গুমের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের একটি তদন্তাধীন মামলায় জামিন চেয়ে আবেদন করেছেন ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) শেখ মামুন খালেদ।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর সদস্য বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীরের নেতৃত্বাধীন একক বেঞ্চ শুনানির জন্য আগামী ৬ সেপ্টেম্বর দিন ধার্য রেখেছেন।
আদালতে প্রসিকিউশনের পক্ষে তদন্ত শেষ না হওয়ায় আরও সময় চাওয়া হয়। এছাড়া আসামিপক্ষ থেকে দেওয়া জামিন আবেদন নিয়েও শুনানির কথা ছিল। কিন্তু পূর্ণ বেঞ্চ না থাকায় নতুন তারিখ ধার্য করা হয়।
ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে ছিলেন প্রসিকিউটর ফারুক আহাম্মদ, সহিদুল ইসলাম সরদার ও তারেক আবদুল্লাহ। মামুন খালেদের পক্ষে ছিলেন আইনজীবী ওবায়দুল্লাহ ইমন।
চলতি বছরের ২৫ মার্চ রাতে মিরপুরের ডিওএইচএসের বাসা থেকে গ্রেফতার হন মামুন খালেদ। এরপর থেকে কারাগারে রয়েছেন তিনি। পরে তাকে গ্রেফতার দেখানোর পাশাপাশি দুদিনের জিজ্ঞাসাবাদের অনুমতি দেন ট্রাইব্যুনাল-২।
এদিকে গত ২৪ আগস্ট শেখ মামুন খালেদের পক্ষে একটি জামিন আবেদন করা হয়।









