ছাগলকাণ্ডে আলোচিত মতিউরের বিচার শুরু, ১৪ সেপ্টেম্বর সাক্ষ্যগ্রহণ 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৩ আগস্ট ২০২৬, ১৩:৩৫আপডেট : ০৩ আগস্ট ২০২৬, ১৩:৩৫

প্রায় সাড়ে ৫ কোটি টাকার জ্ঞাত-আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ‘ছাগলকাণ্ডে’ আলোচিত এনবিআরের সাবেক কর্মকর্তা মতিউর রহমানের বিরুদ্ধে চার্জগঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত। আগামী ১৪ সেপ্টেম্বর পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য দিন ধার্য করা হয়েছে।

সোমবার (৩ আগস্ট) ঢাকার বিভাগীয় স্পেশাল জজ বি. এম. তারিকুল কবীরের আদালত মামলাটির চার্জগঠন শুনানির মধ্য দিয়ে বিচার শুরুর আদেশ দেন। 

এদিকে, মতিউর রহমানের পক্ষে জামিন আবেদন করেন তার আইনজীবী মোহাম্মদ বোরহান উদ্দিন।  তবে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। 

এ তথ্য নিশ্চিত করেন সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী আরিফুল ইসলাম ও দুদকের প্রসিকিউটর মীর আহমেদ আলী সালাম। 

এর আগে কয়েক দফায় চার্জগঠন শুনানি বিভিন্ন কারণে পিছিয়েছিল।

এ দিন, আসামি মতিউর রহমানকে কারাগার থেকে মহানগর দায়রা জজ আদালতের হাজতখানায় এনে রাখা হয়। শুনানিকালে তাকে আদালতে তোলা হয়নি।

২০২৪ সালের ১৫ ডিসেম্বর মতিউর রহমান ও তার দ্বিতীয় স্ত্রীর বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে দুটি মামলা হয়।

মামলায় মতিউরের বিরুদ্ধে ৫ কোটি ২৮ লাখ ৭৫ হাজার ৯৩৯ টাকার জ্ঞাত-আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং ১ কোটি ২৭ লাখ ৬৬ হাজার ২১৬ টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগ করা হয়। এই মামলারই অভিযোগপত্রের অনুমোদন দেন দুদক।

চার্জশিটে উল্লেখ করা হয়, আসামি মো. মতিউর রহমানের দাখিলকৃত সম্পদ বিবরণীতে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য প্রদান করে ১ কোটি ২৪ লাখ ২৫ হাজার ২১১ টাকার সম্পদের তথ্য গোপন করেছেন। সরকারি চাকরিজীবী হিসেবে ক্ষমতার অপব্যবহার, ঘুষ, দুর্নীতির মাধ্যমে অর্জিত অপরাধলব্ধ আয়ে নিজ নামে গোপনসহ ৫ কোটি ৪০ লাখ ৯৭ হাজার ৬৭২ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন।  

২০২৫ সালের ১৪ জানুয়ারি মতিউরকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। এরপর থেকে তিনি কারাগারে আটক রয়েছেন। 

২০২৪ সালে কোরবানির জন্য ঢাকার মোহাম্মদপুরের সাদিক অ্যাগ্রো থেকে ইফাত নামের এক তরুণের ১৫ লাখ টাকা দামের ছাগল কেনার ফেসবুক পোস্ট ঘিরে মতিউর রহমানকে নিয়ে স্যোশাল মিডিয়ায় আলোচনা সমালোচনা শুরু হয়।

 

/এআই/আইএএম/
সম্পর্কিত
সংক্রামক ব্যাধি হাসপাতালের বেদখল জমি উদ্ধারের নির্দেশ হাইকোর্টের
আদালতে আসামিকে পাউরুটি দিলেন স্বজনরা, ভেতরে মিললো ইয়াবা-গাঁজা
আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলায় আপিল শুনানি ১১ আগস্ট পর্যন্ত মুলতবি
সর্বশেষ খবর
গণমাধ্যমের ওপর সরকারের কোনও হস্তক্ষেপ নেই: মির্জা ফখরুল
গণমাধ্যমের ওপর সরকারের কোনও হস্তক্ষেপ নেই: মির্জা ফখরুল
‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশের’ প্রস্তুতিতে যুক্ত হলো রাজুভা ওয়েলনেস ও এমআইবিটি
‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশের’ প্রস্তুতিতে যুক্ত হলো রাজুভা ওয়েলনেস ও এমআইবিটি
রোহিঙ্গা ও স্থানীয়দের জন্য আড়াই কোটি অস্ট্রেলিয়ান ডলার সহায়তার ঘোষণা
রোহিঙ্গা ও স্থানীয়দের জন্য আড়াই কোটি অস্ট্রেলিয়ান ডলার সহায়তার ঘোষণা
পাকিস্তানে ‘জেন-জি’ আন্দোলন কেন ব্যর্থ হয়? 
পাকিস্তানে ‘জেন-জি’ আন্দোলন কেন ব্যর্থ হয়? 
সর্বাধিক পঠিত
নিজ এলাকাতেই সংশোধন করা যাবে এনআইডি
নিজ এলাকাতেই সংশোধন করা যাবে এনআইডি
জুলাই কুস্তিগিরদের আগাম অভিনন্দন, মাইর একটাও মাটিতে পড়বে না: মাহফুজ আলম
জুলাই কুস্তিগিরদের আগাম অভিনন্দন, মাইর একটাও মাটিতে পড়বে না: মাহফুজ আলম
দুবাইয়ে ভিজিট ভিসা স্পনসর করতে কত বেতন লাগবে
দুবাইয়ে ভিজিট ভিসা স্পনসর করতে কত বেতন লাগবে
যে ফলের দাম আইফোনের চেয়েও বেশি
যে ফলের দাম আইফোনের চেয়েও বেশি
বাংলাদেশে ‘কালো তালিকাভুক্ত’ হচ্ছে এলপিপি?
বাংলাদেশে ‘কালো তালিকাভুক্ত’ হচ্ছে এলপিপি?