রাজধানীতে পৃথক ঘটনায় ৩ যুবকের অস্বাভাবিক মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ আগস্ট ২০২৬, ২০:৫৬আপডেট : ১৩ আগস্ট ২০২৬, ২০:৫৬

রাজধানীর পৃথক স্থানে পৃথক ঘটনায় তিনজনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। এর মধ্যে কামরাঙ্গীচরে অটোরিকশা চালক নয়ন (৩০), বাড্ডায় রবিউল সানি (৩২) ও মুগদায় সবুজ বাবু (২০) নামের তিন যুবক মারা গেছেন।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে তাদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সংশ্লিষ্ট থানার পুলিশ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

কামরাঙ্গীচর থানার এসআই জিয়াদ মাহমুদ নাহিদ বলেন, সংবাদ পেয়ে বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল পৌনে ৯টার দিকে হাসান নগর সিকদার স্কুলের সামনের গলির ৬তলা ভবনের চতুর্থ তলার ভাড়া বাসা থেকে ফ্যানের সঙ্গে গলায় ফিতা পেঁচানো ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢামেক মর্গে পাঠানো হয়।
 
স্বজনদের বরাত দিয়ে তিনি বলেন, দাম্পত্য কলহের জের ধরে তার স্ত্রী তার একমাত্র সন্তানকে নিয়ে বাবার বাড়ি চলে যায়। পরে তিনি গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন।

শরিয়তপুরের জাজিরা উপজেলার মোসলেম মিয়া ও মাতা স্বপ্না বেগমের ছেলে নয়ন।

অপরদিকে, বাড্ডা থানার এসআই জয়ন্ত দত্ত বলেন, বেলা ১১টার দিকে জামতলা স্বাধীনতা স্মারণী সাত তলা ৬-ডি ইউনিটের পূর্ব পাশের ফ্ল্যাটের বেড রুমে খাটের ওপর থেকে রবিউল সানির মরদেহ উদ্ধার করা হয়। তিনি গলায় ফাঁস লাগিয়ে মারা গেছেন বলে জানিয়েছেন পরিবারের লোকজন।

তিনি একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করতেন। অফিসিয়াল বিভিন্ন বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে দুশ্চিন্তায় ভুগছিলেন। এসব নিয়ে তার স্ত্রীর সঙ্গে মনোমালিন্য হয়।

বুধবার (১২ আগস্ট) রাত থেকে আজ সকালের মধ্যে যেকোনও সময় জানালার গ্রিলের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস লাগিয়ে মারা যান। আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢামেক মর্গে পাঠানো হয়েছে।

রবিউল কুমিল্লার কান্দিরপাড় আদর্শ নগরের আব্দুর রাজ্জাকের ছেলে। বর্তমানে উত্তর বাড্ডা জামতলা স্বাধীনতা সরণি এলাকার ওই বাসায় থাকতেন।

এছাড়া মুগদা থানার এসআই মো. আবু তারেক দিপু জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে মুগদার পাগল চাঁন হোটেল সংলগ্ন এলাকায় শফিক শেখের বাড়ির নিচতলার একটি কক্ষ থেকে সবুজ বাবুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

স্বজন ও স্থানীয়দের জিজ্ঞাসাবাদে জানা গেছে, নিহত যুবক দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। কয়েকদিন আগে মাদকের টাকার জন্য বাবার সঙ্গে তার বাকবিতণ্ডা হয়। এ নিয়ে পরিবারে বেশ কিছুদিন ধরে কলহ চলছিল।

এসআই জানান, ধারণা করা হচ্ছে, এসব নিয়ে পারিবারিক কলহের জেরে বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টা থেকে সকাল ৬টার মধ্যে কোনো এক সময়ে সবার অগোচরে নিজের কক্ষে সিলিং ফ্যানের সাথে চাদর পেঁচিয়ে তিনি আত্মহত্যা করেন।

জামালপুর জেলার মাদারগঞ্জ থানার দক্ষিণ গুণগ্রাম গ্রামের মো. বদু শেখ সুজনের ছেলে সবুজ বাবু। বর্তমানে মুগদায় শফিক শেখের বাড়ির নিচ তলায় ভাড়া থাকতেন।

/এআইবি/এসএনকে/আইএএম/
সম্পর্কিত
তারেক মাসুদ-মিশুক মুনীরের স্মরণে মোমবাতি প্রজ্বালন, ব্লাস্টের তিন দাবি
জুলাইয়ে সেরা কর্মীদের পুরস্কার দিলো ডিএমপি
মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণের নির্দেশ ডিএমপি কমিশনারের
সর্বশেষ খবর
জুলাই আন্দোলন-সংক্রান্ত অভিযোগ ৫৯০, মামলা ৭১টি: বিচার কতদূর
জুলাই আন্দোলন-সংক্রান্ত অভিযোগ ৫৯০, মামলা ৭১টি: বিচার কতদূর
ঝালকাঠি ও রাজশাহীতে নতুন পুলিশ সুপার
ঝালকাঠি ও রাজশাহীতে নতুন পুলিশ সুপার
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট 
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট 
তারেক মাসুদ-মিশুক মুনীরের স্মরণে মোমবাতি প্রজ্বালন, ব্লাস্টের তিন দাবি
তারেক মাসুদ-মিশুক মুনীরের স্মরণে মোমবাতি প্রজ্বালন, ব্লাস্টের তিন দাবি
সর্বাধিক পঠিত
আদালতে ঢুকে সেই ওসির ৩ স্যালুট, বিচারক বললেন ‘আপনি এখানে কেন’
আদালতে ঢুকে সেই ওসির ৩ স্যালুট, বিচারক বললেন ‘আপনি এখানে কেন’
শাহজালালে দুই যাত্রীর লাগেজে মিললো ৩ লাখ টাকার বিদেশি মদ
শাহজালালে দুই যাত্রীর লাগেজে মিললো ৩ লাখ টাকার বিদেশি মদ
দলে নতুন পদ পেলেন এমপি মাহমুদুল হোসাইন
দলে নতুন পদ পেলেন এমপি মাহমুদুল হোসাইন
বিএনপির মহাসচিব পদে কে আসছেন, আলোচনায় ৪ নেতা
বিএনপির মহাসচিব পদে কে আসছেন, আলোচনায় ৪ নেতা
সব চূড়ান্ত, এখন অপেক্ষা ইধিকা পালের
সব চূড়ান্ত, এখন অপেক্ষা ইধিকা পালের