ছয় বছরের শিশুকে ‘ধর্ষণ’, অভিযুক্ত প্রতিবেশী কারাগারে

বাংলা ট্রিবিউন রিপোর্ট   
২৮ আগস্ট ২০২৬, ১৭:২৭আপডেট : ২৮ আগস্ট ২০২৬, ১৭:৫৩

রাজধানীর শাহ আলী থানা এলাকায় ছয় বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার প্রতিবেশী সুমন মিয়াকে কারাগারে পাঠানো হয়েছে।

তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে শুক্রবার (২৮ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ইসমাইল তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তা শাহ আলী থানার এসআই ওসমান গণি আসামিকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন।

প্রসিকিউশন বিভাগের এসআই ইলা মনি জানান, আসামির পক্ষে জামিনের আবেদন ছিল না। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে। এর আগে শাহ আলী রয়েল সিটি পকেট গেট সংলগ্ন একটি বাসা থেকে বৃহস্পতিবার রাত ৮টার দিকে সুমনকে গ্রেফতার করে পুলিশ।

থানা-পুলিশের বরাতে ডিএমপির গণমাধ্যম শাখার অতিরিক্ত উপকমিশনার নিয়াজ মেহেদী  বলেন, ‘‘বুধবার বিকাল সাড়ে ৪টার দিকে ওই এলাকায় শিশুটিকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ আসে।’’

“পরে শিশুটির মা তাকে শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর শিশুটি ধর্ষণের শিকার হয়ে থাকতে পারে বলে ধারণা করেন। এরপর উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।”

উপকমিশনার নিয়াজ মেহেদী আরও বলেন, ‘‘শিশুটির মা তাকে জিজ্ঞাসা করলে সে পাশের বাসার ভাড়াটিয়া সুমনের কথা বলে।’’ “শিশুটির অভিযোগ, সুমন তাকে নিজের কক্ষে নিয়ে ধর্ষণ করেছে।”

এ ঘটনায় শিশুটির মা বৃহস্পতিবার শাহ আলী থানায় মামলা করেন।

/এআই/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
রাজধানী‌তে শিশু ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার
সালমান শাহ হত্যা: ডনের ৫ দিনের রিমান্ড
এআই দিয়ে এমপির ছবি বানিয়ে অপপ্রচার, নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগ নেতা কারাগারে
সর্বশেষ খবর
ডারউইনে রুবেলের ৫ উইকেট, সেমিফাইনালে বাংলাদেশ
ডারউইনে রুবেলের ৫ উইকেট, সেমিফাইনালে বাংলাদেশ
নেপালের সেই আমগাছটি আমাদের যা শেখায়
নেপালের সেই আমগাছটি আমাদের যা শেখায়
সাদার সরলতায় লাল রুবির ঝলক, নজর কাড়লো কিয়ারার নতুন সাজ
সাদার সরলতায় লাল রুবির ঝলক, নজর কাড়লো কিয়ারার নতুন সাজ
রাজধানীতে পাম্পে গ্যাসের প্রেসার আজ কিছুটা বেড়েছে
রাজধানীতে পাম্পে গ্যাসের প্রেসার আজ কিছুটা বেড়েছে
সর্বাধিক পঠিত
শুটিংয়ে বাধা দেওয়া বাড়িটিই কিনে নিলেন শাহরুখ
শুটিংয়ে বাধা দেওয়া বাড়িটিই কিনে নিলেন শাহরুখ
মালয়েশিয়ায় কর্মী নিয়োগের তালিকায় এবার ৩৩৮ বাংলাদেশি এজেন্সি
মালয়েশিয়ায় কর্মী নিয়োগের তালিকায় এবার ৩৩৮ বাংলাদেশি এজেন্সি
প্রেম আর লিমেরেন্সের পার্থক্য জানেন?
প্রেম আর লিমেরেন্সের পার্থক্য জানেন?
বাইরে ‘অন্যায়ের চিত্রের’ সাইনবোর্ড, ভেতরে তৈরি হতো নকল জন্মনিয়ন্ত্রণ সামগ্রী
বাইরে ‘অন্যায়ের চিত্রের’ সাইনবোর্ড, ভেতরে তৈরি হতো নকল জন্মনিয়ন্ত্রণ সামগ্রী
আজ রাতেই আংশিক চন্দ্রগ্রহণ, বাংলাদেশ থেকে কী দেখা যাবে?
আজ রাতেই আংশিক চন্দ্রগ্রহণ, বাংলাদেশ থেকে কী দেখা যাবে?