আ. লীগ জনগণের ভোটাধিকারে বিশ্বাসী: হানিফ

কুষ্টিয়া প্রতিনিধি
১৫ এপ্রিল ২০১৬, ১৬:২৩আপডেট : ১৫ এপ্রিল ২০১৬, ১৬:২৯

মাহবুব-উল আলম হানিফ আওয়ামী লীগ জনগণের ভোটাধিকারে বিশ্বাসী বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ। তিনি বলেন, আওয়ামী লীগ কখনও চায় না জনগণের ভোটাধিকার নিয়ে কোনও সহিংসতা ঘটুক। শুক্রবার (১৫ এপ্রিল) বেলা ১১টার দিকে কুষ্টিয়া মিলপাড়া ফুটবল মাঠে দ্বিতীয় মেয়র কাপ হ্যান্ডবল টুর্নামেন্ট ২০১৬ এর ফাইনাল খেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মাহবুবউল আলম হানিফ বলেন, বিএনপি যখন ক্ষমতায় ছিল, তখন  ইউনিয়ন পরিষদ নির্বাচনে সহিংসতায় ২০০ মানুষ মারা গিয়েছেন, তা জনগণ ভুলে যায়নি। তাই কারও সম্পর্কে মিথ্যা বক্তব্য দেওয়ার আগে আয়নায় নিজের চেহারা দেখা উচিত।  
আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক আরও বলেন, খালেদা জিয়া যদি জাতীয় ঐক্যের ডাক দেন, তার আগে তাকে জাতির কাছে ক্ষমা চাইতে হবে। তিনি জাতির জনকের হত্যাকরীদের রাজনৈতিকভাবে আশ্রয়-প্রশ্রয় দিয়েছেন। রাজনৈতিক আশ্রয় দিয়ে বিচার বন্ধের ব্যবস্থা করেছেন, তাদের পুরস্কৃত করেছেন। আর এ জন্য তার মধ্যে অনুতাপ আছে কি না, তাও জাতির জানার প্রয়োজন আছে। 

আরও পড়তে পারেন: নববর্ষ উদযাপন: নিরাপত্তায় যত বাড়াবাড়ি

আওয়ামী লীগের এই নেতা আরও বলেন, খালেদা জিয়া তথাকথিত ৯০ দিনে অবরোধের কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষ পুড়িয়ে হত্যা করেছেন। এ ব্যাপারে তার মধ্যে অনুশোচনা বোধ,  নিহত পরিবারদের কাছে ক্ষমা প্রার্থনা করছেন কিনা, এগুলো করার পরে উনি জাতীয় ঐক্যের কথা ভাবতে পারেন।  

এ সময় উপস্থিত ছিলেন,  কুষ্টিয়া পৌর মেয়র আনোয়ার আলী, প্যানেল মেয়ার মতিউর রহমানম জনুসহ দলীয় নেতা কর্মীরা।

/এআর/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী