রাজধানীতে নিজ বাসায় স্ত্রী-শাশুড়িকে কুপিয়ে হত্যা 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০২ আগস্ট ২০২৬, ১২:৫৬আপডেট : ০২ আগস্ট ২০২৬, ১৪:৩৬

রাজধানীর কলাবাগান থানার কাঁঠালবাগান এলাকার একটি বাসায় স্ত্রী ও শাশুড়িকে কুপিয়ে হত্যা করেছে জামাই শিপন। এ ঘটনায় অভিযুক্ত শিপনকে আটক করেছে পুলিশ। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কলাবাগান থানার পরিদর্শক (তদন্ত) ইব্রাহিম হোসেন সোহেল। 

নিহতরা হলেন, রাত্রি (২০) ও তার মা ফিরোজা বেগম (৪৫)। 

পুলিশ জানায়, হামলার পর রাত্রি ঘটনাস্থলে প্রাণ হারান। সকালে গুরুতর আহত অবস্থায় ফিরোজা বেগমকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে সকাল সোয়া ১০টায় তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। 

নিহত ফিরোজা শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার বটগাঁও গ্রামের মো. ফারুক হোসেনের স্ত্রী। 

পূর্ব শত্রুতার জেরে শিপন তার স্ত্রী ও শাশুড়িকে হত্যা করেছে বলে ধারণা করছে পুলিশ। 

ফিরোজা বেগমের মৃতদেহ ঢামেক হাসপাতালে এবং রাত্রির মরদেহ কাঁঠালবাগানে ঘটনাস্থলে রয়েছে। পুলিশের আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হবে। 

/আইএ/এআইবি/আইএএম/
সম্পর্কিত
ককটেল-বাসে আগুন-নতুন উগ্রবাদী সংগঠন: বাড়ছে উদ্বেগ
কমলাপুরে হাওড় এক্সপ্রেসে আগুন, পুলিশের ধারণা ‘নাশকতা’
বৈঠকের সিদ্ধান্ত মানা হচ্ছে না, বেশি দামেই বিক্রি হচ্ছে রুটি
সর্বশেষ খবর
রাজশাহী রেলস্টেশনে শিক্ষার্থীদের ভাঙচুর
রাজশাহী রেলস্টেশনে শিক্ষার্থীদের ভাঙচুর
টিভিতে আজকের খেলা (২১ সেপ্টেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (২১ সেপ্টেম্বর, ২০২৬)
শাহজালালে ৯৮ হাজার রিয়ালসহ দুবাইগামী যাত্রী আটক
শাহজালালে ৯৮ হাজার রিয়ালসহ দুবাইগামী যাত্রী আটক
সিএনজি ফিড গ্যাসের দাম ঘনমিটারে ৬ টাকা কমানোর দাবি
সিএনজি ফিড গ্যাসের দাম ঘনমিটারে ৬ টাকা কমানোর দাবি
সর্বাধিক পঠিত
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
আ.লীগ নেতার বাড়িতে দাওয়াত খাওয়ার পর থানার ওসিকে প্রত্যাহার
আ.লীগ নেতার বাড়িতে দাওয়াত খাওয়ার পর থানার ওসিকে প্রত্যাহার
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার