‘গোপন বৈঠককা‌লে’ আওয়ামী লীগের ৬ নেতাকর্মী গ্রেফতার

বাংলা ট্রিবিউন রি‌পোর্ট 
০৮ আগস্ট ২০২৬, ০২:০৪আপডেট : ০৮ আগস্ট ২০২৬, ০২:১৯

রাজধানীর গুলশানের একটি রেস্তোরাঁয় গোপন বৈঠককা‌লে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ছয় জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন— মেহেদী মাসুদ চৌধুরী (৫৫), এস এম রেজওয়ান হাবিব আলিফ (৩৩), নান্নু মিয়া (৩৮), আমিনুর রহমান (৪২), সজল আহমেদ (২৯) ও ইব্রাহিম হোসেন (৩৩)। 

শুক্রবার (৭ আগস্ট) রাত সাড়ে ৯টায় পুলিশ প্লাজার পঞ্চম তালার একটি রেস্টুরেন্ট থেকে তাদের গ্রেফতার করে গুলশান থানা পুলিশ।  

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাউদ হোসেন বাংলা ট্রিবিউন‌কে জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, পুলিশ প্লাজার পঞ্চম তলার একটি রেস্তোরাঁয় কয়েকজন আওয়ামী লীগের নেতাকর্মী গোপন বৈঠক করছেন। ওই ত‌থ্যে সেখানে অভিযান চালিয়ে ছয় জনকে গ্রেফতার করা হয়। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গে‌ছে, মিটিং শেষে তাদের রাজধানীতে মিছিলের পরিকল্পনা ছিল। ত‌বে তাদের বৈঠ‌কের উদ্দেশ‌্য কী ছিল তা জান‌তে গ্রেফতারকৃত‌দের জিজ্ঞাসাবাদ করা হ‌চ্ছে। তা‌দের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন র‌য়ে‌ছে।   

/এসএন‌কে/এসটি/ 
সম্পর্কিত
বাংলা ট্রিবিউনে প্রতিবেদন প্রকাশফার্মগেটের ওভারব্রিজ এখন হকারমুক্ত, নজরদারি রাখার আশ্বাস ডিসির
‘আইনের প্রতি সম্মান দেখিয়ে’ সাবেক পিপিকে থানায় নিয়ে গেলেন আইনজীবী নেতারা
রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত
সর্বশেষ খবর
ফিদে আরবিটারস অ্যাওয়ার্ড পেলেন বাংলাদেশের হারুন
ফিদে আরবিটারস অ্যাওয়ার্ড পেলেন বাংলাদেশের হারুন
নিম্ন আয়ের দেশের ঋণ মূল্যায়নে নতুন কাঠামো আনছে বিশ্বব্যাংক: আইএমএফ
নিম্ন আয়ের দেশের ঋণ মূল্যায়নে নতুন কাঠামো আনছে বিশ্বব্যাংক: আইএমএফ
গভীর নিম্নচাপে ৩ নম্বর সতর্ক সংকেত, উপকূলে ঝোড়ো হাওয়ার শঙ্কা
গভীর নিম্নচাপে ৩ নম্বর সতর্ক সংকেত, উপকূলে ঝোড়ো হাওয়ার শঙ্কা
‘সৌদি আরবকে মুসলিম বিশ্বের গুরুত্বপূর্ণ নেতা হিসেবে মর্যাদা দেয় বাংলাদেশ’ 
‘সৌদি আরবকে মুসলিম বিশ্বের গুরুত্বপূর্ণ নেতা হিসেবে মর্যাদা দেয় বাংলাদেশ’ 
সর্বাধিক পঠিত
সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ারের দেশত্যাগে নিষেধাজ্ঞা
সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ারের দেশত্যাগে নিষেধাজ্ঞা
বুধবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি
বুধবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি
রাজনৈতিক সম্পৃক্ততা, যোগদানের ২০ দিনের মাথায় এসিল্যান্ডকে প্রত্যাহার
রাজনৈতিক সম্পৃক্ততা, যোগদানের ২০ দিনের মাথায় এসিল্যান্ডকে প্রত্যাহার
‘শিগগিরই চার টুকরোয় ভাঙবে উত্তর প্রদেশ’
‘শিগগিরই চার টুকরোয় ভাঙবে উত্তর প্রদেশ’
গুলশান থেকে আ.লীগের তিনবারের এমপি গ্রেফতার
গুলশান থেকে আ.লীগের তিনবারের এমপি গ্রেফতার