তেল চুরির দায়ে বিমানের ২ কর্মীসহ ৩ জনের ১ বছর কারাদণ্ড

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ এপ্রিল ২০১৬, ১৮:৩১আপডেট : ১৫ এপ্রিল ২০১৬, ১৮:৪১

তেল চুরির দায়ে বিমানের ২ কর্মীসহ ৩ জনের ১ বছর কারাদণ্ড বিমান বাংলাদেশ এয়ারলাইনন্সের জালানি তেল চুরির দায়ে  বিমানের দুই কর্মী ও ভারতীয় জেট এয়ারলাইন্সের এক কর্মীকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।  শুক্রবার সকাল ১১ টার দিকে হজরত শাহজালাল  আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী ম্যাজিস্ট্রেট শরীফ মো. ফরহাদ হোসেন এ রায় দিয়েছেন।  
সাজাপ্রাপ্তরা হলেন, বিমান বাংলাদেশ এয়ারলাইনন্সের  জিএসই স্টাফ মো. মুশফিকুর রহমান, মো. সাজেদুল ও জেট এয়ারলাইন্সের গাড়ি চালক মো. আবু সালেক।

আরও পড়তে পারেন: আ. লীগ জনগণের ভোটাধিকারে বিশ্বাসী: হানিফ

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট শরীফ মো. ফরহাদ হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন,  বিমান বাংলাদেশ এয়ারলাইনন্সের জালানি তেল চুরি করে জেট এয়ারলাইন্সের মাইক্রোবাস চালক আবু সালেকের মাধ্যমে পাচার করা হচ্ছিল। এই অভিযোগ দিয়েছেন বিমানের নিরাপত্তাকর্মী মফিজুল ইসলাম। ওই অভিযোগের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযুক্ত তিনজন আদালতে দোষ স্বীকার করেন।  তেল চুরির অপরাধে  বিমানের ২ জন  কর্মী ও জেট এয়ারের ১ জনকে ১ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে।
/সিএ/এমএনএইচ/  

সম্পর্কিত
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী