গাজী শামছুর রহমানের বই ‘কামরুল বুক হাউস’ প্রকাশ করতে পারবে না: হাইকোর্ট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ জুলাই ২০২৬, ১৬:১৭আপডেট : ১৫ জুলাই ২০২৬, ১৬:১৭

লেখক গাজী শামছুর রহমানের লেখা ‘বাংলাদেশ পুলিশ হ্যান্ডবুক’ কামরুল বুক হাউস প্রকাশ করতে পারবে না বলে রায় দিয়েছেন হাইকোর্ট। বুধবার (১৫ জুলাই) বিচারপতি মোহাম্মদ উল্লাহ ও বিচারপতি মো. লুৎফর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট এস এম আরিফ মণ্ডল।

পরে আইনজীবী জানান, ১৯৫৮ সালে থেকে ‘খোশরোজ কিতাব মহল’ কর্তৃক ‘পুলিশ হ্যান্ডবুক’ (ফৌজদারি কার্যবিধি, দণ্ডবিধি,সাক্ষ্য আইন ও মাইনর অ্যাক্টস একত্রে) নামে সর্বপ্রথম বইটি প্রকাশিত হয়। স্বাধীনতা লাভের পর বইটির নতুন নাম হয় ‘বাংলাদেশ পুলিশ হ্যান্ডবুক’। এরইমধ্যে বইটির ৪২তম সংস্করণ প্রকাশিত হয়েছে। সর্বপ্রথম এ বইটির অনুবাদক ও রচয়িতা ছিলেন অ্যাডভোকেট অধ্যাপক এটিএম কামরুল ইসলাম। অতঃপর বইটির পরিবর্তিত আইনের সংশোধন ও সংযোজন করেন বাংলাদেশের আইন বই লেখার দিকপাল আইনবিদ প্রয়াত গাজী শামছুর রহমান। সর্বশেষ বিচারপতি সিদ্দিকুর রহমান মিয়া বইটির প্রয়োজনীয় সংযোজন করে আসছেন।

এদিকে খোশরোজ কিতাব মহল কর্তৃক ‘বাংলাদেশ পুলিশ হ্যান্ডবুক’ বহুল প্রচারিত ও প্রকাশিত হয়ে আসছে। কিন্তু উক্ত বইটির বাজারে ব্যাপক চাহিদা থাকায় কপিরাইট আইন ভঙ্গ করে কামরুল বুক হাউস নামীয় প্রকাশনা সংস্থা দীর্ঘদিন ধরে মূল প্রকাশক খোশরোজ কিতাব মহলের অজ্ঞাতসারে বইটি ছাপিয়ে বিক্রয় করে বেআইনিভাবে লাভবান হয়ে আসছিল। তবে আজকের রায়ের ফলে এখন থেকে কামরুল বুকস হাউস বাংলাদেশ পুলিশ হ্যান্ডবুক বইটি প্রকাশ করতে পারবে না বলেও আইনজীবী জানান।

/বিআই/এপিএইচ/
সম্পর্কিত
গুম করে গুলশানের বাড়ি দখলের অভিযোগ: মূল মালিকের পক্ষে আপিল বিভাগের রায়
দেনমোহর আদায়ের নীতিমালা তৈরির প্রশ্নে হাইকোর্টের রুল
নারী মরদেহের ময়নাতদন্তে নারী ডোম নিয়োগ চেয়ে হাইকোর্টে রিট
সর্বশেষ খবর
পর্যটন শিল্পের বিকাশে যেসব উদ্যোগের কথা জানালেন প্রধানমন্ত্রী 
পর্যটন শিল্পের বিকাশে যেসব উদ্যোগের কথা জানালেন প্রধানমন্ত্রী 
আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বাদ দিতে লাখ লাখ আবেদন করলো কারা
আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বাদ দিতে লাখ লাখ আবেদন করলো কারা
ঘরের প্রতিটি কোণায় পৌঁছাবে দ্রুত ওয়াই-ফাই, মেনে চলুন ৭ কৌশল
ঘরের প্রতিটি কোণায় পৌঁছাবে দ্রুত ওয়াই-ফাই, মেনে চলুন ৭ কৌশল
প্রাণিজ খাদ্য রফতানিতে কানাডার সহায়তা চায় বাংলাদেশ
প্রাণিজ খাদ্য রফতানিতে কানাডার সহায়তা চায় বাংলাদেশ
সর্বাধিক পঠিত
২ মাসের শিশুর ভিডিও ভাইরাল, স্ত্রীর অপরাধে স্বামী-বাবা গ্রেফতার, কী ঘটেছিল
২ মাসের শিশুর ভিডিও ভাইরাল, স্ত্রীর অপরাধে স্বামী-বাবা গ্রেফতার, কী ঘটেছিল
সরকারের পায়ের তলার মাটি সরে যাচ্ছে, শেখ হাসিনাকে স্বাগত জানাই: জি এম কাদের
সরকারের পায়ের তলার মাটি সরে যাচ্ছে, শেখ হাসিনাকে স্বাগত জানাই: জি এম কাদের
আতঙ্কের নাম ডেভিড ইমন, কেন ধরতে পারছে না পুলিশ
আতঙ্কের নাম ডেভিড ইমন, কেন ধরতে পারছে না পুলিশ
ইসরায়েলে সরাসরি তেল রফতানি বন্ধ করেছে ব্রাজিল
ইসরায়েলে সরাসরি তেল রফতানি বন্ধ করেছে ব্রাজিল
গুনে গুনে ঘুষ নিয়ে ফাইলে স্বাক্ষর করেন তিনি, বলেন ‘আমার কাছে কারও বেইল নাই’
গুনে গুনে ঘুষ নিয়ে ফাইলে স্বাক্ষর করেন তিনি, বলেন ‘আমার কাছে কারও বেইল নাই’