রাজধানীতে বাবার মারধরে দুই মাসের শিশুর মৃত্যুর অভিযোগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৬ সেপ্টেম্বর ২০২৬, ১৯:৫৩আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১৯:৫৩

রাজধানীর দারুসসালাম এলাকায় দাম্পত্য কলহের জের ধরে বাবার মারধরে আহত দুই মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে।

রবিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাবিহা নামে শিশুটির মৃত্যু হয়।

এর আগে গত ২২ আগস্ট সকাল ৭টার দিকে দারুসসালামের গৈদ্দারটেক এলাকার একটি ভাড়া বাসায় শিশুটিকে মারধরের ঘটনা ঘটে। ওই দিনই তাকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়।

শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান।

সাবিহা মাদারীপুরের শিবচর উপজেলার বহেরাতলা গ্রামের হৃদয় খানের মেয়ে। তারা বর্তমানে মিরপুরের মাজার রোডের গৈদ্দারটেক এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

শিশুটির মা লাবনী আক্তার জান্নাতি বলেন, হৃদয় তার প্রথম স্ত্রীকে ডিভোর্স দেওয়ার পর দেড় বছর আগে তাদের বিয়ে হয়। হৃদয় একটি বিরিয়ানির দোকানে কাজ করতেন।

তিনি বলেন, ঘটনার দিন তারা একসঙ্গে ঘুমিয়ে ছিলেন। একপর্যায়ে হৃদয় শিশুটিকে মারধর করেন। এর আগে মাঝেমধ্যে তিনি মেয়েকে মেরে ফেলার হুমকি দিতেন। কখনও কখনও তাকে কিছুটা অস্বাভাবিক আচরণ করতেও দেখা যেত।

লাবনী আক্তার জান্নাতির অভিযোগ, ঘটনার দিন হৃদয় শিশুটিকে মারধরের পাশাপাশি গলায় চাপ দিয়ে আহত করেন। পরে বাসায় থাকা ৫০০ টাকা নিয়ে পালিয়ে যান।

তিনি বলেন, শিশুটির গলা ও গালে আঘাতের চিহ্ন ছিল। আহত অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত ঢামেক হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার দুপুরে তার মৃত্যু হয়। ঘটনার পর থেকে শিশুটির বাবা হৃদয়ের কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না।

ময়নাতদন্তের জন্য শিশুটির মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে রাখা হয়েছে।

/আইএ/এআইবি/এম/
সম্পর্কিত
রাজধানীতে বান্ধবীর সঙ্গে দেখা করতে গিয়ে ছুরিকাঘাতে প্রবাসী নিহত
পরকীয়া সম্পর্ক ফাঁস হওয়ায় এক পরিবারের ৩ জনকে হত্যা, দাবি পুলিশের
এক্সপ্রেসওয়েতে লাশ: সুপারভাইজার-সহকারীর স্বীকারোক্তি, চালক রিমান্ডে
সর্বশেষ খবর
জন্মহার কমছে, বিশ্বে বাড়ছে প্রবীণের সংখ্যা
জন্মহার কমছে, বিশ্বে বাড়ছে প্রবীণের সংখ্যা
বিল নিয়ে আপত্তি, সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট
বিল নিয়ে আপত্তি, সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট
অবসরপ্রাপ্ত ইউনিয়ন পরিষদ সচিবদের বকেয়া পরিশোধের নির্দেশ
অবসরপ্রাপ্ত ইউনিয়ন পরিষদ সচিবদের বকেয়া পরিশোধের নির্দেশ
‘বিগ বসের’ নতুন সিজনে কত পারিশ্রমিক নিচ্ছেন সালমান খান, প্রতিযোগী কারা
‘বিগ বসের’ নতুন সিজনে কত পারিশ্রমিক নিচ্ছেন সালমান খান, প্রতিযোগী কারা
সর্বাধিক পঠিত
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান