রাজধানীর হৃদরোগ ইনস্টিটিউটে অভিযান, যুবক আটক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৪০আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৪০
রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে রোগীদের সহজে চিকিৎসা ও পরীক্ষা করিয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে এক যুবককে আটক করেছেন আনসার সদস্যরা। পরে তাকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শেরে-বাংলা-নগর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। আনসারের পক্ষ থেকে বলা হচ্ছে, অভিযুক্ত যুবক হাসপাতালটিতে দালালির সঙ্গে যুক্ত।
 
শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে শেরে-বাংলা-নগর থানাধীন জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে এ অভিযান চালানো হয়। সেবা নিতে আসা এক আনসার সদস্যের পরিবারের সদস্যদের অভিযোগের ভিত্তিতে ক্যাম্প ইনচার্জ পিসি মো. আমিনুল হকের নেতৃত্বে দায়িত্বরত আনসার টিম অভিযান চালিয়ে চিহ্নিত দালাল চক্রের সদস্য মো. আব্দুল মান্নানকে (৩৫) আটক করে।
 
আটক আব্দুল মান্নান কুমিল্লার মুরাদনগর উপজেলার কড়িবাড়ী গ্রামের মো. মনু মিয়ার ছেলে। বর্তমানে তিনি ঢাকার মোহাম্মদপুরের হুমায়ুন রোড এলাকায় বসবাস করেন।
 
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ভুক্তভোগীদের সহজে চিকিৎসাসেবা ও বিভিন্ন পরীক্ষা করিয়ে দেওয়ার কথা বলে হাসপাতালের বাইরে বেসরকারি ক্লিনিকে নিয়ে গিয়ে ৫ হাজার টাকা হাতিয়ে নেওয়ার কথা স্বীকার করেন।
 
পরে কর্তৃপক্ষের নির্দেশে আটক আব্দুল মান্নানকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শেরে-বাংলা-নগর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
/এসএনকে/ইউএস/
সম্পর্কিত
কারারক্ষী ও আইনজীবীর ছদ্মবেশে প্রতারণা: সংঘবদ্ধ চক্রের দুই সদস্য গ্রেফতার
জুয়ার ওয়েবসাইটে টোপ, এরপর টাকা যেতো বিদেশে: গ্রেফতার ৪
বাথরুমে ছাত্রকে ধর্ষণ, মাদ্রাসার শিক্ষক গ্রেফতার
সর্বশেষ খবর
হরমুজে ইরানের বিরুদ্ধে সেনা পাঠানোর পথে দক্ষিণ কোরিয়া
হরমুজে ইরানের বিরুদ্ধে সেনা পাঠানোর পথে দক্ষিণ কোরিয়া
সনাতন ধর্মাবলম্বীদের ‘ভোট ব্যাংক’ ভাবার ধারণা ভেঙে গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী
সনাতন ধর্মাবলম্বীদের ‘ভোট ব্যাংক’ ভাবার ধারণা ভেঙে গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী
দুর্ঘটনায় আহত প্রতিমন্ত্রীকে দুই হাসপাতালে চিকিৎসা দিয়ে পাঠানো হলো ঢাকায়
দুর্ঘটনায় আহত প্রতিমন্ত্রীকে দুই হাসপাতালে চিকিৎসা দিয়ে পাঠানো হলো ঢাকায়
প্রযুক্তির অগ্রগতির সঙ্গে শ্রমিকের অধিকারও নিশ্চিত করা জরুরি: শিমুল বিশ্বাস
প্রযুক্তির অগ্রগতির সঙ্গে শ্রমিকের অধিকারও নিশ্চিত করা জরুরি: শিমুল বিশ্বাস
সর্বাধিক পঠিত
দুর্নীতি নিয়ে প্রশ্ন করায় সাংবাদিকের বাড়িতে এসিল্যান্ডের ‘মাদক উদ্ধারের’ অভিযান
দুর্নীতি নিয়ে প্রশ্ন করায় সাংবাদিকের বাড়িতে এসিল্যান্ডের ‘মাদক উদ্ধারের’ অভিযান
২৮৬ দিন সমুদ্রে থাকা মার্কিন রণতরি দেখে ‘স্তম্ভিত’ পর্যবেক্ষকরা
২৮৬ দিন সমুদ্রে থাকা মার্কিন রণতরি দেখে ‘স্তম্ভিত’ পর্যবেক্ষকরা
ভারতে পৌঁছার আগেই গলে গেলো মোদির জন্য আনা বেলজিয়ামের প্রধানমন্ত্রীর বিশেষ উপহার
ভারতে পৌঁছার আগেই গলে গেলো মোদির জন্য আনা বেলজিয়ামের প্রধানমন্ত্রীর বিশেষ উপহার
ধান গবেষণা ইনস্টিটিউটে নিয়োগ, ১৩ সেপ্টেম্বরের মধ্যে আবেদন
ধান গবেষণা ইনস্টিটিউটে নিয়োগ, ১৩ সেপ্টেম্বরের মধ্যে আবেদন
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী