হারানো সরকারি অস্ত্রের তথ্য দিলেই  মিলবে পুরস্কার

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩:১৪আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩:১৪

দেশব্যাপী সরকারি হারানো অস্ত্র উদ্ধারে বিশেষ যৌথ অভিযান পরিচালনার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সমন্বিত এই অভিযান সুষ্ঠু ও কার্যকরভাবে পরিচালনা করতে এলিট ফোর্স র‍্যাব-কে প্রধান সমন্বয়কারী সংস্থা হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে। 

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকর্মীদের এ বিষয়ে অবহিত করে তথ্য ও সংবাদ পরিবেশনে সার্বিক সহযোগিতা কামনা করা হয়েছে। 

একই সঙ্গে হারানো অস্ত্রের সঠিক তথ্য দিয়ে যৌথ অভিযানকে সহায়তা করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানানো হয়েছে। তথ্য প্রদানকারীর পরিচয় সম্পূর্ণ গোপন রেখে নিরাপদে পুরস্কার প্রদান করা হবে বলে জানিয়েছে র‍্যাব। 

হারানো অস্ত্রের যেকোনও তথ্য জানাতে সাধারণ মানুষ র‍্যাবের ডেডিকেটেড নম্বরগুলোতে যোগাযোগ করতে পারবেন।  

যোগাযোগের মাধ্যম ও হটলাইন নম্বর 

হটলাইন নম্বর: ০১৭৭৭৭১১৪৪১, ০১৭৭৭৭১১৪৪২, ০১৭৭৭৭১১৪৪৩, ০১৭৭৭৭১১৪৪৪ এবং ০২৫৫৬৬৯৯৯৯। 

অ্যাপস ভিত্তিক যোগাযোগ: উল্লেখিত নম্বরগুলোতে ইমো, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম ও ভাইবারের মাধ্যমেও সরাসরি গোপন তথ্য ও ছবি পাঠানো যাবে। 

জনস্বার্থে ও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ তথ্যগুলো বহুল প্রচারের জন্য গণমাধ্যমগুলোকে অনুরোধ জানিয়েছে র‍্যাব ফোর্সেস।

/আইএ/এসটি/ 
সম্পর্কিত
এসআই আলতাফকে টার্গেট করে হত্যা করা হয়নি: র‍্যাব
যার বিরুদ্ধে মামলা করতে ভয় পায় মানুষ, তাকেই গ্রেফতার করলো র‍্যাব
র‍্যাব পরিচয়ে জবির সাবেক শিক্ষার্থীকে তুলে নেওয়ার চেষ্টা: নেপথ্যে পারিবারিক বিরোধ?
সর্বশেষ খবর
চট্টগ্রাম বন্দরের শ্রমিক-কর্মচারীরা পেলেন ১৬ কোটি টাকার বোনাস
চট্টগ্রাম বন্দরের শ্রমিক-কর্মচারীরা পেলেন ১৬ কোটি টাকার বোনাস
সুগন্ধি চাল রফতানিতে ৫০ শতাংশ কোটা কমালো সরকার
সুগন্ধি চাল রফতানিতে ৫০ শতাংশ কোটা কমালো সরকার
১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল
১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল
শি-ট্রাম্প বৈঠকের আগেই চীনের বাণিজ্যে জোয়ার
শি-ট্রাম্প বৈঠকের আগেই চীনের বাণিজ্যে জোয়ার
সর্বাধিক পঠিত
৪০০ হিট, ৫০ ব্লকবাস্টার: অমিতাভ-শাহরুখ-রজনীকান্তকে পেছনে ফেলা ভারতের সবচেয়ে সফল অভিনেতা
৪০০ হিট, ৫০ ব্লকবাস্টার: অমিতাভ-শাহরুখ-রজনীকান্তকে পেছনে ফেলা ভারতের সবচেয়ে সফল অভিনেতা
সিগারেটের দাম বাড়লো ৩ টাকা, মন্ত্রিসভায় অনুমোদন
সিগারেটের দাম বাড়লো ৩ টাকা, মন্ত্রিসভায় অনুমোদন
দুধে ডিটারজেন্ট আছে কি না সহজে জানবেন যেভাবে
দুধে ডিটারজেন্ট আছে কি না সহজে জানবেন যেভাবে
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ
গতকাল নতুন বাসায় উঠেছিলেন চিকিৎসক, আজ মিললো লাশ
গতকাল নতুন বাসায় উঠেছিলেন চিকিৎসক, আজ মিললো লাশ