প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের পেট্রোল পাম্পের টাকা ছিনতাই, আসামি সাগর বাড়ৈ রিমান্ডে

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৫ আগস্ট ২০২৬, ১৯:২২আপডেট : ১৫ আগস্ট ২০২৬, ১৯:২২

রাজধানীর উত্তরা এলাকায় ব্যাংকে টাকা জমা দিতে যাওয়ার পথে প্রধানমন্ত্রী তারেক রহমানের খালাতো ভাই তাসীন আক্তার হকের মালিকানাধীন পেট্রোল পাম্পের কর্মীর কাছ থেকে ১ কোটি ২১ লাখ ২৫ হাজার টাকা ছিনতাইয়ের মামলায় গ্রেফতার সাগর বাড়ৈকে (৪১) সাত দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

শনিবার (১৫ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালত এ আদেশ দেন।

এর আগে আসামিকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডের আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা বিমানবন্দর থানার উপপরিদর্শক মো. নজরুল ইসলাম।

রিমান্ড আবেদনে বলা হয়, সাগর বাড়ৈ তার সহযোগীদের সঙ্গে যোগসাজশে ঢাকার বিভিন্ন এলাকায় ডাকাতি করে আসছিলেন বলে তদন্তে তথ্য পাওয়া গেছে। মামলার ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদে তিনি বিভিন্ন কৌশলে অসংলগ্ন তথ্য দিয়েছেন। এ ছাড়া তার দেওয়া নাম-ঠিকানাও সন্দেহজনক হওয়ায় তা যাচাই করা হচ্ছে।

আবেদনে আরও বলা হয়, মামলার ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তার, লুণ্ঠিত টাকা উদ্ধারের পাশাপাশি ঘটনার বিষয়ে বিস্তারিত তথ্য জানতে আসামিকে জিজ্ঞাসাবাদ প্রয়োজন। এসব কারণে ১০ দিনের পুলিশ রিমান্ড চাওয়া হয়।

ঢাকা মহানগর প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক আবু বক্কর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, শুনানির সময় আসামির পক্ষে কোনও আইনজীবী ছিলেন না। সাগর বাড়ৈর বিরুদ্ধে একই ধরনের আরও ৯টি মামলা রয়েছে বলেও জানান তিনি।

যেভাবে ছিনতাই

মামলার অভিযোগ সূত্রে জানা যায়, গত ৯ আগস্ট ডিএল ফিলিং স্টেশনের সহকারী ম্যানেজার মোহাম্মদ আল আমিন, সিএনজি অপারেটর সেলিমুজ্জামান ও কাভার্ডভ্যানের চালক মো. খোরশেদকে নিয়ে ফিলিং স্টেশনের টাকা উত্তরা ১ নম্বর সেক্টরের পূবালী ব্যাংকে জমা দিতে যাচ্ছিলেন।

সকাল সাড়ে ১০টার দিকে কাভার্ডভ্যানটি ঢাকা-ময়মনসিংহ সড়কের ক্রাউন প্লাজার সামনে পৌঁছালে তিনটি মোটরসাইকেলে থাকা ৬ থেকে ৭ জন অজ্ঞাত ব্যক্তি গাড়িটির গতিরোধ করেন।

এ সময় তারা আল আমিনের বুকে পিস্তল ঠেকিয়ে টাকার ব্যাগ ছিনিয়ে নেন। ওই ব্যাগে ছিল ১ কোটি ২১ লাখ ২৫ হাজার টাকা।

দুষ্কৃতকারীরা আল আমিনকে চাপাতি দিয়ে কুপিয়ে আহত করেন বলেও মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় ডিএল ফিলিং স্টেশনের ম্যানেজার মো. আব্দুল করিম বাদী হয়ে বিমানবন্দর থানায় অজ্ঞাত ৬ থেকে ৭ জনের বিরুদ্ধে ডাকাতির মামলা করেন। এ ঘটনায় মোট পাঁচজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। বাকীদের বিরুদ্ধেও আইনি প্রক্রিয়া চলমান বলে জানিয়েছে পুলিশ।

/এআই/এম/
সম্পর্কিত
রামিসা হত্যা মামলায় আসামিদের ডেথ রেফারেন্স হাইকোর্টের তালিকায়
উষ্মা প্রকাশ করে আরেক ওসিকে তলব করলেন আদালত
বোমাসহ গ্রেফতার আরিফের পক্ষে দাঁড়াননি কোনও আইনজীবী, ৬ দিনের রিমান্ড
সর্বশেষ খবর
বিমান উড্ডয়নের আগে কেবিন ক্রু কেন এত কিছু পরীক্ষা করেন
বিমান উড্ডয়নের আগে কেবিন ক্রু কেন এত কিছু পরীক্ষা করেন
পেছনে ফ্যান চলে সামনে হারিকেন, বলছে বিদ্যুৎ নাই: প্রধানমন্ত্রী
পেছনে ফ্যান চলে সামনে হারিকেন, বলছে বিদ্যুৎ নাই: প্রধানমন্ত্রী
পোল্যান্ডের ছোট গ্রামে ইউরোপে ভার্জিন মেরির সবচেয়ে উঁচু মূর্তি
পোল্যান্ডের ছোট গ্রামে ইউরোপে ভার্জিন মেরির সবচেয়ে উঁচু মূর্তি
সুখী জীবনের ৯ মন্ত্র, যা বদলে দিতে পারে মন
সুখী জীবনের ৯ মন্ত্র, যা বদলে দিতে পারে মন
সর্বাধিক পঠিত
বিএনপির স্থায়ী কমিটির নতুন সদস্য কে এই ফরহাদ হালিম ডোনার
বিএনপির স্থায়ী কমিটির নতুন সদস্য কে এই ফরহাদ হালিম ডোনার
আবার খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স
আবার খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স
গুলিভর্তি ব্যাগ নিয়ে চেকিং পয়েন্ট পার হয়েছেন আশিয়ানের এমডি, শাস্তি পাচ্ছেন ২ অপারেটর
গুলিভর্তি ব্যাগ নিয়ে চেকিং পয়েন্ট পার হয়েছেন আশিয়ানের এমডি, শাস্তি পাচ্ছেন ২ অপারেটর
ঋণের চাপে সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়াও কঠিন হতে পারে: বিদ্যুৎমন্ত্রী
ঋণের চাপে সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়াও কঠিন হতে পারে: বিদ্যুৎমন্ত্রী
আবার বন্ধ এক্সিলারেটের এলএনজি টার্মিনাল
আবার বন্ধ এক্সিলারেটের এলএনজি টার্মিনাল