‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে র‌্যাবের নিরাপত্তা জোরদার

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৫ জুলাই ২০২৬, ১৮:৪৬আপডেট : ১৫ জুলাই ২০২৬, ১৮:৪৬

জুলাই শহীদ দিবস উপলক্ষে ঢাকাসহ দেশব্যাপী বিভিন্ন অনুষ্ঠান কর্মসূচি পালিত হবে। এই উপলক্ষে কোনও উগ্রবাদী গোষ্ঠী, নিষিদ্ধ ঘোষিত সংগঠন এবং রাষ্ট্র ও সরকার বিরোধী কুচক্রী মহল যাতে কোনও প্রকার অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি করতে না পারে সেই লক্ষ্যে অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি র‌্যাবও নিরাপত্তার দায়িত্ব পালন করবে। 

সার্বিকভাবে সব ধরণের ঝুঁকি পর্যালোচনা করে অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনী, গোয়েন্দা সংস্থা এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় সাধনের মাধ্যমে র‌্যাবও ‘জুলাই শহীদ দিবস’র নিরাপত্তা জোরদার করেছে।  

বৃধবার (১৫ জুলাই) র‌্যাবের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।  

র‌্যাব বলছে, আগামীকাল বৃহস্পতিবার (১৬ জুলাই) উপলক্ষে ইতোমধ্যে জারিকৃত সব ধরনের আইনশৃঙ্খলা বিষয়ক নির্দেশনা বাস্তবায়নে র‌্যাব কাজ করছে। জুলাই শহীদ দিবস উদযাপনে নিরাপত্তা নিশ্চিতে র‌্যাবের পক্ষ থেকে বেশ কিছু নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।  

সেগুলো হচ্ছে— নিরাপত্তা হুমকিজনিত স্থান পর্যালোচনা করে পরিকল্পনা প্রণয়ন ও নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।  

স্থানীয় প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নজরদারি অব্যাহত রাখাসহ নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। 

র‌্যাব নিজস্ব নেতৃত্বে দায়িত্ব পালন করবে। তবে দায়িত্বপূর্ণ এলাকায় স্থানীয় প্রশাসন, অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করবে।  

গোয়েন্দা কার্যক্রম জোরদার এবং আগাম তথ্য সংগ্রহের জন্য এলাকা ভিত্তিক সোর্স নিয়োগ করা হয়েছে।  

দায়িত্বপূর্ণ এলাকায় মধ্যে প্রত্যাবর্তন কর্মসূচির রুটসমূহে সাদা পোশাকে গোয়েন্দা দল নিয়োগের মাধ্যমে নজরদারি জোরদার করা হয়েছে। 

দায়িত্বপূর্ণ এলাকায় সন্দেহভাজন ও নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ব্যক্তিবর্গের বিষয়ে তথ্য সংগ্রহ করা হচ্ছে। 

র‌্যাবের টহল কার্যক্রম দৃশ্যমান রয়েছে এবং প্রয়োজনীয় সংখ্যক চেকপোস্ট স্থাপন করা হয়েছে। অনুষ্ঠানস্থল এবং জুলাই স্মৃতিস্তম্ভ সমূহের নিরাপত্তায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।  

রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানসমূহে র‌্যাবের বোম্ব ডিস্পোজাল ইউনিট ও ডগ স্কোয়াডের মাধ্যমে সুইপিং সম্পন্ন করা হচ্ছে। সুইপিং পরিচালনার পাশাপাশি বোম্ব ডিসপোজাল ইউনিট ও ডগ স্কোয়াড যে কোন উদ্ভুত পরিস্থিতি মোকাবেলার জন্য সার্বক্ষণিকভাবে প্রস্তুত রাখা হয়েছে। 

জুলাই শহীদ দিবস উপলক্ষে দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে সবার সহযোগিতা কামনা করেছে র‌্যাব। সেই সঙ্গে যেকোনও প্রকার বিশৃঙ্খলা দেখা দিলে র‌্যাবের সহযোগিতা পেতে টহল ইনচার্জ অথবা দায়িত্বপ্রাপ্ত র‌্যাব ব্যাটালিয়ন অধিনায়ককে জানাতে জনসাধারণকে অনুরোধ করেছে র‌্যাব।  

/এসএনকে/এসটি/ 
সম্পর্কিত
জুলাই গণঅভ্যুত্থান ছিল ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে জনগণের ক্ষোভের বিস্ফোরণ: রাষ্ট্রপতি
জুলাই শহীদদের ৮৩৪ জন শনাক্ত, আরও অনেকের লাশ নদীতে: চিফ প্রসিকিউটর 
শিক্ষার্থীদের লং মার্চ: সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী
সর্বশেষ খবর
অসত্য সংবাদ প্রকাশ করলে বিধি অনুযায়ী ব্যবস্থা: তথ্য অধিদফতর
অসত্য সংবাদ প্রকাশ করলে বিধি অনুযায়ী ব্যবস্থা: তথ্য অধিদফতর
পিরোজপুরে ঝর্ণা হত্যা: মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হাইকোর্টে খালাস
পিরোজপুরে ঝর্ণা হত্যা: মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হাইকোর্টে খালাস
ডলারের বিপরীতে শক্তিশালী চীনা ইউয়ান
ডলারের বিপরীতে শক্তিশালী চীনা ইউয়ান
ফরম্যাট বদলালেও ভাগ্য বদলায়নি, জিম্বাবুয়ের কাছে হার বাংলাদেশের
ফরম্যাট বদলালেও ভাগ্য বদলায়নি, জিম্বাবুয়ের কাছে হার বাংলাদেশের
সর্বাধিক পঠিত
২ মাসের শিশুর ভিডিও ভাইরাল, স্ত্রীর অপরাধে স্বামী-বাবা গ্রেফতার, কী ঘটেছিল
২ মাসের শিশুর ভিডিও ভাইরাল, স্ত্রীর অপরাধে স্বামী-বাবা গ্রেফতার, কী ঘটেছিল
আতঙ্কের নাম ডেভিড ইমন, কেন ধরতে পারছে না পুলিশ
আতঙ্কের নাম ডেভিড ইমন, কেন ধরতে পারছে না পুলিশ
এবার দুঃখ প্রকাশ করলেন কুমিল্লা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান
এবার দুঃখ প্রকাশ করলেন কুমিল্লা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান
রাস্তা আটকে রাতেও চলছে আন্দোলন
রাস্তা আটকে রাতেও চলছে আন্দোলন
ভালোবাসার মতো, অথচ ভালোবাসা নয়: নাম কী সে অনুভূতির
ভালোবাসার মতো, অথচ ভালোবাসা নয়: নাম কী সে অনুভূতির