যাত্রাবাড়ীতে গাড়ির ধাক্কায় পথচারী নিহত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ আগস্ট ২০২৬, ১৩:৫২আপডেট : ২৬ আগস্ট ২০২৬, ১৪:১৪

রাজধানীর যাত্রাবাড়ীতে গাড়ির ধাক্কায় অজ্ঞাত (৪০) এক ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার দিবাগত রাতে এ দুর্ঘটনা ঘটে। বুধবার (২৬ আগস্ট) ভোরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) জুয়েল রানা জানান, খবর পেয়ে মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে তারা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের যাত্রাবাড়ীর বাসপট্টি এলাকায় গিয়ে ওই ব্যক্তিকে গুরুতর আহত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে বুধবার ভোরে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি বলেন, আশপাশের লোকজনের মুখে জানতে পেরেছি ওই ব্যক্তিকে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি অজ্ঞাত গাড়ি সজোরে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। নিহতের পরিচয় এখনও জানা যায়নি। তবে চেষ্টা চলছে। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢামেকের মর্গে রাখা হয়েছে।

/এসএনকে/আরকে/
সম্পর্কিত
ইসলামাবাদের হাসপাতালে আগুন, ১৫ নবজাতকের মৃত্যু 
কবুতরের মাংস ও পাঙাশ মাছের তরকারি খেয়ে একজনের মৃত্যু, হাসপাতালে ৩ জন
ঢামেকে চিকিৎসাধীন কারাবন্দির মৃত্যু
সর্বশেষ খবর
খিলক্ষেতে ২৬ কেজি গাঁজাসহ একজন গ্রেফতার
খিলক্ষেতে ২৬ কেজি গাঁজাসহ একজন গ্রেফতার
ত্রয়োদশ সংসদের তৃতীয় অধিবেশন শুরু বৃহস্পতিবার 
ত্রয়োদশ সংসদের তৃতীয় অধিবেশন শুরু বৃহস্পতিবার 
যাত্রাবাড়ীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ২৫ 
যাত্রাবাড়ীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ২৫ 
অনলাইন জুয়া সাইটের অ্যাডমিন গ্রেফতার
অনলাইন জুয়া সাইটের অ্যাডমিন গ্রেফতার
সর্বাধিক পঠিত
শেখ হাসিনার আত্মীয় বলায় যা বললেন আন্দালিভ রহমান পার্থ
শেখ হাসিনার আত্মীয় বলায় যা বললেন আন্দালিভ রহমান পার্থ
বিনা খরচে জাপানে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের
বিনা খরচে জাপানে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের
রংপুরে চার খুন: এবার পুলিশ ও চিকিৎসকের বক্তব্যে অমিল, তদন্ত কোন পথে?
রংপুরে চার খুন: এবার পুলিশ ও চিকিৎসকের বক্তব্যে অমিল, তদন্ত কোন পথে?
রহস্য উদঘাটন করে পিবিআই বলছে ঘটনাটি ‘গোপন সম্পর্কের’ বলি
রহস্য উদঘাটন করে পিবিআই বলছে ঘটনাটি ‘গোপন সম্পর্কের’ বলি
গাজী কারখানায় নিখোঁজ ১৮২ জন মারা গেছে, স্বজনদের দাবি ‘আজও জীবিত’
গাজী কারখানায় নিখোঁজ ১৮২ জন মারা গেছে, স্বজনদের দাবি ‘আজও জীবিত’