ইলিয়াস আলীকে গুমের অভিযোগ: বিমান বাহিনীর সাইফের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
০৯ আগস্ট ২০২৬, ২২:৩৭আপডেট : ০৯ আগস্ট ২০২৬, ২২:৩৮

বিএনপি নেতা ইলিয়াস আলীকে গুমের ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় বিমান বাহিনীর কর্মকর্তা উইং কমান্ডার সাইফুর রহমান সাইফের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

প্রসিকিউশনের আবেদনের শুনানি শেষে রবিবার (৯ আগস্ট) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ আদেশ দেন।

প্রসিকিউশন জানায়, ২০১২ সালের এপ্রিলে বিএনপি নেতা ইলিয়াস আলীকে গুমের ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলার তদন্ত চলছে। তদন্তে বিমান বাহিনীর কর্মকর্তা উইং কমান্ডার সাইফুর রহমানের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে বলে দাবি করেছে তদন্ত সংস্থা। এর পরিপ্রেক্ষিতে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করে প্রসিকিউশন।

শুনানি শেষে ট্রাইব্যুনাল প্রসিকিউশনের আবেদন মঞ্জুর করে সাইফুর রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

এর আগে নিজ বাসা থেকে ওই কর্মকর্তাকে আটক করে বিমান বাহিনীর অভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষা, নিরাপত্তা নিশ্চিতকরণ ও অপরাধ নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা বিশেষ সামরিক পুলিশ শাখা (প্রভোস্ট)। পরে তাকে বাহিনীর একটি বিশেষ সেলে হেফাজতে রাখা হয়।

/বিআই/এম/
সম্পর্কিত
পলককে ফোন করে ওবায়দুল কাদের বলেছিলেন, ‘নেটটা একটু স্লো করে দাও’
‘সাদ্দাম-ইনানকে ফোন করে হামলার নির্দেশ দেন ওবায়দুল কাদের’
হাছান-নওফেল-ফজলে করিমসহ ২২ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ পেছালো
সর্বশেষ খবর
মানববন্ধনের ব্যানার কেড়ে নিয়ে একজনের পেটে গুলি চালিয়ে দিলেন তিনি
মানববন্ধনের ব্যানার কেড়ে নিয়ে একজনের পেটে গুলি চালিয়ে দিলেন তিনি
চার আর্থিক প্রতিষ্ঠান অকার্যকর ঘোষণা, পর্ষদ বিলুপ্ত
চার আর্থিক প্রতিষ্ঠান অকার্যকর ঘোষণা, পর্ষদ বিলুপ্ত
রাজনীতির ‘ট্রাম্পকার্ড’ হেফাজতে ইসলাম?
রাজনীতির ‘ট্রাম্পকার্ড’ হেফাজতে ইসলাম?
আওয়ামী লীগের মৃত প্রতিমন্ত্রীর বাড়িতে হামলা-ভাঙচুর
আওয়ামী লীগের মৃত প্রতিমন্ত্রীর বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
নাম বদলাচ্ছে র‌্যাব, পুরো নিয়ন্ত্রণ যাচ্ছে এক বাহিনীর কাছে
নাম বদলাচ্ছে র‌্যাব, পুরো নিয়ন্ত্রণ যাচ্ছে এক বাহিনীর কাছে
জামায়াতসহ ১১ দলীয় জোটের রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা
জামায়াতসহ ১১ দলীয় জোটের রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা
আগারগাঁওয়ের ভাতের হোটেলের ‘ভাইরাল মিজান’ গ্রেফতার
আগারগাঁওয়ের ভাতের হোটেলের ‘ভাইরাল মিজান’ গ্রেফতার
ভারতীয় ভিসার অ্যাপয়েন্টমেন্ট স্লট নিয়ে নতুন সিদ্ধান্ত
ভারতীয় ভিসার অ্যাপয়েন্টমেন্ট স্লট নিয়ে নতুন সিদ্ধান্ত
দুই নেতা আলোচনায় বসলে সব সমস্যার সমাধান হবে: ভারতের হাইকমিশনার
দুই নেতা আলোচনায় বসলে সব সমস্যার সমাধান হবে: ভারতের হাইকমিশনার