অনলাইন জুয়া পরিচালনা: দুই আসামি রিমান্ডে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ জুলাই ২০২৬, ১৩:১৭আপডেট : ১৩ জুলাই ২০২৬, ১৩:১৭

অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে গ্রেফতার আমিনুর ইসলাম ও সাকিব হোসেনের রিমান্ডের আদেশ দিয়েছেন আদালত। আমিনুর ইসলামের তিন দিন এবং সাকিবের একদিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে।

ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জামসেদ আলমের আদালত রবিবার (১২ জুলাই) শুনানি শেষে এই আদেশ দেন। সোমবার (১৩ জুলাই) আদালত সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে, আসামিদের আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা জাকির হোসেন। শুনানি শেষে আদালত আমিনুরের তিন দিন এবং সাকিবের এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আসামিপক্ষের আইনজীবী রাকিবুল ইসলাম এ তথ্য জানান। তিনি বলেন, অনলাইন জুয়া সংক্রান্ত অভিযোগ নিঃসন্দেহে একটি গুরুতর অপরাধ। তবে অভিযোগ উত্থাপন এবং অভিযোগ প্রমাণিত হওয়া সম্পূর্ণ ভিন্ন বিষয়।

এ আইনজীবী আরও বলেন, বাংলাদেশের সংবিধান ও প্রচলিত আইন অনুযায়ী অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত না হওয়া পর্যন্ত প্রত্যেক ব্যক্তি নির্দোষ বলে গণ্য হবেন। আমরা আদালতের প্রতি পূর্ণ আস্থা রাখি। বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটিত হবে ও ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে।

পুলিশ জানান, আসামি আমিনুর মোবাইল আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান (এমএফএস) নগদ কোম্পানির থানা পর্যায়ের ডিস্ট্রিবিউট ম্যানেজার। গত ১১ জুলাই রাজধানীর ধোলাইপাড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে গুলশান এলাকা থেকে সাকিবকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের সময় আসামিদের কাছ থেকে দুটি মুঠোফোন এবং ৫৯টি এমএফএস সিম জব্দ করা হয়।

মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, আমিনুর তার দায়িত্বের অপব্যবহার করে বিভিন্ন ব্যক্তির নামে-বেনামে বিপুলসংখ্যক এমএফএস সিম সক্রিয় করে সহযোগীদের কাছে সরবরাহ করতো। এসব সিম ব্যবহার করে অনলাইন জুয়ার বিভিন্ন সাইটের পেমেন্ট গেটওয়ে পরিচালনা করা হতো। চক্রটি বিশেষ ধরনের একটি অ্যাপ ব্যবহার করে এমএফএস হিসাবসংক্রান্ত তথ্য ও ওটিপি সংগ্রহ করতো। পরে ওই হিসাবগুলো ব্যবহার করে প্রতিদিন প্রায় ২ থেকে ৩ লাখ টাকার অবৈধ লেনদেন করা হতো।

ওই ঘটনায় অনলাইন জুয়া ও বেটিং কার্যক্রম নিয়ন্ত্রণে সম্প্রতি প্রণীত জুয়া প্রতিরোধ আইন ২০২৬ এর ২৪, ২৫ ও ২৭ ধারায় রমনা মডেল থানায় ডিবি সাইবার এবং স্পেশাল ক্রাইমের এসআই আমির হামজা মামলাটি করা হয়েছে।

/এআই /আরকে/
সম্পর্কিত
প্রধানমন্ত্রী ও সরকারকে গালিগালাজ করা সেই সিফাত কারাগারে
কটূক্তি নাকি সমালোচনা: আইনের চোখে পার্থক্য কোথায়?
জুয়ার ওয়েবসাইটে টোপ, এরপর টাকা যেতো বিদেশে: গ্রেফতার ৪
সর্বশেষ খবর
রাজধানীতে ৪৩৪ জন গ্রেফতার, মামলা ৪৪
রাজধানীতে ৪৩৪ জন গ্রেফতার, মামলা ৪৪
সীমান্তে চাষাবাদের সময় বিএসএফের গুলিতে কৃষক আহত
সীমান্তে চাষাবাদের সময় বিএসএফের গুলিতে কৃষক আহত
সরকার ভাঁওতাবাজি করছে, জনগণ ক্ষমা করবে না: জামায়াত আমির
সরকার ভাঁওতাবাজি করছে, জনগণ ক্ষমা করবে না: জামায়াত আমির
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা আজ, অংশ নেবেন তারেক রহমান
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা আজ, অংশ নেবেন তারেক রহমান
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?