মতিঝিলে ‘বোমা’ বিস্ফোরণে যুবক আহত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ জুলাই ২০২৬, ২২:৩০আপডেট : ২৪ জুলাই ২০২৬, ২২:৩০

রাজধানীর মতিঝিল শাপলা চত্বরের মেট্রোরেল স্টেশনের নিচের সড়কে বিস্ফোরণের ঘটনায় মিরাজ আহমেদ (৩৩) নামে এক পথচারী আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে একটি অবিস্ফোরিত ‘বোমা সদৃশ’ বস্তু উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

শুক্রবার (২৪ জুলাই) রাত পৌনে ৮টার দিকে এ ঘটনা ঘটে। মিরাজ আহমেদ মতিঝিলের আরামবাগ এলাকায় থাকেন।

আহত মিরাজ আহমেদ বাম চোখে আঘাত পান। তার বন্ধু শামছুল হক তাকে উদ্ধার করে প্রথমে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। পরে সেখান থেকে তাকে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে পাঠানো হয়।

শামছুল হক জানান, তারা রাজধানী মার্কেট থেকে কেনাকাটা করে রিকশাযোগে মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে নামেন। এ সময় হঠাৎ একটি বিকট শব্দ শোনেন। পরক্ষণেই একটি বস্তু এসে মিরাজের বাম চোখে আঘাত করে।

তিনি বলেন, ‘সেখানে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে কি না, সে বিষয়ে আমরা নিশ্চিত নই।’

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, আহত ব্যক্তিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা দিয়ে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে রেফার করা হয়েছে।

ঘটনার পর পুলিশ ও বোম ডিসপোজাল ইউনিটের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেন। তারা বিভিন্ন আলামত সংগ্রহ করেন। নিরাপত্তার স্বার্থে সড়কের এক পাশ দিয়ে সাময়িকভাবে যান চলাচল বন্ধ রাখা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে মেট্রোরেলের নিচের সড়কে হঠাৎ বিকট শব্দে একটি বিস্ফোরণ ঘটে। পরে ঘটনাস্থল তল্লাশি চালিয়ে একটি ছাতার ভেতরে মোড়ানো অবস্থায় আরও একটি অবিস্ফোরিত বোমা উদ্ধার করা হয়। সেটি নিরাপদে নিষ্ক্রিয় করার কাজ করছে বোম ডিসপোজাল ইউনিট।

ঘটনাটি কীভাবে ঘটেছে এবং কারা এর সঙ্গে জড়িত, তা খতিয়ে দেখছে আইনশৃঙ্খলা বাহিনী।

/এআইবি/আইএ/
সম্পর্কিত
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪২৮, মামলা ৫০
বাড্ডায় অটোরিকশাচালককে হত্যা করে মাটিচাপা, আটক ২
পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি ও মানবপ্রেমই প্রকৃত ধর্মচর্চার শিক্ষা: তথ্যমন্ত্রী
সর্বশেষ খবর
রংপুরে 'বুদ্ধির মুক্তি আন্দোলনের শতবর্ষ' উদ্‌যাপন 
রংপুরে 'বুদ্ধির মুক্তি আন্দোলনের শতবর্ষ' উদ্‌যাপন 
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪২৮, মামলা ৫০
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪২৮, মামলা ৫০
সংগৃহীত নামগুলো থেকেই একজন রাষ্ট্রপতি হবেন: বিএনপি নেত্রী
সংগৃহীত নামগুলো থেকেই একজন রাষ্ট্রপতি হবেন: বিএনপি নেত্রী
বাড্ডায় অটোরিকশাচালককে হত্যা করে মাটিচাপা, আটক ২
বাড্ডায় অটোরিকশাচালককে হত্যা করে মাটিচাপা, আটক ২
সর্বাধিক পঠিত
দৃষ্টান্ত স্থাপন করলেন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, দেখালেন নতুন পথ
দৃষ্টান্ত স্থাপন করলেন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, দেখালেন নতুন পথ
একসঙ্গে ১৭ কর্মকর্তা-কর্মচারীকে বদলি, জামায়াতপন্থিদের সরিয়ে দেওয়ার অভিযোগ
একসঙ্গে ১৭ কর্মকর্তা-কর্মচারীকে বদলি, জামায়াতপন্থিদের সরিয়ে দেওয়ার অভিযোগ
পরবর্তী রাষ্ট্রপতি কে, একজনের নাম উল্লেখ করে যা বললেন আসিফ নজরুল
পরবর্তী রাষ্ট্রপতি কে, একজনের নাম উল্লেখ করে যা বললেন আসিফ নজরুল
অবশেষে আলোচিত সেই প্রকৌশলী দম্পতিকে দুই সিটিতে বদলি
অবশেষে আলোচিত সেই প্রকৌশলী দম্পতিকে দুই সিটিতে বদলি
শিক্ষার্থীদের রেলপথ অবরোধে রেলওয়ের ৩৫ লাখ টাকার ক্ষতি
শিক্ষার্থীদের রেলপথ অবরোধে রেলওয়ের ৩৫ লাখ টাকার ক্ষতি