শীর্ষ সন্ত্রাসী জিসানের ৩ সহযোগী বিদেশি পিস্তল-গুলিসহ গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ আগস্ট ২০২৬, ১৯:৫৪আপডেট : ০৩ আগস্ট ২০২৬, ২০:০৬

রাজধানীতে পৃথক অভিযানে শীর্ষ সন্ত্রাসী জিসান গ্রুপের তিন জন সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাব-৩। তারা হলো– স্বাধীন আহমেদ রনি (৩৫), সাজ্জাদ হোসেন সোহাগ (৩০) ও মেহেদী হাসান (২৪)।

শনিবার রাতে স্বাধীন এবং রবিবারে সাজ্জাদ ও মেহেদীকে গ্রেফতার করা হয়। র‌্যাব-৩ মিডিয়া সেন্টার থেকে এ তথ্য জানানো হয়েছে।

র‌্যাব জানায়, জিসান গ্রুপের অন্যতম সহযোগী খিলগাঁও গোড়ান মালিবাগ এলাকার মাদক ব্যবসায়ী স্বাধীন আহমেদ রনি এলাকায় অবস্থান করছে বলে জানতে পারে র‌্যাব। পরে মালিবাগ এলাকায় রনির ভাড়া বাসায় তল্লাশী চালিয়ে তাকে গ্রেফতারসহ একটি চাইনিজ কুড়াল, একটি চাইনিজ চাপাতি, একটি সুইচ গিয়ার, তিনটি ওয়াকিটকি সেট, দুটি ওয়াকিটকি সেটের চার্জার জব্দ করা হয়।

র‌্যাব কর্মকর্তারা জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও স্বাধীনের দেওয়া তথ্যে পৃথক অভিযানে সাজ্জাদ ও মেহেদীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের সময় তাদের শয়নকক্ষ থেকে তিনটি বিদেশি পিস্তল, পাঁচটি ম্যাগাজিন, ৩৮ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। 

গ্রেফতার ব্যক্তিদের বরাত দিয়ে র‌্যাব জানায়, তারা দীর্ঘদিন ধরে জিসান গ্রুপের সঙ্গে যুক্ত হয়ে খিলগাঁও, মালিবাগ ও গোড়ান এলাকায় ভয়ভীতি প্রদর্শন করে আসছিল। তারা ওই এলাকায় বিভিন্ন নির্মাণাধীন স্থাপনা/কনস্ট্রাকশন ব্যবসায়ীদের ভয়ভীতি ও হুমকি দিয়ে মোটা অঙ্কের চাঁদা দাবি করতো। আইনের চোখে ফাঁকি দেওয়ার জন্য তারা নিজেদের মধ্যে মোবাইল ফোন ব্যবহার না করে ওয়াকিটকি সেটের মাধ্যমে বিভিন্ন অপরাধমূলক কার্যক্রমের যোগাযোগ বজায় রাখতো।

আসামিদের বিরুদ্ধে ঢাকা মহানগরীর খিলগাঁও থানায় অস্ত্র মামলা প্রক্রিয়াধীন। অস্ত্রধারী সন্ত্রাসীদের গ্রেফতার এবং অবৈধ অস্ত্র উদ্ধারে র‍্যাব-৩ এর অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

/আইএ/আরকে/
সম্পর্কিত
দুর্ধর্ষ টেম্পু ইসমাইলকে গ্রেফতার দেখানোর নির্দেশ আদালতের
কেরানীগঞ্জে আবারও ইয়াবা তৈরির কারখানার সন্ধান, গ্রেফতার ১
সময় টিভির সাবেক পরিচালক গ্রেফতার
সর্বশেষ খবর
দুবাইয়ে গাড়ির শো-রুমে সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ১
দুবাইয়ে গাড়ির শো-রুমে সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ১
টিকিট সিন্ডিকেট দমনে আইএটিএ’র কারিগরি সহযোগিতা চাইলো সরকার
টিকিট সিন্ডিকেট দমনে আইএটিএ’র কারিগরি সহযোগিতা চাইলো সরকার
বিজেপির ৩০ বছরের দুর্গ কীভাবে ভাঙলেন পিকে
বিজেপির ৩০ বছরের দুর্গ কীভাবে ভাঙলেন পিকে
দিল্লিতে শেখ হাসিনার অনুষ্ঠান নিয়ে যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
দিল্লিতে শেখ হাসিনার অনুষ্ঠান নিয়ে যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
জুলাই কুস্তিগিরদের আগাম অভিনন্দন, মাইর একটাও মাটিতে পড়বে না: মাহফুজ আলম
জুলাই কুস্তিগিরদের আগাম অভিনন্দন, মাইর একটাও মাটিতে পড়বে না: মাহফুজ আলম
নিজ এলাকাতেই সংশোধন করা যাবে এনআইডি
নিজ এলাকাতেই সংশোধন করা যাবে এনআইডি
দুবাইয়ে ভিজিট ভিসা স্পনসর করতে কত বেতন লাগবে
দুবাইয়ে ভিজিট ভিসা স্পনসর করতে কত বেতন লাগবে
৫ আগস্টের ছুটি কারা পাবেন, কারা পাবেন না
৫ আগস্টের ছুটি কারা পাবেন, কারা পাবেন না
কেন বাড়িঘর ফেলে চলে যাচ্ছেন টেকনাফের মানুষ, জনপ্রতিনিধিরাও আতঙ্কে
কেন বাড়িঘর ফেলে চলে যাচ্ছেন টেকনাফের মানুষ, জনপ্রতিনিধিরাও আতঙ্কে