রাজধানীর খিলগাঁও ফ্লাইওভারে কাভার্ড ভ্যানের ধাক্কায় মো. মাসুম বিল্লাহ (৩০) নামে মোটরসাইকেলের আরোহী নিহত হয়েছেন। তিনি একটি মসজিদের মুয়াজ্জিন ছিলেন।
মঙ্গলবার (১১ আগস্ট) দিবাগত রাতে ঘটনাটি ঘটে। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর রাত সাড়ে ১২টায় মৃত ঘোষণা করেন।
শাহজাহানপুর থানার উপপরিদর্শক (এসআই) প্রনজিত মনডল জানান, এই ঘটনায় গাড়িটিকে জব্দ করা হয়েছে।
মঙ্গলবার রাতে মোটরসাইকেলে করে খিলগাঁও ফ্লাইওভার দিয়ে বাসায় যাওয়ার পথে কভার্ড ভ্যানের ধাক্কায় গুরুতর আহত হন মাসুম। রাস্তায় পরে থাকতে দেখে অন্য একটি গাড়ির চালক শাজাহানপুর থানায় সংবাদ দেন। পরে শাজাহানপুর থানা পুলিশ ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার হাসপাতালে নিয়ে যান।
ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলার কান্দুলিয়া গ্রামের আব্দুল মান্নানেন ছেলে মাসুম বিল্লাহ।

জুলাইয়ে ২০২ কোটি টাকার বেশি চোরাচালানি পণ্য জব্দ করেছে বিজিবি







