‘ডে ওয়ানস’ দিয়ে বিনোদন জগতে নতুন ইনিংস রোনালদোর

স্পোর্টস ডেস্ক
১৩ নভেম্বর ২০২৬, ১০:০০ আপডেট : ১৩ নভেম্বর ২০২৬, ১০:০০

ফুটবল মাঠের বাইরেও নিজের সাম্রাজ্য বিস্তারে ব্যস্ত ক্রিস্টিয়ানো রোনালদো। এবার টেলিভিশন সিরিজ প্রযোজনায় নাম লেখাচ্ছেন পর্তুগিজ এই মহাতারকা। তার প্রথম টিভি সিরিজ ‘ডে ওয়ানস’-এর নির্মাণকাজ শুরু হয়েছে। পর্তুগালের হয়ে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের কয়েক দিন পরই নতুন এই উদ্যোগের কথা জানালেন ৪১ বছর বয়সী আল নাসর ফরোয়ার্ড।

ইনস্টাগ্রামে একটি পোস্ট দিয়ে নতুন প্রকল্পের খবরটি ভক্তদের সঙ্গে ভাগ করে নেন পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী এই ফুটবলার। সেখানে তিনি লিখেছেন, ‘দারুণ খবর! আমার প্রথম টিভি শো ‘ডে ওয়ানস’-এর নির্মাণকাজ শুরু হয়েছে। সামনে আরও কিছু আসছে।’

টেলিভিশন প্রযোজনায় যুক্ত হওয়ার মধ্য দিয়ে ব্যবসায়িক কর্মকাণ্ডের পরিধি আরও বাড়াচ্ছেন সিআরসেভেন। ফ্যাশন, আতিথেয়তা ও গণমাধ্যম খাতে আগে থেকেই তার বিনিয়োগ রয়েছে। এবার সেই তালিকায় যুক্ত হচ্ছে টিভি সিরিজ।

‘ডে ওয়ানস’ একটি চিত্রনাট্যনির্ভর নাটক। এর পটভূমি ব্রিটিশ ফুটবল। খেলাটির ব্যবসায়িক দিক, বিশেষ করে একটি শীর্ষস্থানীয় ফুটবল এজেন্সিকে ঘিরে ক্ষমতার দ্বন্দ্ব, দর-কষাকষি ও বিভিন্ন সম্পর্কের টানাপোড়েন উঠে আসবে সিরিজটিতে।

সিরিজের অন্যতম প্রধান চরিত্র স্ট্যানলি ডালটনের ভূমিকায় অভিনয় করবেন অভিনেতা ড্যামিয়ান লুইস। ‘হোমল্যান্ড’ ও ‘বিলিয়নস’ সিরিজে অভিনয়ের জন্য পরিচিত তিনি। সাবেক আর্সেনাল ও ফ্রান্সের ফরোয়ার্ড থিয়েরি অঁরি এবং ব্রিটিশ র‍্যাপার ডেভও এই প্রকল্পের সঙ্গে যুক্ত রয়েছেন। সিরিজে অঁরির উপস্থিত থাকার কথা রয়েছে।

রোনালদো ও ব্রিটিশ চলচ্চিত্র নির্মাতা ম্যাথিউ ভনের প্রতিষ্ঠিত প্রযোজনা প্রতিষ্ঠান ইউআর-মার্ভ স্টুডিওস সিরিজটি নির্মাণ করছে। চলচ্চিত্র ও টেলিভিশন জগতে কাজের সুযোগ খুঁজতে ২০২৫ সালে তাদের এই অংশীদারত্বের যাত্রা শুরু হয়।

প্রকল্পটিতে নির্বাহী প্রযোজকের দায়িত্বে থাকছেন রোনালদো। পাশাপাশি অভিনয়েও অভিষেক হতে পারে তার। ফুটবল মাঠের বাইরে এটি হতে যাচ্ছে পর্তুগিজ তারকার জন্য একেবারেই নতুন এক অভিজ্ঞতা।

 

/এফআইআর/
সম্পর্কিত
রোনালদোর বিদায়ে মেসির নীরবতা জন্ম দিয়েছে আলোচনার
যে কারণে মেসির চেয়েও নিজেকে সেরা ভাবেন রোনালদো 
রোনালদোকে থাকতে বলেছিলেন জেসুস, মানলেন অবসরের সিদ্ধান্ত
সর্বশেষ খবর
গত দুই বছরকে ছাড়িয়ে গেছে ডেঙ্গু: ওষুধ ছিটাইতে কাউকে দেখলাম না
গত দুই বছরকে ছাড়িয়ে গেছে ডেঙ্গু: ওষুধ ছিটাইতে কাউকে দেখলাম না
জামালপুরে নানা আয়োজনে হুমায়ূন উৎসব পালিত
জামালপুরে নানা আয়োজনে হুমায়ূন উৎসব পালিত
শ্রমিকদের জন্য ৩০ টাকা কেজিতে চাল, আজ থেকে শুরু বিশেষ ওএমএস
শ্রমিকদের জন্য ৩০ টাকা কেজিতে চাল, আজ থেকে শুরু বিশেষ ওএমএস
হরমুজে চার তেলবাহী ট্যাংকারে বিস্ফোরণ, ইরানের হামলার দাবি
হরমুজে চার তেলবাহী ট্যাংকারে বিস্ফোরণ, ইরানের হামলার দাবি
সর্বাধিক পঠিত
একসঙ্গে ৫০ লাখ নিয়ে নারী পুলিশ কর্মকর্তা বললেন ‘এক-দুই কোটি টাকাও আসতে পারে’
একসঙ্গে ৫০ লাখ নিয়ে নারী পুলিশ কর্মকর্তা বললেন ‘এক-দুই কোটি টাকাও আসতে পারে’
৩৫ হাজার নাগরিকের জাতীয় পরিচয়পত্র লক
৩৫ হাজার নাগরিকের জাতীয় পরিচয়পত্র লক
বিক্ষোভে ২১০ কারখানা বন্ধের সিদ্ধান্ত মালিকদের
বিক্ষোভে ২১০ কারখানা বন্ধের সিদ্ধান্ত মালিকদের
ভারত থেকে দেশে ঢুকে রিসোর্টে আ.লীগের সাবেক এমপির সভা: ১৪ জন গ্রেফতার
ভারত থেকে দেশে ঢুকে রিসোর্টে আ.লীগের সাবেক এমপির সভা: ১৪ জন গ্রেফতার
চাঁদাবাজদের ভয়ে গোপনে ডিসিকে স্মারকলিপি, এক জেলার সব ফার্মেসি বন্ধের ঘোষণা
চাঁদাবাজদের ভয়ে গোপনে ডিসিকে স্মারকলিপি, এক জেলার সব ফার্মেসি বন্ধের ঘোষণা