বিদ্বেষমূলক বক্তব্য ছাড়া শেখ হাসিনার বক্তব্য প্রচারে আইনি বাধা নেই: চিফ প্রসিকিউটর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ আগস্ট ২০২৬, ১৫:৩১আপডেট : ০৪ আগস্ট ২০২৬, ১৫:৩১

বিদ্বেষমূলক বক্তব্য ছাড়া ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রচারে কোনও আইনি বাধা দেখছেন না বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।

মঙ্গলবার (৪ আগস্ট) ট্রাইব্যুনালে নিজের কার্যালয়ে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আমিনুল ইসলাম জানান, ট্রাইব্যুনালে শেখ হাসিনাসহ দণ্ডিত আসামিদের সম্পত্তি বাজেয়াপ্ত করে ভুক্তভোগী পরিবারকে কীভাবে বণ্টন করা যায়, সে বিষয়ে কাজ চলছে। এ সময় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিচারকার্যও দ্রুত শেষ হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

মানবতাবিরোধী অপরাধের সব মামলার অগ্রগতি প্রসঙ্গে চিফ প্রসিকিউটর আরও বলেন, ‘‘আগামী এক বছরের মধ্যে জুলাই হত্যা মামলার সব বিচার শেষ করা হবে এবং আগামী এক মাসের মধ্যে আরও ৩টি মামলার রায় ঘোষণা হবে।’’

আইন অনুযায়ী পলাতক ব্যক্তিদের বিচার চলছে উল্লেখ করে চিফ প্রসিকিউটর জানান, পলাতকদের না পাওয়া পর্যন্ত রায় কার্যকরের সুযোগ নেই। সম্পত্তি বাজেয়াপ্তসহ জরিমানার আদেশগুলো দ্রুত বাস্তবায়ন শুরু করা হচ্ছে।

এসময় প্রসিকিউশন টিমের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

/বিআই/এপিএইচ/
সম্পর্কিত
মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদেরসহ ৭ নেতার বিরুদ্ধে যুক্তিতর্ক শুরু
শেখ হাসিনা এলে এয়ারপোর্ট থেকে সরাসরি ফাঁসির মঞ্চে: নাহিদ ইসলাম
জঙ্গি সাজিয়ে সাতজনকে হত্যার অভিযোগশেখ হাসিনাসহ ১০ আসামির বিরুদ্ধে বিচার শুরুর আবেদন
সর্বশেষ খবর
জুলাই স্মরণে বিএনপির আলোচনা সভায় যোগ দিয়েছেন তারেক রহমান
জুলাই স্মরণে বিএনপির আলোচনা সভায় যোগ দিয়েছেন তারেক রহমান
বাংলাদেশি নাবিকদের আরব আমিরাতসহ অন্যান্য দেশে ভিসা জটিলতা সমাধানের নির্দেশ 
বাংলাদেশি নাবিকদের আরব আমিরাতসহ অন্যান্য দেশে ভিসা জটিলতা সমাধানের নির্দেশ 
তসলিমা নাসরিনকে ফিরিয়ে আনার উদ্যোগ সরকারের নেই: তথ্য উপদেষ্টা
তসলিমা নাসরিনকে ফিরিয়ে আনার উদ্যোগ সরকারের নেই: তথ্য উপদেষ্টা
দুই মাসে গুগল ক্রোমের ১ হাজার ত্রুটি সমাধান করলো জেমিনাই
দুই মাসে গুগল ক্রোমের ১ হাজার ত্রুটি সমাধান করলো জেমিনাই
সর্বাধিক পঠিত
নাম পাল্টালো বিশ্বের তৃতীয় ক্ষুদ্রতম দেশ
নাম পাল্টালো বিশ্বের তৃতীয় ক্ষুদ্রতম দেশ
ভূমি অফিসের সব কর্মকর্তাকে একসঙ্গে বরখাস্ত, কারণ জানালেন জেলা প্রশাসক
ভূমি অফিসের সব কর্মকর্তাকে একসঙ্গে বরখাস্ত, কারণ জানালেন জেলা প্রশাসক
তুলে দেওয়া হচ্ছে প্যাডেল রিকশা, আসছে লিথিয়ামের ই-রিকশা, পাচ্ছেন যারা
তুলে দেওয়া হচ্ছে প্যাডেল রিকশা, আসছে লিথিয়ামের ই-রিকশা, পাচ্ছেন যারা
দুই বছর কাজ নেই, ফেসবুক লাইভে কাঁদলেন জ্যোতিকা জ্যোতি
দুই বছর কাজ নেই, ফেসবুক লাইভে কাঁদলেন জ্যোতিকা জ্যোতি
অভিযান থেকে পালিয়ে এসপিকে খোঁচা দিয়ে ফেসবুক পোস্ট দিলেন ‘শীর্ষ সন্ত্রাসী’
অভিযান থেকে পালিয়ে এসপিকে খোঁচা দিয়ে ফেসবুক পোস্ট দিলেন ‘শীর্ষ সন্ত্রাসী’