ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের সাংস্কৃতিক অনুষ্ঠানে বাধা, তদন্তে উচ্চপর্যায়ের কমিটি

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২২ আগস্ট ২০২৬, ২১:১২আপডেট : ২২ আগস্ট ২০২৬, ২১:১২

ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পুলিশের সাংস্কৃতিক অনুষ্ঠানে বাধা দেওয়াকে কেন্দ্র করে মাদ্রাসার শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা তদন্তে উচ্চপর্যায়ের কমিটি গঠন করেছে পুলিশ সদর দফতর।

শনিবার (২২ আগস্ট) পুলিশ সদর দফতরের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

সূত্র জানায়, পুলিশ সদর দফতরের অতিরিক্ত আইজিপি (ক্রাইম অ্যান্ড অপারেশন্স) খন্দকার রফিকুল ইসলামকে প্রধান করে তিন সদস্যের এই কমিটি গঠন করা হয়েছে।

কমিটির অপর দুই সদস্য হলেন চট্টগ্রামের অতিরিক্ত ডিআইজি (ক্রাইম) মোহাম্মদ নাজমুল হাসান এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পুলিশ সুপার শচীন চাকমা।

উল্লেখ্য গত মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে শহরের পশ্চিম মেড্ডা এলাকায় পুলিশ লাইনস মাঠের ড্রিল শেডে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে পুলিশ সদস্যসহ অন্তত ৩০ জন আহত হন। আহতদের অধিকাংশই মাদ্রাসার শিক্ষার্থী। পুলিশের লাঠিপেটায় তারা আহত হয়েছেন বলে জানা গেছে। এ ঘটনার পর সাংস্কৃতিক অনুষ্ঠানটি পণ্ড হয়ে যায়।

জানা গেছে, জেলা পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) ওই সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করে। চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুস চৌধুরীর স্ত্রী সিদরাতুল মুনতাহার সাংস্কৃতিক অনুষ্ঠানকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়া পুলিশ লাইনসে উত্তেজনা ও সংঘর্ষের ঘটনা ঘটে।

উচ্চ শব্দে গান বাজানোকে কেন্দ্র করে পার্শ্ববর্তী একটি মাদ্রাসার শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের প্রথমে বাগ্‌বিতণ্ডা এবং পরে সংঘর্ষ হয়।

এ ঘটনায় পুলিশের ভূমিকা, সংঘর্ষের কারণ এবং সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখতে পুলিশ সদর দফতর এই তদন্ত কমিটি গঠন করেছে।

এর আগে এ ঘটনা তদন্তে ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপারকে (প্রশাসন ও অর্থ) প্রধান করে স্থানীয় পর্যায়ে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছিল।

/এসএনকে/এম/
সম্পর্কিত
হঠাৎ তেজগাঁও থানা পরিদর্শনে স্বরাষ্ট্রমন্ত্রী
চাঁদাবাজ-সন্ত্রাসীদের না ধরলে আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী
আদালতে সাজা কমিয়ে দেওয়ার কথা বলে প্রতারণা, যুবক গ্রেফতার
সর্বশেষ খবর
বাজারে মেঘনা গ্রুপের ‘ফ্রেশ স্যানিটারিওয়্যার’
বাজারে মেঘনা গ্রুপের ‘ফ্রেশ স্যানিটারিওয়্যার’
দেশ ছেড়ে ভারতে পালিয়ে বিএসএফের হাতে ধরা পড়লো দুই ভাই
দেশ ছেড়ে ভারতে পালিয়ে বিএসএফের হাতে ধরা পড়লো দুই ভাই
রেফ্রিজারেটরের কনডেনসারে বদল, কপারের জায়গায় বাড়ছে নতুন প্রযুক্তির ব্যবহার
রেফ্রিজারেটরের কনডেনসারে বদল, কপারের জায়গায় বাড়ছে নতুন প্রযুক্তির ব্যবহার
দেশে এলো কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে মারা যাওয়া ৫ বাংলাদেশির মরদেহ
দেশে এলো কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে মারা যাওয়া ৫ বাংলাদেশির মরদেহ
সর্বাধিক পঠিত
নতুন দায়িত্ব পাচ্ছেন দুই মন্ত্রী
নতুন দায়িত্ব পাচ্ছেন দুই মন্ত্রী
মালয়েশিয়ায় কর্মী নিয়োগে ২৫ বাংলাদেশি এজেন্সির তালিকা প্রকাশ
মালয়েশিয়ায় কর্মী নিয়োগে ২৫ বাংলাদেশি এজেন্সির তালিকা প্রকাশ
এক মন্ত্রণালয়ে দুই প্রতিমন্ত্রী?
এক মন্ত্রণালয়ে দুই প্রতিমন্ত্রী?
মধ্যরাতে নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নিয়ে যা লিখলেন প্রধানমন্ত্রী
মধ্যরাতে নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নিয়ে যা লিখলেন প্রধানমন্ত্রী
মন্ত্রিসভায় রদবদল: নতুন সদস্যরা কে কোন মন্ত্রণালয়ে
মন্ত্রিসভায় রদবদল: নতুন সদস্যরা কে কোন মন্ত্রণালয়ে