কেপ ভার্দে তারকাকে নিলো ব্রাজিলের ক্লাব

স্পোর্টস ডেস্ক
১৩ জুলাই ২০২৬, ১৪:০৩আপডেট : ১৩ জুলাই ২০২৬, ১৪:০৩

বিশ্বকাপে দারুণ পারফর্ম করেছে কেপ ভার্দে। তার পুরস্কারস্বরূপ এবার দলটির অ্যাটাকিং মিডফিল্ডার জোবানে ক্যাবরালকে দলে ভেড়ালো ব্রাজিলের ঐতিহ্যবাহী ক্লাব গ্রেমিয়ো। সদ্য বিশ্বকাপ খেলা এই তারকার সঙ্গে দেড় বছরের চুক্তি করেছে ক্লাবটি। ক্রুজেইরোর বিপক্ষে একটি প্রীতি ম্যাচে জয়ের পর গ্রেমিয়োর কোচ লুইস কাস্ত্রো বিষয়টি নিশ্চিত করেছেন।

২৮ বছর বয়সী জোবানে ক্যাবরালকে নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে কোচ লুইস কাস্ত্রো বলেন, ‘ক্যাবরাল বিশ্বকাপের মঞ্চে নিজের যোগ্যতার প্রমাণ দিয়েছে। সে একইসঙ্গে বাঁ প্রান্তে এবং মাঝমাঠে খেলতে পারদর্শী। আমাদের দলের খেলোয়াড়রা এই মৌসুমের লক্ষ্য অর্জনে দারুণ প্রতিশ্রুতিবদ্ধ, আমার বিশ্বাস ক্যাবরাল দ্রুতই আমাদের স্কোয়াডের সঙ্গে মানিয়ে নিতে পারবে।’

পর্তুগালের ক্লাব এস্ট্রেলা আমাদোরার হয়ে খেলা ক্যাবরাল জুলাই মাসে ফ্রি এজেন্ট হিসেবে চুক্তিবদ্ধ হন। এবারের বিশ্বকাপে কেপ ভার্দের হয়ে দুটি গুরুত্বপূর্ণ ম্যাচে শুরুর একাদশে ছিলেন তিনি— একটি স্পেনের বিপক্ষে ড্র করা ম্যাচ এবং অন্যটি আর্জেন্টিনার বিপক্ষে নকআউট পর্বের লড়াইয়ে।

/টিএ/আরকে/
সম্পর্কিত
বিশ্বকাপে সাত সেভ, এবার ব্যালন ডি’অরের লড়াইয়ে ভোজিনহা
বিশ্বকাপে বিশৃঙ্খলা: বড় শাস্তি পেলো আর্জেন্টিনা
আর্জেন্টিনাকে কাঁপিয়ে দেওয়া কেপ ভার্দে পেলো নতুন কোচ
সর্বশেষ খবর
বিএসএফের গুলিতে সীমান্তের ওপারে বাংলাদেশি নিহত, বিজিবির পতাকা বৈঠক আহ্বান
বিএসএফের গুলিতে সীমান্তের ওপারে বাংলাদেশি নিহত, বিজিবির পতাকা বৈঠক আহ্বান
এমবাপ্পের জোড়া গোলে ভায়েকানোকে হারিয়ে বার্সাকে স্পর্শ করলো রিয়াল
এমবাপ্পের জোড়া গোলে ভায়েকানোকে হারিয়ে বার্সাকে স্পর্শ করলো রিয়াল
হুথিদের দখলে মানদেবের কৌশলগত দ্বীপ, ট্রাম্পের সাহায্য চাইলেন সৌদি যুবরাজ
হুথিদের দখলে মানদেবের কৌশলগত দ্বীপ, ট্রাম্পের সাহায্য চাইলেন সৌদি যুবরাজ
১৩ ঘণ্টা ধরে হাসপাতালে বিদ্যুৎ নেই, টর্চলাইটের আলোতে চলছে চিকিৎসা
১৩ ঘণ্টা ধরে হাসপাতালে বিদ্যুৎ নেই, টর্চলাইটের আলোতে চলছে চিকিৎসা
সর্বাধিক পঠিত
একসঙ্গে ঝিনুক-কোরাল চাষে সফলতা, অর্থনীতিতে নতুন সম্ভাবনা
একসঙ্গে ঝিনুক-কোরাল চাষে সফলতা, অর্থনীতিতে নতুন সম্ভাবনা
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
স্বর্ণের দাম বাড়লো, ভরি কত 
স্বর্ণের দাম বাড়লো, ভরি কত