রাজধানীতে দিনদুপুরে অস্ত্র ঠেকিয়ে ২ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
২৮ আগস্ট ২০২৬, ০৩:২২আপডেট : ২৮ আগস্ট ২০২৬, ০৩:২২

রাজধানীর উত্তরায় প্রকাশ্য দিবালোকে অস্ত্র ঠেকিয়ে ২ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল পৌনে ১০টার দিকে উত্তরা ১১ নম্বর সেক্টরের সোনারগাঁও জনপথ সড়কে ডেলিসিয়াস কফি শপের সামনে এ ছিনতাইয়ের ঘটনা ঘটে।

জানা গেছে, নূর নাফি ডেভেলপারস লিমিটেডের সহকারী হিসাবরক্ষক নাদিম আহমেদ সুজন ১১ নম্বর সেক্টরের অফিস থেকে রিকশায় করে জনতা ব্যাংকে টাকা জমা দিতে যাচ্ছিলেন। ঘটনাস্থলে পৌঁছালে এক ব্যক্তি রিকশা থামানোর সংকেত দেন। রিকশা থামানোর পর আরও তিন ব্যক্তি সেখানে আসেন।

এ সময় এক দুর্বৃত্ত সুজনের মাথায় পিস্তল ঠেকিয়ে নিজেকে ‘পিস্তল বাবু’ পরিচয় দেন। পরে তার সঙ্গে থাকা ২ লাখ ১ হাজার টাকা ছিনিয়ে নিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

ওই ডেভেলপারস কোম্পানির এমডি মো. মনির হোসেন বলেন, সুজন অফিস থেকে টাকা নিয়ে রাজউকের ফি দিতে উত্তরা ৬ নম্বর সেক্টরের জনতা ব্যাংকে যাওয়ার পথে ছিনতাইয়ের শিকার হন। এ বিষয়ে থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে। উত্তরা পশ্চিম থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। আমাদের কাছে এখনও কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তবে ঘটনাস্থলসহ আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে পর্যালোচনা চলছে।’

/এসএনকে/এম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিমানবন্দরে বিপুল পরিমাণ কুশসহ ফের ২ ভারতীয় নাগরিক গ্রেফতার
বিমানবন্দরে বিপুল পরিমাণ কুশসহ ফের ২ ভারতীয় নাগরিক গ্রেফতার
রাজধানীতে দিনদুপুরে অস্ত্র ঠেকিয়ে ২ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ
রাজধানীতে দিনদুপুরে অস্ত্র ঠেকিয়ে ২ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ
নেপালের ভয়াবহ বন্যার পেছনে চীন? যা বলছে বেইজিং
নেপালের ভয়াবহ বন্যার পেছনে চীন? যা বলছে বেইজিং
ঢাকার কোরিয়া ভিসা সেন্টারে আবেদন করবেন যেভাবে, ফি কত
ঢাকার কোরিয়া ভিসা সেন্টারে আবেদন করবেন যেভাবে, ফি কত
সর্বাধিক পঠিত
বঙ্গোপসাগরে জাল ফেলতেই ধরা পড়লো ৮০ মণ ইলিশ
বঙ্গোপসাগরে জাল ফেলতেই ধরা পড়লো ৮০ মণ ইলিশ
আজ স্বর্ণের দাম কত
আজ স্বর্ণের দাম কত
চীনের কাছ থেকে ২৫ টাকা ইউনিট দরে বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে
চীনের কাছ থেকে ২৫ টাকা ইউনিট দরে বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে
সচিবালয়ের ১৯ তলায় তিন সাপ, শিক্ষা মন্ত্রণালয়ে আতঙ্ক 
সচিবালয়ের ১৯ তলায় তিন সাপ, শিক্ষা মন্ত্রণালয়ে আতঙ্ক 
চাঁদপুরে ইলিশের সরবরাহ বেড়েছে, দাম কেমন
চাঁদপুরে ইলিশের সরবরাহ বেড়েছে, দাম কেমন