জুলাই শহীদদের ৮৩৪ জন শনাক্ত, আরও অনেকের লাশ নদীতে: চিফ প্রসিকিউটর 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৫ জুলাই ২০২৬, ১৭:১৮আপডেট : ১৫ জুলাই ২০২৬, ১৭:১৮

ঢাকার একটি হাসপাতাল থেকে জুলাই গণ-আন্দোলনে নিহত অনেকের মরদেহ পাশের একটি নদীতে ভাসিয়ে দেওয়ার তথ‍্য তদন্তে জানা গেছে বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। তিনি বলেন, “নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছে বলে যেসব মরদেহের তথ্য পাওয়া গেছে, সেগুলোর পরিচয়ও শনাক্তের চেষ্টা চলছে।”  

বুধবার (১৫ জুলাই) রাজধানীর রায়েরবাজার শহীদ বুদ্ধিজীবী কবরস্থান-সংলগ্ন জুলাই শহীদদের গণকবর পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। 

চিফ প্রসিকিউটর বলেন, “নদীতে লাশ ভাসানোর ঘটনায় সংশ্লিষ্ট হাসপাতালের কর্তৃপক্ষসহ জড়িত ব্যক্তিদের শনাক্ত করে বিচারের আওতায় আনা হবে।”  

প্রসিকিউশনের তথ্য অনুযায়ী, রায়েরবাজারের ওই গণকবরে ১১৪টি মরদেহ দাফন করা হয়েছে। এর মধ্যে আট জন জুলাই শহীদের পরিচয় নিশ্চিত হয়েছে। অন্যদের পরিচয় শনাক্তের প্রক্রিয়া চলছে।  

চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম বলেন, “তদন্তে জানতে পেরেছি, ঢাকার কাছের একটি নদীতে একটি হাসপাতাল থেকে অনেক মরদেহ ভাসিয়ে দেওয়া হয়েছিল। এই ঘটনায় ওই হাসপাতালের তৎকালীন কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের শনাক্তের চেষ্টা চলছে। তদন্ত শেষে তাদের বিচারের আওতায় নিয়ে আসা হবে।” তিনি আরও বলেন, “নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছে বলে যেসব মরদেহের তথ্য পাওয়া গেছে, সেগুলোর পরিচয়ও শনাক্তের চেষ্টা চলছে।”  

চিফ প্রসিকিউটর বলেন, “জাতিসংঘের তথ্য অনুযায়ী জুলাই গণ-অভ্যুত্থানে প্রায় ১ হাজার ৪০০ মানুষ নিহত হয়েছেন। তদন্তের অংশ হিসেবে তারা এই গণকবর পরিদর্শন করছেন। এখন পর্যন্ত ৮৩৪ জন জুলাই শহীদের মরদেহ শনাক্ত করা সম্ভব হয়েছে।”  

চিফ প্রসিকিউটর বলেন, “রায়েরবাজারের পাশাপাশি জুরাইন, মাতুয়াইল, নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জের গণকবরও পরিদর্শন করা হবে। ডিএনএ পরীক্ষাসহ বিভিন্ন বৈজ্ঞানিক পদ্ধতিতে নিহত ব্যক্তিদের পরিচয় শনাক্ত করা হবে।”  

/বিআই/এসটি/ 
সম্পর্কিত
‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে র‌্যাবের নিরাপত্তা জোরদার
মাদ্রাসা ছাত্রকে হত্যাচেষ্টা মামলায় সাবেক এমপি গ্রেফতার
জুলাইযোদ্ধাদের ভুলে যাওয়া আত্মার সঙ্গে বিশ্বাসঘাতকতা: জামায়াত আমির
সর্বশেষ খবর
মেসিদের বিপক্ষে পূর্ণ শক্তির দলই পাচ্ছে ইংল্যান্ড
মেসিদের বিপক্ষে পূর্ণ শক্তির দলই পাচ্ছে ইংল্যান্ড
‘শিক্ষার্থীরা আর রাস্তায় নামবে না’
‘শিক্ষার্থীরা আর রাস্তায় নামবে না’
‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে র‌্যাবের নিরাপত্তা জোরদার
‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে র‌্যাবের নিরাপত্তা জোরদার
ফ্রান্সকে হারানোর কয়েক ঘণ্টার মধ্যেই ইয়ামালের বাড়িতে চুরির চেষ্টা
ফ্রান্সকে হারানোর কয়েক ঘণ্টার মধ্যেই ইয়ামালের বাড়িতে চুরির চেষ্টা
সর্বাধিক পঠিত
২ মাসের শিশুর ভিডিও ভাইরাল, স্ত্রীর অপরাধে স্বামী-বাবা গ্রেফতার, কী ঘটেছিল
২ মাসের শিশুর ভিডিও ভাইরাল, স্ত্রীর অপরাধে স্বামী-বাবা গ্রেফতার, কী ঘটেছিল
সরকারের পায়ের তলার মাটি সরে যাচ্ছে, শেখ হাসিনাকে স্বাগত জানাই: জি এম কাদের
সরকারের পায়ের তলার মাটি সরে যাচ্ছে, শেখ হাসিনাকে স্বাগত জানাই: জি এম কাদের
ইসরায়েলে সরাসরি তেল রফতানি বন্ধ করেছে ব্রাজিল
ইসরায়েলে সরাসরি তেল রফতানি বন্ধ করেছে ব্রাজিল
আতঙ্কের নাম ডেভিড ইমন, কেন ধরতে পারছে না পুলিশ
আতঙ্কের নাম ডেভিড ইমন, কেন ধরতে পারছে না পুলিশ
এবার দুঃখ প্রকাশ করলেন কুমিল্লা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান
এবার দুঃখ প্রকাশ করলেন কুমিল্লা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান