অর্থ আত্মসাতের মামলায় ডেল্টা লাইফের সাবেক সিএফও কারাগারে

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
১১ আগস্ট ২০২৬, ২১:১৮আপডেট : ১১ আগস্ট ২০২৬, ২১:১৮

এক কোটি ৮৮ লাখ ৭৭ হাজার ৪০০ টাকা আত্মসাতের অভিযোগে করা মামলায় ডেল্টা লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডের সাবেক প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) মো. ফারহান উদ্দিনকে (৪৪) কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে ঢাকার মহানগর দায়রা জজ শাহজাহান কবিরের আদালতে আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন ফারহান উদ্দিন। শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আসামিপক্ষের আইনজীবী মাসুদ চৌধুরী এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, সম্প্রতি এ মামলায় ফারহান উদ্দিন উচ্চ আদালত থেকে আট সপ্তাহের জামিন পেয়েছিলেন। মঙ্গলবার সেই জামিনের মেয়াদ শেষ হওয়ায় তিনি স্বেচ্ছায় আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। আদালত তা নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মাসুদ চৌধুরী বলেন, মামলার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। ফারহান উদ্দিন ডেল্টা লাইফ ইনস্যুরেন্সে দায়িত্বে থাকাকালে উচ্চ আদালতে প্রশাসক নিয়োগের বিষয়ে বিরোধের জেরে রিট পিটিশন করা হয়। হাইকোর্ট ও আপিল বিভাগে এসব রিট পরিচালনার জন্য কোম্পানির পক্ষ থেকে অর্থ ব্যয় করা হয়েছিল। এসব ব্যয়ের ভাউচারও রয়েছে বলে দাবি করেন তিনি।

তার ভাষ্য, ওই অর্থ ব্যয়ের ক্ষেত্রে তৎকালীন প্রশাসকের নিয়ন্ত্রণ ছিল। কিন্তু ডেল্টা লাইফ ইনস্যুরেন্সের পক্ষ থেকে দেওয়া প্রতিবেদনে ভুয়া ভাউচার দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগ আনা হয়েছে। উচ্চ আদালতে সংশ্লিষ্ট মামলাগুলো পরিচালিত হয়েছে এবং মামলার নম্বর দিয়ে তা যাচাই করা সম্ভব বলেও দাবি করেন তিনি।

২০২৫ সালে ডেল্টা লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডের পক্ষে ক্ষমতাপ্রাপ্ত প্রতিনিধি শাহ মোহাম্মদ শফিকুল ইসলাম প্রতিষ্ঠানটির সাবেক ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) ও চিফ অপারেটিং অফিসার মো. মঞ্জুরে মাওলাসহ চারজনের বিরুদ্ধে মামলাটি করেন।

মামলার অপর আসামিরা হলেন সাবেক কনসালট্যান্ট (আইন বিভাগ) মো. মাহাবুব আলম খান এবং সাবেক এক্সিকিউটিভ অফিসার (আইন বিভাগ) মো. সাইফুজ্জামান।

মামলার অভিযোগে বলা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে আইনি খরচের নামে কোম্পানির অর্থ অনিয়ম, জালিয়াতি ও দুর্নীতির মাধ্যমে এক কোটি ৮৮ লাখ ৭৭ হাজার ৪০০ টাকা আত্মসাৎ করেছেন।

আপিল বিভাগের আদেশের পরিপ্রেক্ষিতে প্রশাসককালীন সময়ের কার্যক্রম তদন্তের জন্য কোম্পানির পক্ষ থেকে এম. জে. আবেদীন, চার্টার্ড অ্যাকাউনট্যান্টস ফার্মকে নিয়োগ দেওয়া হয়। দীর্ঘদিন তদন্তের পর প্রতিষ্ঠানটি ২০২৪ সালের ২৫ সেপ্টেম্বর একটি ইনভেস্টিগেটিভ অডিট রিপোর্ট (তদন্ত নিরীক্ষা প্রতিবেদন) কোম্পানিতে জমা দেয়।

প্রতিবেদনে বিভিন্ন বিল-ভাউচার তৈরি ও উপস্থাপনের মাধ্যমে আসামিরা কোম্পানি থেকে মোট এক কোটি ৮৮ লাখ ৭৭ হাজার ৪০০ টাকা আত্মসাৎ করেছেন বলে উল্লেখ করা হয়।

/এআই/এম/
সম্পর্কিত
খাবার খাওয়ানোর কথা বলে হাসপাতাল থেকে ডেকে বৃদ্ধ নারীকে ‘ধর্ষণ’, গ্রেফতার ২
এক যুগ পর স্ত্রী হত্যা মামলায় খালাস পেলেন স্বামী
মাগুরায় ৮ বছরের শিশুকে ধর্ষণ ও হত্যা মামলার ডেথ রেফারেন্স শুনানি শুরু
সর্বশেষ খবর
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাসে হামলা, আহত ১০
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাসে হামলা, আহত ১০
বড় বাজারে পোশাক রফতানি কমলেও ইতালিতে একলাফে বাড়লো ৩২ শতাংশ 
বড় বাজারে পোশাক রফতানি কমলেও ইতালিতে একলাফে বাড়লো ৩২ শতাংশ 
বাংলাদেশের ইতিহাসের সঙ্গে অভিবাসী রাষ্ট্রের তুলনা চলে না: তথ্যমন্ত্রী
বাংলাদেশের ইতিহাসের সঙ্গে অভিবাসী রাষ্ট্রের তুলনা চলে না: তথ্যমন্ত্রী
মাদক-ইন্টারনেট আসক্তি ঠেকাতে তরুণদের জন্য নতুন পরিকল্পনা
মাদক-ইন্টারনেট আসক্তি ঠেকাতে তরুণদের জন্য নতুন পরিকল্পনা
সর্বাধিক পঠিত
এমপির গলায় রামদা ধরে বাড়িসহ সব সম্পত্তি লিখে নিলো কারা?
এমপির গলায় রামদা ধরে বাড়িসহ সব সম্পত্তি লিখে নিলো কারা?
শাবনূরের বার্তা, ডন গ্রেফতার: সালমান শাহ হত্যা মামলায় নতুন মোড়
শাবনূরের বার্তা, ডন গ্রেফতার: সালমান শাহ হত্যা মামলায় নতুন মোড়
আগামীকাল স্কুল-কলেজে ছুটি
আগামীকাল স্কুল-কলেজে ছুটি
একসঙ্গে পরীক্ষা দিলেন মা-ছেলে, দুই জনই পেলেন জিপিএ-৫
একসঙ্গে পরীক্ষা দিলেন মা-ছেলে, দুই জনই পেলেন জিপিএ-৫
এনটিআরসিএ বাতিল হলে সরকার পতনের ডাক দেওয়া হবে: রাবি শিবির সভাপতি 
এনটিআরসিএ বাতিল হলে সরকার পতনের ডাক দেওয়া হবে: রাবি শিবির সভাপতি