রাজধানীতে শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে আটক ১

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
১৮ জুলাই ২০২৬, ২১:৫১আপডেট : ১৮ জুলাই ২০২৬, ২১:৫১

রাজধানীর যাত্রাবাড়ীতে ১১ বছর বয়সী এক শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে রুবেল (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক ওয়ারী বিভাগের যাত্রাবাড়ী জোন।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার নিয়াজ মেহেদীর বরাতে জানা যায়, অভিযুক্ত রুবেল ভুক্তভোগী শিশুর পরিবারের পরিচিত এবং একই এলাকায় বসবাস করেন।

অভিযোগ অনুযায়ী, গত বুধবার (১৫ জুলাই) রাত ৯টার দিকে যাত্রাবাড়ীর মীর হাজিরবাগ এলাকার একটি বাসার বাথরুমে শিশুটিকে একা পেয়ে রুবেল তাকে জোর করে আটকে যৌন নিপীড়নের চেষ্টা করেন। শিশুটির চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে তিনি ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

পরে ভুক্তভোগীর পরিবার অভিযুক্তকে খুঁজতে থাকে। শুক্রবার (১৭ জুলাই) বিকালে যাত্রাবাড়ীর ধোলাইপাড় গোলচত্বরে তাকে দেখতে পেয়ে ধাওয়া করলে ট্রাফিক সার্জেন্ট মো. আবদুল্লাহ-আল-নোমানী ও সার্জেন্ট নুর ইসলাম তাকে আটক করেন। পরে তাকে যাত্রাবাড়ী থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

এ ঘটনায় ভুক্তভোগী শিশুটির বাবা যাত্রাবাড়ী থানায় মামলা করেছেন।

/এসএনকে/এম/
সম্পর্কিত
শিশু আছিয়া হত্যা: হাইকোর্টের রায় আজ
৬ বছরের শিশুকে ধর্ষণ: আসামির যাবজ্জীবন, তিন লাখ টাকা অর্থদণ্ড
প্রতিবেশীর ঘরে ৫ বছরের শিশুর লাশ, ধর্ষণের পর হত্যার অভিযোগ
সর্বশেষ খবর
ইবির নবনির্মিত ‘শহীদ আবরার ফাহাদ হল’ উদ্বোধন করতে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ
ইবির নবনির্মিত ‘শহীদ আবরার ফাহাদ হল’ উদ্বোধন করতে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ
সাম্রাজ্যবাদী যুদ্ধ জোটে বাংলাদেশকে যুক্ত না করতে সরকারের প্রতি আহ্বান মুক্তি কাউন্সিলের
সাম্রাজ্যবাদী যুদ্ধ জোটে বাংলাদেশকে যুক্ত না করতে সরকারের প্রতি আহ্বান মুক্তি কাউন্সিলের
‘ভালো ও সৎ মানুষের রাজনীতিতে আসা প্রয়োজন’
‘ভালো ও সৎ মানুষের রাজনীতিতে আসা প্রয়োজন’
প্রবাসীকে খুন: আরও তিন আসামির স্বীকারোক্তি, কারাগারে সাজিদ
প্রবাসীকে খুন: আরও তিন আসামির স্বীকারোক্তি, কারাগারে সাজিদ
সর্বাধিক পঠিত
মঈন খান ও সালাহউদ্দিন আহমদের দায়িত্ব বাড়লো 
মঈন খান ও সালাহউদ্দিন আহমদের দায়িত্ব বাড়লো 
সেই ভবন ভাড়া নিয়ে কী করছিলেন ৬৩ বিদেশি নাগরিক, যা জানালো পুলিশ
সেই ভবন ভাড়া নিয়ে কী করছিলেন ৬৩ বিদেশি নাগরিক, যা জানালো পুলিশ
মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়কের নাম ঘোষণা
মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়কের নাম ঘোষণা
স্বর্ণের দামে বড় পতন
স্বর্ণের দামে বড় পতন
বড় অফারে ছোট করে ‘সিএ’ লিখে প্রচারণার অভিযোগ, বিক্ষুব্ধ গ্রাহক সামলাতে পুলিশ
বড় অফারে ছোট করে ‘সিএ’ লিখে প্রচারণার অভিযোগ, বিক্ষুব্ধ গ্রাহক সামলাতে পুলিশ