বিমানমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ জুলাই ২০২৬, ১৭:১৮আপডেট : ২৮ জুলাই ২০২৬, ১৭:১৮

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম এবং প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাতের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টা মি.উনো ইয়োশিমাসা।

মঙ্গলবার (২৮ জুলাই) মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে বাংলাদেশ ও জাপানের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, পারস্পরিক সহযোগিতা এবং বাংলাদেশের অবকাঠামো ও উন্নয়ন কর্মকাণ্ডে জাপানের গুরুত্বপূর্ণ অবদান নিয়ে আলোচনা হয়।

এ সময় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম বলেন, ‘‘প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী আগামী ১৬ ডিসেম্বর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল উদ্বোধনের লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে।’’

তিনি জানান, নির্ধারিত সময়ের মধ্যে উদ্বোধনের জন্য সরকারের পক্ষ থেকে সকল প্রয়োজনীয় প্রস্তুতি যথাসময়ে সম্পন্ন করা হবে।

প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত বলেন, ‘‘১৬ ডিসেম্বরকে সম্ভাব্য উদ্বোধনের তারিখ বিবেচনায় রেখে তৃতীয় টার্মিনাল চালুর প্রস্তুতির অংশ হিসেবে দ্রুত পরিচালনা কার্যক্রম শুরু করা অত্যন্ত জরুরি।’’

তিনি উল্লেখ করেন, এই কার্যক্রম শুরু করতে জাপানিজ স্টেকহোল্ডার ওয়ার্কিং গ্রুপের পক্ষ থেকে আগামী মাসে দরপত্র দাখিল সম্পন্ন হওয়া প্রয়োজন।

প্রতিমন্ত্রী আরও বলেন, ‘‘জাপান বাংলাদেশের অন্যতম পুরোনো ও বিশ্বস্ত উন্নয়ন অংশীদার। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের নির্মাণকাজেও জাপানি প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে।’’

নির্ধারিত সময়ে টার্মিনালটি উন্মুক্ত করতে তিনি জাপানের সার্বিক সহযোগিতা কামনা করেন।

সাক্ষাৎকালে, জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টা বাংলাদেশ-জাপান সহযোগিতা আরও জোরদারের প্রত্যাশা ব্যক্ত করেন।  হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল প্রকল্পসহ চলমান বিভিন্ন উদ্যোগে জাপানের সহযোগিতা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

সভা শেষে পুনরায় ঢাকা–নারিতা রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট পরিচালনা উপলক্ষে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টাকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বোয়িং ৭৮৭ ড্রিমলাইনারের প্রতিকৃতি (মডেল) উপহার হিসেবে প্রদান করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম  এবং প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত ।

/আইএ/এনআই/
সম্পর্কিত
মহড়ার জবাবে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ, যুক্তরাষ্ট্র বলছে ‘তাৎক্ষণিক হুমকি নয়’
জর্ডানে ইরানের হামলা, ডানা হারালো মার্কিন যুদ্ধবিমান
ইন্ডিগোর কেবিন ক্রুরা যত বেতন পান
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর নিরাপত্তা বেষ্টনিতে ‘প্রবেশের চেষ্টা’ : সেই যুবকের জামিন নামঞ্জুর 
প্রধানমন্ত্রীর নিরাপত্তা বেষ্টনিতে ‘প্রবেশের চেষ্টা’ : সেই যুবকের জামিন নামঞ্জুর 
কাবিননামায় আগের বিয়ে, সন্তান ও পরিচয়পত্রের তথ্য অন্তর্ভুক্তির বিষয়ে হাইকোর্টের রুল
কাবিননামায় আগের বিয়ে, সন্তান ও পরিচয়পত্রের তথ্য অন্তর্ভুক্তির বিষয়ে হাইকোর্টের রুল
ডাকসুতে রাখা জিন্নাহর সেই ছবি ছিঁড়ে ফেললেন সাবেক শিক্ষার্থী 
ডাকসুতে রাখা জিন্নাহর সেই ছবি ছিঁড়ে ফেললেন সাবেক শিক্ষার্থী 
শিল্প-কারখানায় চাহিদা অনুযায়ী গ্যাস-বিদ্যুৎ সরবরাহের আশ্বাস প্রধানমন্ত্রীর
শিল্প-কারখানায় চাহিদা অনুযায়ী গ্যাস-বিদ্যুৎ সরবরাহের আশ্বাস প্রধানমন্ত্রীর
সর্বাধিক পঠিত
ছিনতাইয়ের ২০ ভরি স্বর্ণ একাই নিয়ে এক মাসের ছুটিতে পুলিশ সদস্য
ছিনতাইয়ের ২০ ভরি স্বর্ণ একাই নিয়ে এক মাসের ছুটিতে পুলিশ সদস্য
‘ভালোবাসি-ভালোবাসি’ বলে পাগল করে ফেলেছিল, এখন বাড়ি আসায় পালিয়ে গেছে
‘ভালোবাসি-ভালোবাসি’ বলে পাগল করে ফেলেছিল, এখন বাড়ি আসায় পালিয়ে গেছে
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
টাকা দিলেই কল রেকর্ড-লোকেশন: কীভাবে চলতো এই চক্র
টাকা দিলেই কল রেকর্ড-লোকেশন: কীভাবে চলতো এই চক্র
এনআইডি ও মোবাইলের কল ডিটেইল রেকর্ড বিক্রয়কারী গ্রেফতার
এনআইডি ও মোবাইলের কল ডিটেইল রেকর্ড বিক্রয়কারী গ্রেফতার