দুই মাসে গুগল ক্রোমের ১ হাজার ত্রুটি সমাধান করলো জেমিনাই

প্রযুক্তি ডেস্ক
০৪ আগস্ট ২০২৬, ১৬:০০আপডেট : ০৪ আগস্ট ২০২৬, ১৬:০০

সম্প্রতি গুগলের নিজস্ব কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) টুল জেমিনাই-এর সহায়তায় মাত্র ৬০ দিনের মধ্যে ক্রোম ব্রাউজারের ১ হাজার ৭২টি নিরাপত্তা ত্রুটি শনাক্ত ও সমাধান করা হয়েছে। গত ৩০ জুলাই প্রকাশিত এক ব্লগ পোস্টে প্রতিষ্ঠানটি জানায়, গুগল ক্রোমের সংস্করণ ১৪৯ ও ১৫০-এ এই বিপুলসংখ্যক নিরাপত্তা সংশোধন অন্তর্ভুক্ত করা হয়েছে। গুগলের দাবি, মাত্র ৬০ দিনে সমাধান করা এই ত্রুটির সংখ্যা এর আগের ২৩টি ক্রোম আপডেটে সমাধান হওয়া মোট নিরাপত্তা ত্রুটির সংখ্যাকেও ছাড়িয়ে গেছে।

প্রতিষ্ঠানটির তথ্যমতে, এত দ্রুত বিপুলসংখ্যক ত্রুটি শনাক্ত ও সমাধানের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে তাদের জেমিনাই এআই টুল। জেমিনাই স্বয়ংক্রিয়ভাবে ক্রোমের সোর্স কোড বিশ্লেষণ করে সম্ভাব্য নিরাপত্তা দুর্বলতা খুঁজে বের করে, ঝুঁকির মাত্রা মূল্যায়ন করে এবং অনেক ক্ষেত্রে সংশোধনের জন্য প্রয়োজনীয় কোড পরিবর্তনের খসড়াও তৈরি করতে সহায়তা করে। এতে প্রকৌশলীরা আগের তুলনায় অনেক দ্রুত নিরাপত্তা আপডেট প্রস্তুত করতে পারছেন।

ক্রোমের নিরাপত্তা দল জানিয়েছে, এআই নতুন নিরাপত্তা ত্রুটির পাশাপাশি বহু বছর ধরে ব্যবহৃত পুরোনো কোডে থাকা এমন দুর্বলতাও খুঁজে বের করতে সক্ষম হচ্ছে, যা আগে শনাক্ত করা সম্ভব হয়নি। মডেলগুলোকে অতীতের নিরাপত্তা ত্রুটি, সংশোধিত কোড এবং বাস্তব হামলার ধরণ, নমুনা হিসেবে ব্যবহার করে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। ফলে একই ধরনের দুর্বলতা ভবিষ্যতে আরও দ্রুত শনাক্ত করতে পারছে গুগলের এআই টুল।

বিপুলসংখ্যক নিরাপত্তা সংশোধনের কারণে ক্রোম ব্রাউজারের আপডেট নীতিমালায়ও পরিবর্তন আনছে গুগল। প্রতিষ্ঠানটি জানিয়েছে, বর্তমানে যে হারে নতুন নিরাপত্তা ত্রুটি শনাক্ত হচ্ছে, তা বিবেচনায় নিয়ে ক্রোমের আপডেট সপ্তাহে দুইবার প্রকাশের পরিকল্পনা করা হয়েছে। এর লক্ষ্য হলো ত্রুটি শনাক্ত হওয়ার পর ব্যবহারকারীদের কাছে সংশোধন দ্রুত পৌঁছে দেওয়া এবং সাইবার অপরাধীরা সেই দুর্বলতার সুযোগ নেওয়ার আগেই ঝুঁকি কমিয়ে আনা।

গুগল আরও জানিয়েছে, এআই-নির্ভর বাগ শনাক্তকরণই তাদের একমাত্র কৌশল নয়। ক্রোম ব্রাউজারকে আরও নিরাপদ করতে পুরোনো সি++ কোড ধীরে ধীরে রাস্ট-এর মতো মেমোরি-নিরাপদ প্রোগ্রামিং ভাষায় রূপান্তরের কাজও চলছে। একই সঙ্গে ভবিষ্যতে ব্রাউজার পুনরায় চালু না করেই কিছু নিরাপত্তা সংশোধন ব্যবহারকারীদের কাছে পৌঁছে দেওয়ার প্রযুক্তি নিয়েও কাজ করছে প্রতিষ্ঠানটি, যাতে ব্যবহারকারীরা দ্রুত আপডেট পেলেও কাজের ব্যাঘাত কম হয়।

/ইউএস/
সম্পর্কিত
এআই অবকাঠামোতে ট্রিলিয়ন ডলারের বাজি, বদলে যাচ্ছে বিশ্বের প্রযুক্তি শিল্প
বাস্তব লোকেশনেই তৈরি হচ্ছিল ভুয়া ছবি, ২৪ ঘণ্টার মধ্যেই এআই ফিচার বন্ধ করলো গুগল
সরকারি দফতরে এআই ব্যবহারে সতর্কতার নির্দেশ
সর্বশেষ খবর
‘৯ দফা তদন্তের সিদ্ধান্ত কি ১৫ মিনিটের শুনানিতে বদলে যাবে?’
‘৯ দফা তদন্তের সিদ্ধান্ত কি ১৫ মিনিটের শুনানিতে বদলে যাবে?’
জগন্নাথে হামলার ঘটনায় বাংলা ট্রিবিউনের জবি প্রতিনিধিসহ আহত ২০ 
জগন্নাথে হামলার ঘটনায় বাংলা ট্রিবিউনের জবি প্রতিনিধিসহ আহত ২০ 
ইনফান্তিনোর বিরুদ্ধে বিদ্রোহ, সমর্থন প্রত্যাহার করলো আরও তিন দেশ
ইনফান্তিনোর বিরুদ্ধে বিদ্রোহ, সমর্থন প্রত্যাহার করলো আরও তিন দেশ
জুলাই সনদ বাস্তবায়নে সংবিধান সংশোধনের কাজ শুরু: আইনমন্ত্রী
জুলাই সনদ বাস্তবায়নে সংবিধান সংশোধনের কাজ শুরু: আইনমন্ত্রী
সর্বাধিক পঠিত
নাম পাল্টালো বিশ্বের তৃতীয় ক্ষুদ্রতম দেশ
নাম পাল্টালো বিশ্বের তৃতীয় ক্ষুদ্রতম দেশ
ভূমি অফিসের সব কর্মকর্তাকে একসঙ্গে বরখাস্ত, কারণ জানালেন জেলা প্রশাসক
ভূমি অফিসের সব কর্মকর্তাকে একসঙ্গে বরখাস্ত, কারণ জানালেন জেলা প্রশাসক
তুলে দেওয়া হচ্ছে প্যাডেল রিকশা, আসছে লিথিয়ামের ই-রিকশা, পাচ্ছেন যারা
তুলে দেওয়া হচ্ছে প্যাডেল রিকশা, আসছে লিথিয়ামের ই-রিকশা, পাচ্ছেন যারা
দুই বছর কাজ নেই, ফেসবুক লাইভে কাঁদলেন জ্যোতিকা জ্যোতি
দুই বছর কাজ নেই, ফেসবুক লাইভে কাঁদলেন জ্যোতিকা জ্যোতি
অভিযান থেকে পালিয়ে এসপিকে খোঁচা দিয়ে ফেসবুক পোস্ট দিলেন ‘শীর্ষ সন্ত্রাসী’
অভিযান থেকে পালিয়ে এসপিকে খোঁচা দিয়ে ফেসবুক পোস্ট দিলেন ‘শীর্ষ সন্ত্রাসী’