প্রতারণার মামলায় রিজেন্টের সেই সাহেদের জামিন

বাংলা ট্রিবিউন  রিপোর্ট
৩০ জুলাই ২০২৬, ১৯:২১আপডেট : ৩০ জুলাই ২০২৬, ১৯:২১

এক কোটি টাকার বিভিন্ন নির্মাণ সামগ্রী গ্রহণ ও সেই টাকা পরিশোধ না করে প্রতারণা অভিযোগে দায়ের করা এক মামলায় আলোচিত রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদ করিমের জামিন আবেদন মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (৩০ জুলাই) শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলামের আদালত এই আদেশ দেন।

আসামি পক্ষের আইনজীবী মোহাম্মদ দবির উদ্দিন এতথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, মামলাটির বাদীর সঙ্গে আপসের শর্তে পাঁচ হাজার টাকার মুচলেকায় ১০ দিনের জন্য জামিন মঞ্জুর করেছেন আদালত। তবে তার বিরুদ্ধে অন্যান্য মামলা থাকায় তিনি এখনই কারামুক্ত হতে পারছেন না।

২০২০ সালের ১৩ জুলাই মেসার্স মাসুদ এন্টার প্রাইজ পক্ষে আসামি সাহেদ করিমের বিরুদ্ধে আদালতে মামলাটি দায়ের করেন ওই প্রতিষ্ঠানের স্বত্বাধিকার মো. সাইফুল্লাহ মাসুদ।

বাদীর অভিযোগে উল্লেখ করা হয়, ২০১৮ সাল থেকে এই মামলার বাদী আসামিকে বিভিন্ন সময় নির্মান সামগ্রী সরবরাহ করেন। আসামির কথা মতে বাদী পণ্য সরবরাহ করে থাকতেন। প্রথমে কিছু টাকা নগদ দিলেও পরবর্তীতে চেকের মাধ্যমে টাকা পরিশোধ করতেন। পণ্যের জন্য আসামি সাহেদ বাদীকে প্রাইম ব্যাংকের সর্বমোট এক কোটির ৪টি চেক প্রদান করেন। পরবর্তীকালে বাদী ওই চেকগুলো নগদায়নের জন্য সংশ্লিষ্ট ব্যাংকে উপস্থাপন করলে ব্যাংক কর্তৃপক্ষ ব্যাংকে কোনও টাকা নেই বলে ফেরত দেন।

আরও বলা হয়, বাদী আসামিকে এই বিষয় অবহিত করলে আসামি দেই দিচ্ছি বলে কালক্ষেপণ করতে থাকেন। ২০২০ সালের ২৬ জুন আসামির কাছে পাওনা টাকা চাইতে গেলে বাদীকে সাফ জানিয়ে দেয় যে, টাকা দিতে পারবে না এবং বেশী বাড়াবাড়ি করলে জানে মেরে ফেলবে। ওই ঘটনায় বাদী উত্তরা পশ্চিম থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন বলে অভিযোগ উল্লেখ করা হয়।

এদিকে, এক কোটি টাকার বিভিন্ন নির্মাণ সামগ্রী গ্রহণ করে ও সেই টাকা পরিশোধ না করার অভিযোগে প্রতারণার মামলায় সাহেদ করিমকে গ্রেফতার দেখানো হয়।

গত ২০ জুলাই রাজধানীর ইসিবি চত্বর থেকে মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংকের ২ কোটি ১৬ লাখ টাকার চেক ডিজঅনার এক মামলার ওয়ারেন্টের ভিত্তিতে সাহেদকে গ্রেফতার করে পল্লবী থানা পুলিশ। এরপর থেকে থেকে তিনি কারাগারে আটক রয়েছে।

উল্লেখ্য, অস্ত্র, প্রতারণা, জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনসহ বিভিন্ন অভিযোগে সাহেদের বিরুদ্ধে ৩৫টিরও বেশি মামলা দায়ের হয়। ২০২০ সালের ২৮ সেপ্টেম্বর অস্ত্র আইনের এক মামলায় তিনি যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হন। পরে বিভিন্ন মামলায় জামিন লাভের পর প্রায় চার বছর কারাভোগ শেষে ২০২৪ সালের ৪ সেপ্টেম্বর কারামুক্ত হন তিনি।

 

/এআই/এপিএইচ/
সম্পর্কিত
কোটি টাকা যৌতুক চেয়ে স্ত্রীকে মারধর, সেই প্রিন্স মামুনের জামিন নামঞ্জুর 
দুই মামলায় ব্যারিস্টার সুমনের জামিন
হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার দেখানোর আবেদন, আটকে গেলো কলিমুল্লাহ’র মুক্তি
সর্বশেষ খবর
নিজের ভুলেই বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে ব্রাজিল, দায় নিলেন আনচেলত্তি
নিজের ভুলেই বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে ব্রাজিল, দায় নিলেন আনচেলত্তি
গ্রীষ্মে আরামদায়ক আবহাওয়া চান? ঘুরে আসুন বিশ্বের এসব দেশে
গ্রীষ্মে আরামদায়ক আবহাওয়া চান? ঘুরে আসুন বিশ্বের এসব দেশে
মাইগ্রেশন ফিল্ম ফেস্ট: জাতীয় সেরা ‘হাউ ডু ইউ ডু’, আন্তর্জাতিকে ‘দ্য কোল্ড’
মাইগ্রেশন ফিল্ম ফেস্ট: জাতীয় সেরা ‘হাউ ডু ইউ ডু’, আন্তর্জাতিকে ‘দ্য কোল্ড’
ডলারের বিপরীতে শক্তিশালী ইউয়ান
ডলারের বিপরীতে শক্তিশালী ইউয়ান
সর্বাধিক পঠিত
২ কোটি ৩৫ লাখ টাকা নিয়ে ভারতে পালানোর সময় দুই কর্মকর্তা ধরা
২ কোটি ৩৫ লাখ টাকা নিয়ে ভারতে পালানোর সময় দুই কর্মকর্তা ধরা
ইমনকে ধরতে অভিযান চালায় ৯টি টিম, পুলিশকে বলেন নাম মিরাজ বাড়ি ঢাকায়
ইমনকে ধরতে অভিযান চালায় ৯টি টিম, পুলিশকে বলেন নাম মিরাজ বাড়ি ঢাকায়
বাংলাদেশ থেকে ৩ লাখ ও মালয়েশিয়া থেকে ৫ হাজার রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম
বাংলাদেশ থেকে ৩ লাখ ও মালয়েশিয়া থেকে ৫ হাজার রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম
ডা. মুরাদ হাসানের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ
ডা. মুরাদ হাসানের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ
ফিফার অ্যাকশন শুরু, শাস্তি পাচ্ছেন আর্জেন্টিনার যেসব খেলোয়াড়
ফিফার অ্যাকশন শুরু, শাস্তি পাচ্ছেন আর্জেন্টিনার যেসব খেলোয়াড়