ছাত্রদল নেতা পারভেজ হত্যা তদন্তে এক মাস সময় পেলো সিআইডি 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:৫০ আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:৫০

বনানীর প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা জাহিদুল ইসলাম পারভেজ হত্যা মামলায় অধিকতর তদন্তের জন্য এক মাস সময় পেয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। আগামী  ৭ অক্টোবর প্রতিবেদন জমার নতুন দিন ধার্য করা হয়েছে। 

সোমবার (৭ সেপ্টেম্বর) এ মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। তবে সিআইডি প্রতিবেদন জমা দিতে না পারায় ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহ পুনরায় এ তারিখ নির্ধারণ করেন। প্রসিকিউশন বিভাগের এসআই মোক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করেন। 

এর আগে গত ৪ আগস্ট মঙ্গলবার বাদিপক্ষের নারাজির আবেদনের শুনানি নিয়ে একই আদালত  সিআইডি পুলিশকে মামলাটি অধিকতর তদন্তের নির্দেশ দেন। 

গত বছরের ১৯ এপ্রিল বিকাল ৪টার পর বনানীতে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ ও টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘাত শুরু হয়। এ সময় ইংরেজি বিভাগের শিক্ষার্থীদের ছুরিকাঘাতে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী পারভেজ নিহত হন। এ ঘটনায় পরদিন বনানী থানায় মামলা করেন নিহতের মামাতো ভাই হুমায়ন কবীর। মামলাটি তদন্ত করে বনানী থানার ইন্সপেক্টর এ কে এম মঈনউদ্দিন দুই তরুণীসহ ৯ জনকে অভিযুক্ত করে গত ২৯ এপ্রিল আদালতে অভিযোগপত্র জমা দেন।

এতে আসামিরা হলেন মেহেরাজ ইসলাম, আবু জহর গিফফারি ওরফে পিয়াস, মো. মাহাথির হাসান, মো. আল কামাল শেখ ওরফে কামাল, আলভী হোসেন জুনায়েদ, আল আমিন সানি, ফাতেমা তাহসিন ঐশী, ফারিয়া হক টিনা ও রাকিব।

তবে অভিযোগ প্রমাণিত না হওয়ায় বনানী থানার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহ্বায়ক সোবহান নিয়াজ তুষারসহ আটজনকে মামলার দায় থেকে অব্যাহতির সুপারিশ করেন তদন্তকর্তা। সোবহান নিয়াজ ছাড়া অব্যাহতির সুপারিশ করা অন্যরা হলেন মারুফ মিয়াজি হৃদয়, রিফাত, আলী, ফাহিম, সাকিব, নাসিম ও নিবির।

এই ৮ আসামির অব্যাহতির সুপারিশে নাখোশ হুমায়ন কবীর। তদন্ত সঠিক হয়নি মর্মে নারাজি দেন তিনি। ৪ আগস্ট মঙ্গলবার নারাজির বিষয়ে শুনানি হয়। বাদিপক্ষে মোহাম্মদ আবজাল হোসেন মৃধা মামলাটি অধিকতর তদন্তের প্রার্থনা করে শুনানি করেন। রাষ্ট্রপক্ষে ছিলের হারুন-অর-রশীদ। শুনানি নিয়ে আদালত সিআইডি পুলিশকে মামলাটি অধিকতর তদন্তের নির্দেশ দেন।

এদিকে অভিযোগপত্রে বলা হয়েছে, হাসাহাসিকে কেন্দ্র করে সংঘর্ষে জড়ায় দুইপক্ষ। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা বিষয়টি মিটিয়ে দেন। ‘অপরাধ না করে’ও দুই তরুণীকে বোন ডেকে ক্ষমা চান পারভেজ। তবুও তার প্রাণ কেড়ে নেয় ঘাতকরা। ২৪ বছর বয়সী জাহিদুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন। তার বাড়ি ময়মনসিংহের ভালুকায়।

/এআই/আইএএম/
সম্পর্কিত
জিয়াউল আহসানের বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থাপন ফের ২৬ নভেম্বর
২৭৫০টি ইয়াবা পাওয়া সেই তিন জনের যাবজ্জীবন
অন্যের নামে ৩৮ বছর চাকরি: ১৩ বছরের কারাদণ্ড, সুদসহ ফেরত দিতে হবে বেতন-ভাতা
সর্বশেষ খবর
থাই বিশেষজ্ঞদের সহায়তায় ওয়েলনেস খাত এগিয়ে নিতে জেনেসেন-রিজুভা অংশীদারত্ব
থাই বিশেষজ্ঞদের সহায়তায় ওয়েলনেস খাত এগিয়ে নিতে জেনেসেন-রিজুভা অংশীদারত্ব
বিদ্যালয়ে শেখ মুজিবের ছবি, বিক্ষোভের মুখে প্রধান শিক্ষিকাকে বদলির পরামর্শ
বিদ্যালয়ে শেখ মুজিবের ছবি, বিক্ষোভের মুখে প্রধান শিক্ষিকাকে বদলির পরামর্শ
রোমাতেই ক্যারিয়ার শেষ করতে চান দিবালা
রোমাতেই ক্যারিয়ার শেষ করতে চান দিবালা
বকেয়া স্পন্সর অর্থ তুলতে দুই কর্মকর্তাকে দায়িত্ব দিলো বাফুফে
বকেয়া স্পন্সর অর্থ তুলতে দুই কর্মকর্তাকে দায়িত্ব দিলো বাফুফে
সর্বাধিক পঠিত
হঠাৎ কেন শেখ হাসিনার মুখপাত্র পদে সৈয়দ মোজাম্মেল আলী, কে তিনি?
হঠাৎ কেন শেখ হাসিনার মুখপাত্র পদে সৈয়দ মোজাম্মেল আলী, কে তিনি?
তিন ছাত্র সংগঠনের আপত্তির মুখে প্রভোস্টের পদ হারালেন অধ্যাপক স্নিগ্ধা
তিন ছাত্র সংগঠনের আপত্তির মুখে প্রভোস্টের পদ হারালেন অধ্যাপক স্নিগ্ধা
নেত্রকোনায় ইউএনও কার্যালয়ে আগুন
নেত্রকোনায় ইউএনও কার্যালয়ে আগুন
মার্কিন নিষেধাজ্ঞার পর ইরানি রিয়ালের রেকর্ড দরপতন
মার্কিন নিষেধাজ্ঞার পর ইরানি রিয়ালের রেকর্ড দরপতন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃত্যকলা বিভাগের চেয়ারম্যানকে অব্যাহতি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃত্যকলা বিভাগের চেয়ারম্যানকে অব্যাহতি