দেশব্যাপী পুলিশের অভিযানে ৩৯ হাজার গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ জুলাই ২০২৬, ১৬:৩৯আপডেট : ২৮ জুলাই ২০২৬, ১৬:৪১

বাংলাদেশ পুলিশের চলমান বিশেষ অভিযানে গত ১ মে হতে ২৭ জুলাই পর্যন্ত দেশের বিভিন্ন স্থান থেকে ৩৯ হাজার ২৬৭ জন গ্রেফতার হয়েছে। এছাড়া বিভিন্ন মামলা ও অভিযানে গ্রেফতার হয়েছে ১ লাখ ২ হাজার ৭২২ জন। বিশেষ অভিযান ও মামলায় মোট গ্রেফতারের সংখ্যা ১ লাখ ৪১ হাজার ৯৮৯ জন।

পুলিশ সদর দফতর থেকে মঙ্গলবার (২৮ জুলাই) এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

পুলিশ এ সময়ে ৩২৫টি আগ্নেয়াস্ত্র, ২ হাজার ৮০২ রাউন্ড গুলি ও কার্তুজ, ১০৩টি ম্যাগাজিন, ৪৬টি ককটেল, সোয়া ২ কেজি গান পাউডার, ৬৩৮টি দেশীয় অস্ত্র, ১৮টি অস্ত্রের যন্ত্রাংশ, ১৭টি অস্ত্র ও বোমা তৈরির সরঞ্জাম এবং ১০ হাজার ৩০০টি চকলেট বাজি উদ্ধার করেছে।

উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্রের মধ্যে রয়েছে পিস্তল ১০১টি, শুটারগান ৩৫টি, এলজি ৩৮টি, রিভলবার ১৯টি, বন্দুক ৯২টি, পাইপগান ১৫টি, শটগান ৭টি, রাইফেল ৩টি, এসএমজি ২টি, এয়ারগান ১২টি ও পেনগান ১টি।

এছাড়া, পুলিশ ৯১ লাখ ২২ হাজার ৯৯৬ পিস ইয়াবা, ৯ হাজার ৮০ পুরিয়া হেরোইন, ৪ হাজার ৯৫ বোতল ফেনসিডিল, ৮ হাজার ২১১ বোতল বিদেশি মদ, ৪২৩ বোতল দেশি মদ, ৮ হাজার ৫৫২ পুরিয়া গাঁজা এবং মাদক ও মাদক জাতীয় অন্যান্য দ্রব্য উদ্ধার করেছে। এসব মাদক দ্রব্য উদ্ধারের ঘটনায় ১৭ হাজার ৬৬টি মামলা দায়ের ও ২৪ হাজার ৮২১ জনকে গ্রেফতার করা হয়েছে।

/আইএ/এনআই/
সম্পর্কিত
সিনিয়র পুলিশ কর্মকর্তার নির্দেশেই দিল্লিতে আন্দোলনকারীদের ওপর পেলেট নিক্ষেপ, নথি ফাঁস
রাজধানীতে ২৪ ঘণ্টায় ৫১৬ জন গ্রেফতার, মামলা ৪০
মা ও তিন মেয়েকে কুপিয়ে হত্যার রহস্য কী, এক মাসে কী পেলো পুলিশ
সর্বশেষ খবর
বিমানমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ
বিমানমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ
দীর্ঘ অপেক্ষার পর ফ্রান্সের ডাগআউটে জিদান
দীর্ঘ অপেক্ষার পর ফ্রান্সের ডাগআউটে জিদান
জ্বালানি সহযোগিতা চেয়ে মালয়েশিয়ায় ফোন-চিঠি প্রধানমন্ত্রীর
জ্বালানি সহযোগিতা চেয়ে মালয়েশিয়ায় ফোন-চিঠি প্রধানমন্ত্রীর
প্লাস্টিকমুক্ত ভ্রমণ কেন জরুরি, কীভাবে শুরু করবেন
প্লাস্টিকমুক্ত ভ্রমণ কেন জরুরি, কীভাবে শুরু করবেন
সর্বাধিক পঠিত
রাজধানীতে বাস-সিএনজির সংখ্যা অর্ধেক হয়ে গেলো কেন
রাজধানীতে বাস-সিএনজির সংখ্যা অর্ধেক হয়ে গেলো কেন
এক মিনিটেই মিলবে ৫০ হাজার টাকা
এক মিনিটেই মিলবে ৫০ হাজার টাকা
মেসির ৩ ছেলে, কে কোন পায়ে ও কোন পজিশনে খেলে
মেসির ৩ ছেলে, কে কোন পায়ে ও কোন পজিশনে খেলে
আমিরাতের ভিসা বাতিল নিয়ে যা বলছে দূতাবাস 
আমিরাতের ভিসা বাতিল নিয়ে যা বলছে দূতাবাস 
আগে ২০ লাখ টাকা চেয়েছিল, পুলিশকে জানানোর পর এখন ৫০ লাখ চাচ্ছে তারা
আগে ২০ লাখ টাকা চেয়েছিল, পুলিশকে জানানোর পর এখন ৫০ লাখ চাচ্ছে তারা