ট্রাফিক আইন লঙ্ঘন করায় বিমানমন্ত্রীর গাড়ির বিরুদ্ধে দুই মামলা-জরিমানা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৭:৩৩আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৮:১৫

ট্রাফিক আইন লঙ্ঘন করে উল্টোপথে চালানোর অভিযোগে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতের ব্যবহৃত গাড়ির বিরুদ্ধে দুটি মামলা দেওয়া হয়েছে। এই দুই মামলায় ছয় হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে রাজধানীর কাকরাইল মসজিদের সামনের সড়কে মন্ত্রীর গাড়িটি ট্রাফিক আইন লঙ্ঘন করে। পরে সচিবালয়ের সামনে গাড়িটি আটকে মামলা দেয় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগের রমনা জোন। ঘটনার সময় মন্ত্রী গাড়িতে ছিলেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

জানা গেছে, ওই সময় দায়িত্ব থাকা ট্রাফিক সার্জেন্ট সিফাত মাহমুদ মামলা দুটি দায়ের করেন।

জরিমানার স্লিপ ট্রাফিক রমনা বিভাগের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, একজন মন্ত্রীর গাড়ি (ঢাকা মেট্রো–ঘ-১৮-২১২৫) সকাল ৯টার পর উল্টো পথে সচিবালয়ের দিকে যাচ্ছিল। ট্রাফিক পুলিশ পতাকাবাহী গাড়িটি থামিয়ে দেয়। ‘রেঞ্জ রোভার’ ব্রান্ডের গাড়িটির চালক ছিলেন আরিফ হোসেন। তাকে বলা হয়, এভাবে উল্টোপথে গাড়ি চালানো ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক আইনের সম্পূর্ণ লঙ্ঘন।

পরে দুটি মামলা হয়েছে এবং তিন হাজার, তিন হাজার করে মোট ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এর মধ্যে একটি চলাচলে প্রতিবন্ধকতা তৈরি এবং অন্যটি অনিরাপদভাবে গাড়ি চালানোর অভিযোগে মামলা করা হয়।

ট্রাফিক পুলিশের ওই কর্মকর্তা জানান, মন্ত্রীর গাড়িটি লেন লঙ্ঘন করে স্বাভাবিক চলাচলে প্রতিবন্ধকতা তৈরি করে। তখন দায়িত্বরত ট্রাফিক পুলিশের একজন কর্মকর্তা গাড়িটি আটক করেন। পরে ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে গাড়িটির বিরুদ্ধে মাধ্যমে মামলা দেওয়া হয়।

মামলা দেওয়া ট্রাফিক সার্জেন্ট সিফাত তার অনুভূতি প্রকাশ করতে গিয়ে গণমাধ্যমকে বলেন, ‘মন্ত্রীর গাড়িতে মামলা দেওয়া যায়, এটা আমিও বিশ্বাস করতে পারছিলাম না। এটা একটা বিরল ঘটনা।’

সার্জেন্ট সিফাত বলেন, ‘ঘটনাটি সম্পর্কে তাদের কন্ট্রোল রুম থেকেও জানানো হয়েছিল এবং স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) পক্ষ থেকে ব্যবস্থা নেওয়ার নির্দেশনা ছিল। গাড়িটির চালকও ট্রাফিক আইন লঙ্ঘনের বিষয়টি স্বীকার করেছেন।’

/এসএনকে/এপিএইচ/
সম্পর্কিত
‘সংকটের সমাধান করুন, ১৭ বছরের দোহাই আর দিয়েন না’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
কারারক্ষী ও আইনজীবীর ছদ্মবেশে প্রতারণা: সংঘবদ্ধ চক্রের দুই সদস্য গ্রেফতার
সর্বশেষ খবর
মাদক ও মোবাইল আসক্তি কাটাতে তরুণদের বই পড়ার আহ্বান শিক্ষামন্ত্রীর
মাদক ও মোবাইল আসক্তি কাটাতে তরুণদের বই পড়ার আহ্বান শিক্ষামন্ত্রীর
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে ‘কোনও তথ্য নেই’ ভারতের কাছে
ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে ‘কোনও তথ্য নেই’ ভারতের কাছে
রিলিফের সরকারি চাল ব্যবসায়ীর গুদামে, বললেন ‘লোভে পড়ে করেছি’
রিলিফের সরকারি চাল ব্যবসায়ীর গুদামে, বললেন ‘লোভে পড়ে করেছি’
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
বিদ্যুৎ বিল নিয়ে ফেসবুকে ভিডিও, কলেজছাত্রকে বাসা থেকে ধরে নিয়ে গেলো পুলিশ
বিদ্যুৎ বিল নিয়ে ফেসবুকে ভিডিও, কলেজছাত্রকে বাসা থেকে ধরে নিয়ে গেলো পুলিশ