রিমান্ড শেষে কারাগারে উগ্রবাদী সংগঠনের সাবির-তানিম 

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ জুলাই ২০২৬, ১৭:২১আপডেট : ১১ জুলাই ২০২৬, ১৭:২১

উগ্রবাদী সংগঠনের কার্যক্রমের সঙ্গে জড়িত থাকার সন্দেহে রাজধানীর যাত্রবাড়ী থেকে গ্রেফতার হওয়া শাহ আমানত সাবির ও হোসাইন তানিমকে রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছেন আদালত।

দুই দফায় ৬ দিনের রিমান্ড শেষে শনিবার (১১ জুলাই) তাদের আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন যাত্রাবাড়ী থানার ইন্সপেক্টর এ বি সিদ্দিক।

আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলবিরুনী মীর তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

প্রসিকিউশন বিভাগের এসআই মাসুম খান বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গত রবিবার (৫ জুলাই) ভোর সাড়ে ৬টায় যাত্রাবাড়ীর মিনি কক্সবাজার এলাকা থেকে শাহ আমানত সাবির, হোসাইন তানিম, জুনায়েদ, আতাউল্লাহ শাহ, আবিদুর রহমান এবং বায়োজিতকে গ্রেফতার করে পুলিশ।

উগ্রবাদী সংগঠনের কার্যক্রমের সঙ্গে জড়িত এমন সন্দেহে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় তাদের গ্রেফতার দেখিয়ে সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করা হয়। তবে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

বুধবার (৮ জুলাই) রিমান্ড শেষে তাদের ফের আদালতে হাজির করা হয়। এদিন সাবির ও তানিমের সাত দিনের রিমান্ড আবেদন করা হলেও অপর চার আসামিকে কারাগারে আটক রাখার আবেদন করে পুলিশ।

আদালত সাবির ও তানিমের তিন দিনের রিমান্ডের আদেশ দেন। অপর চার আসামিকে কারাগারে পাঠানো হয়। আজ সাবির ও তানিমকেও রিমান্ড শেষে কারাগারে পাঠানো হলো।

এদিকে বৃহস্পতিবার (৯ জুলাই) রাত ৯টার দিকে যশোর সদর উপজেলার কিসমত নোয়াপাড়া এলাকার নিজ বাড়ি থেকে উগ্রবাদী সংগঠন ‘ফাতাহ কমব্যাট সিস্টেম-এফসিএস’-এর সক্রিয় সদস্য সন্দেহে তাহসীন ইসলামকে গ্রেফতার করা হয়। তাকেও ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে শুক্রবার (১০ জুলাই) সাত দিনের রিমান্ড আবেদন করা হয়েছিল। তবে আদালত রিমান্ড আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

/এআই/এমএএল/
সম্পর্কিত
বৈষম্যবিরোধী আন্দোলনের সময় কারাগার থেকে পালানো মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার
জামিন শুনানির দিনে কেন্দ্রীয় কারাগারে যুবলীগ নেতার মৃত্যু
রিমান্ড আবেদন নাকচ, কারাগারে উগ্রবাদী সংগঠনের সদস্য তাহসীন
সর্বশেষ খবর
ডুবে আছে হাসপাতাল, ভেলায় ভাসিয়ে রোগীদের নিয়ে আসছেন স্বজনরা
ডুবে আছে হাসপাতাল, ভেলায় ভাসিয়ে রোগীদের নিয়ে আসছেন স্বজনরা
হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ককে দেখতে গেলেন প্রধানমন্ত্রী
হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ককে দেখতে গেলেন প্রধানমন্ত্রী
হরমুজে নৌ-চলাচলে ফি, কী ভাবছে ইউরোপ
হরমুজে নৌ-চলাচলে ফি, কী ভাবছে ইউরোপ
রবিবার প্রকাশ হচ্ছে প্রাথমিক বৃত্তির ফল, যেভাবে জানবেন
রবিবার প্রকাশ হচ্ছে প্রাথমিক বৃত্তির ফল, যেভাবে জানবেন
সর্বাধিক পঠিত
নেশাগ্রস্ত পিতার আঘাতেই প্রাণ হারায় মেয়ে: আদালতে মা
নেশাগ্রস্ত পিতার আঘাতেই প্রাণ হারায় মেয়ে: আদালতে মা
সরকারি শিশু পরিবারে কীভাবে অন্তঃসত্ত্বা হলো কিশোরী, বরখাস্ত ৫ কর্মকর্তা
সরকারি শিশু পরিবারে কীভাবে অন্তঃসত্ত্বা হলো কিশোরী, বরখাস্ত ৫ কর্মকর্তা
মেসির দুই মিসের পর আর্জেন্টিনার পেনাল্টি কে নেবেন জানালেন কোচ
মেসির দুই মিসের পর আর্জেন্টিনার পেনাল্টি কে নেবেন জানালেন কোচ
যুক্তরাষ্ট্র-ইসরায়েল চালায়নি, তাহলে ইরানে হামলা চালালো কোন দেশ
যুক্তরাষ্ট্র-ইসরায়েল চালায়নি, তাহলে ইরানে হামলা চালালো কোন দেশ
‘পরীমণিকে গ্রেফতার করা যৌক্তিক ছিল না’—অভিযানের নেপথ্য জানালেন র‍্যাবের সাবেক গোয়েন্দা প্রধান
‘পরীমণিকে গ্রেফতার করা যৌক্তিক ছিল না’—অভিযানের নেপথ্য জানালেন র‍্যাবের সাবেক গোয়েন্দা প্রধান