৃদ্ধ গ্রেফতার
উত্তরায় ১০ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ, বৃদ্ধ গ্রেফতার
ভোলায় পরীক্ষা কেন্দ্রে যারা মব সৃষ্টি করেছে, কাউকেই ছাড় দেওয়া হবে না: শিক্ষামন্ত্রী
ভোলায় পরীক্ষা কেন্দ্রে যারা মব সৃষ্টি করেছে, কাউকেই ছাড় দেওয়া হবে না: শিক্ষামন্ত্রী
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বাধিক পঠিত
নেশাগ্রস্ত পিতার আঘাতেই প্রাণ হারায় মেয়ে: আদালতে মা
নেশাগ্রস্ত পিতার আঘাতেই প্রাণ হারায় মেয়ে: আদালতে মা
মেসির দুই মিসের পর আর্জেন্টিনার পেনাল্টি কে নেবেন জানালেন কোচ
মেসির দুই মিসের পর আর্জেন্টিনার পেনাল্টি কে নেবেন জানালেন কোচ
‘ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা কেন, এখনই দেশে ফিরুন’—শেখ হাসিনাকে আসিফ নজরুল
‘ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা কেন, এখনই দেশে ফিরুন’—শেখ হাসিনাকে আসিফ নজরুল
‘পরীমণিকে গ্রেফতার করা যৌক্তিক ছিল না’—অভিযানের নেপথ্য জানালেন র‍্যাবের সাবেক গোয়েন্দা প্রধান
‘পরীমণিকে গ্রেফতার করা যৌক্তিক ছিল না’—অভিযানের নেপথ্য জানালেন র‍্যাবের সাবেক গোয়েন্দা প্রধান
স্বাস্থ্যকর দুপুরের মেনুতে রাখুন পেঁপে মুগ ডাল
স্বাস্থ্যকর দুপুরের মেনুতে রাখুন পেঁপে মুগ ডাল