দুর্বৃত্তদের ছুরিকাঘাতে পুলিশের এসআই আহত, লাগলো ৪৩ সেলাই 

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ জুলাই ২০২৬, ১৬:১৫আপডেট : ২৪ জুলাই ২০২৬, ১৬:১৬

রাজধানীর মোহাম্মদপুর থানার কাদেরাবাদ হাউজিং এলাকায় পুলিশের এক উপ-পরিদর্শককে (এসআই) ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় গুরুতর আহত এসআইয়ের নাম মো. ওসমান গনি। তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের স্পেশাল ব্রাঞ্চ (এসবি) ইমিগ্রেশনে কর্মরত। বর্তমানে তিনি শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ছুরিকাহতে তার শরীরের পেছনের অংশে ক্ষত হয়েছে। সেখানে ৪৩টি সেলাই লেগেছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে মোহাম্মদপুর থানার কাদেরাবাদ হাউজিংয়ের সি ব্লকের, ৪ নম্বর রোডে এ ঘটনা ঘটে।   

তেজগাঁও বিভাগের উপ-কমিশনার ইবনে মিজান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পূর্বশত্রুতার জেরে এ ঘটনা ঘটতে পারে। আমরা ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চালাচ্ছি।

জানা গেছে, বৃহস্পতিবার (২৩ জুলাই) রাত আনুমানিক ৯টার দিকে স্ত্রী তানজিনা সীমা ও একমাত্র সন্তানকে সঙ্গে নিয়ে কাঁচাবাজার শেষে বাসায় ফিরছিলেন এসআই ওসমান গনি। এ সময় পেছন থেকে অজ্ঞাত এক দুর্বৃত্ত তার পিঠে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। ছুরিকাঘাতের পর আহত পুলিশ সদস্য হামলাকারীকে ধাওয়া করলেও আটক করতে পারেননি।

আহত অবস্থায় স্থানীয় একটি ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা নেন ওসমান গনি। পরে উন্নত চিকিৎসার জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, এসআই ওসমান গণির পিঠে অন্তত ৪৩টি সেলাই লেগেছে। তার পুরো পিঠ জুড়েই ক্ষত তৈরি হয়েছে।

/আইএ/আরকে/
সম্পর্কিত
বিচারিক ক্ষমতা হারালেন সেই বিচারক, তাৎক্ষণিক বদলি করে মন্ত্রণালয়ে সংযুক্ত
শিক্ষানবিশ নারী আইনজীবীর মাথা ফাটানো বিচারকের অপসারণ চেয়ে বিক্ষোভ
আদালতে বিচার চলাকালে শিক্ষানবিশ নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক
সর্বশেষ খবর
রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন স্পিকার
রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন স্পিকার
কিছুক্ষণের মধ্যে স্পিকারের সংবাদ সম্মেলন
কিছুক্ষণের মধ্যে স্পিকারের সংবাদ সম্মেলন
স্কুলছাত্র নিহতের খবরে উদ্ধারে গিয়ে পুলিশ সদস্য দেখেন লাশটি তার ছেলের
স্কুলছাত্র নিহতের খবরে উদ্ধারে গিয়ে পুলিশ সদস্য দেখেন লাশটি তার ছেলের
শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে টানা পঞ্চম দিন উত্তপ্ত লোকসভা
শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে টানা পঞ্চম দিন উত্তপ্ত লোকসভা
সর্বাধিক পঠিত
রাষ্ট্রপতি সাহাবুদ্দিন বললেন ‘এটি কল্পনার বাইরে’
রাষ্ট্রপতি সাহাবুদ্দিন বললেন ‘এটি কল্পনার বাইরে’
দৃষ্টান্ত স্থাপন করলেন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, দেখালেন নতুন পথ
দৃষ্টান্ত স্থাপন করলেন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, দেখালেন নতুন পথ
একসঙ্গে ১৭ কর্মকর্তা-কর্মচারীকে বদলি, জামায়াতপন্থিদের সরিয়ে দেওয়ার অভিযোগ
একসঙ্গে ১৭ কর্মকর্তা-কর্মচারীকে বদলি, জামায়াতপন্থিদের সরিয়ে দেওয়ার অভিযোগ
চাকরিতে যোগ দিতে এসে গ্রেফতার ৩ আসামি রিমান্ডে
চাকরিতে যোগ দিতে এসে গ্রেফতার ৩ আসামি রিমান্ডে
আমাকে তিনবার বয়কট করা হয়েছে: রুনা লায়লা
আমাকে তিনবার বয়কট করা হয়েছে: রুনা লায়লা