সাড়ে ৯ কোটি টাকার সন্দেহজনক লেনদেন, হরিদাসের বিরুদ্ধে অর্থপাচারের অভিযোগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ জুলাই ২০২৬, ১৭:২১আপডেট : ১৩ জুলাই ২০২৬, ১৭:২১

আয়ের সুনির্দিষ্ট উৎস না থাকলেও আলোচিত শ্রী হরিদাস চন্দ্র তরনী দাসের ব্যাংক হিসাবে ৯ কোটি ৩৫ লাখ টাকা লেনদেনের তথ্য মিলেছে!  অর্থ পাচারের অভিযোগ এনে রাজধানীর উত্তরা পশ্চিম থানায় রবিবার (১৩ জুলাই) রাতে হরিদাসের বিরুদ্ধে মামলা দায়ের করেছে সিআইডি। সোমবার এ মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।

সিআইডি জানায়, শ্রী হরিদাস চন্দ্র তরনীদাস গাইবান্ধার পলাশবাড়ী থানার মধ্য রামচন্দ্রপুর গ্রামের শ্রী গোপীনাথ তরনী দাসের ছেলে। তিনি ২০০৬ সালে হাসবাড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়, পলাশবাড়ী থেকে এসএসসি ও ২০০৮ সালে ঢাকা ক্যামব্রিয়ান কলেজ থেকে এইচএসসি পাস করেন। ২০১০ সালে অবৈধভাবে ভারতে গিয়ে শিক্ষা ও প্রশিক্ষণ গ্রহণ শেষে দেশে ফেরেন বলে জানা গেছে। ২০১৯ সালে ইসলাম ধর্ম গ্রহণ করে তৌহিদ ইসলাম নাম ধারণ করেন। এরপর থেকে তিনি বিভিন্ন সময়ে নিজেকে তৎকালীন প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার পরিচয় দিতেন এবং বিশ্বাসযোগ্যতা অর্জনে প্রধানমন্ত্রীর সঙ্গে নিজের এডিট করা ছবি এবং প্রভাবশালী ব্যক্তিদের নামে সেভ করা ভুয়া ফোন কল প্রদর্শন করতেন। তার বিরুদ্ধে সরকারি চাকরি, বদলি,  হুন্ডি ও সংঘবদ্ধ অপরাধের বিষয়ে অভিযোগ থাকায় সিআইডি প্রাথমিক অনুসন্ধান করে।

অনুসন্ধানকালে জানা গেছে, বৈধ কোনও আয়ের উৎস না থাকা স্বত্বেও তার বিভিন্ন ব্যাংক ও মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস হিসাবে ৯ কোটি ৩৫ লাখ টাকা জমা হয়েছে এবং তিনি প্রায় সমপরিমাণ টাকা উত্তোলন করেছেন; যা সন্দেহজনক। তার ব্যাংক হিসাবগুলোতে দেশের বিভিন্ন স্থান থেকে বিভিন্ন ব্যক্তি কর্তৃক বিপুল পরিমাণ অর্থ জমা করা হয়েছে; যা তার পেশার সঙ্গে সামঞ্জস্য পূর্ণ নয়।

অভিযুক্তের বিরুদ্ধে ইতোপূর্বে বনানী থানায় রুজু করা মামলা সংক্রান্ত তথ্য অনুসন্ধানকালে পাওয়া গেছে।

শ্রী হরিদাস চন্দ্র তরনীদাসের বিরুদ্ধে প্রাথমিক অনুসন্ধানে দেশি-বিদেশি মুদ্রা পাচার ও সংঘবদ্ধ অপরাধ প্রমাণিত হওয়ায় উত্তরা পশ্চিম থানায় মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ (সংশোধনী-২০১৫) এর ৪(২) ধারায় নিয়মিত মামলা হয়েছে। তার বিভিন্ন ব্যাংক ও মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস হিসাবে সন্দেহজনক লেনদেনের বিষয়ে তদন্ত কার্যক্রম অব্যাহত আছে।

/আইএ/আরকে/
সম্পর্কিত
মিরপুর ও তেজগাঁওয়ে গ্রেফতার ২১৯
সিফাতের বিরুদ্ধে মামলা করলেন ওসি, আ.লীগের সঙ্গে যোগসূত্রের অভিযোগ
কারারক্ষী ও আইনজীবীর ছদ্মবেশে প্রতারণা: সংঘবদ্ধ চক্রের দুই সদস্য গ্রেফতার
সর্বশেষ খবর
এআই-জ্ঞান থাকলেই কি এইচআর ক্যারিয়ারে এগিয়ে থাকবেন?
এআই-জ্ঞান থাকলেই কি এইচআর ক্যারিয়ারে এগিয়ে থাকবেন?
বিশ্বের ‘সবচেয়ে বুদ্ধিমান’ এআই, কমান্ড ছাড়াই শেষ করবে কাজ
বিশ্বের ‘সবচেয়ে বুদ্ধিমান’ এআই, কমান্ড ছাড়াই শেষ করবে কাজ
চীনের যে নদীতে জোয়ার আসে ঢেউয়ের দেয়াল হয়ে
চীনের যে নদীতে জোয়ার আসে ঢেউয়ের দেয়াল হয়ে
১২ বছর পর রিয়াল মাদ্রিদের সঙ্গে এমন ঘটনা ঘটলো
১২ বছর পর রিয়াল মাদ্রিদের সঙ্গে এমন ঘটনা ঘটলো
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ