মহাসড়কে স্লিপার বাস চালানো যাবে না: হাইকোর্ট

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪:০১আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪:০১

মহাসড়কে স্লিপার বাস চালানের অনুমতি চেয়ে বাসমালিক সমিতির আবেদনে সাড়া দেননি হাইকোর্ট। আদালত বলেছেন, শুধুমাত্র বিআরটিএ যেসব বাসের চলাচলে পারমিশন দিয়েছে সেগুলো রাস্তায় চলাচল করবে। 

বুধবার (৯ সেপ্টেম্বর) বিচারপতি কে এম হাফিজুল আলমের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। 

আদালতে বিআরটিএ’র পক্ষে ছিলেন আইনজীবী মো. রাফিউল ইসলাম। পরে তিনি বলেন, “স্লিপার বাসমালিক অ্যাসোসিয়েশন একটি আবেদন দিয়েছিল, তারা স্লিপার বাস সড়কে চালাতে চায়। আমি আদালতে বলেছি, সড়ক পরিবহন আইন ২০১৮-এর ধারায় ৪০-এতে বলে দেওয়া আছে টেকনিক্যাল স্পেসিফিকেশন। যদি টেকনিক্যাল স্পেসিফিকেশন কেউ ভায়োলেশন করে, তাহলে সেটা ৮০-সেকশন ৮৪ দ্বারা এগুলো অপরাধ এবং শাস্তিযোগ্য অপরাধ। এর সর্বোচ্চ শাস্তি হলো ৩ বছর এবং ৩ লাখ টাকা জরিমানা। এছাড়া সেকশন ২৮, সড়ক পরিবহন আইন, সেখানে স্পষ্ট করে বলে দেওয়া আছে রুট পারমিট ছাড়া কোনও গাড়ি রাস্তায় চলাচল করতে পারবে না।” 

“আদালত বলেছেন, শুধুমাত্র বিআরটিএ যেসব বাস চলাচলে পারমিশন দিয়েছে সেগুলো রাস্তায় চলাচল করবে। আর স্লিপার বাস চালানোর তো পারমিশন নাই। হাইকোর্টও পারমিশন দেয়নি,” বলেন আইনজীবী। 

এর আগে মহাসড়কে স্লিপার বাস চলাচলের বৈধতা চ্যালেঞ্জ করে রিট দায়ের করেন আইনজীবী মুহাম্মদ হুজ্জাতুল ইসলাম খান। রিট আবেদনে সড়কে নিরাপত্তা নিশ্চিতে অননুমোদিত স্লিপার বাস চলাচলের ওপর স্থগিতাদেশ চাওয়া হয়।  

/বিআই/এসটি/ 
সম্পর্কিত
রুল খারিজ, ছবি ছাড়া জাতীয় পরিচয়পত্র করা যাবে না
মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আবুল কালাম আযাদের আপিল শুনানি পেছালো 
আ.লীগের কার্যক্রম নিষিদ্ধ সংক্রান্ত প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে রিট
সর্বশেষ খবর
দুজন খেলোয়াড় কেন্টের হয়ে খেলছে, বাংলাদেশের মানুষ খুব খুশি: হাসান
দুজন খেলোয়াড় কেন্টের হয়ে খেলছে, বাংলাদেশের মানুষ খুব খুশি: হাসান
চট্টগ্রামে ফিল্ড ফায়ারিং অনুশীলনকালে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত, আহত ১
চট্টগ্রামে ফিল্ড ফায়ারিং অনুশীলনকালে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত, আহত ১
ভারতীয় ক্রিকেটের সঙ্গে চ্যাটজিপিটির চুক্তি, মূল্য ১৩০ কোটি রুপির বেশি!
ভারতীয় ক্রিকেটের সঙ্গে চ্যাটজিপিটির চুক্তি, মূল্য ১৩০ কোটি রুপির বেশি!
সমতার বৈপরীত্য এবং সম্মিলিত দায় 
সমতার বৈপরীত্য এবং সম্মিলিত দায় 
সর্বাধিক পঠিত
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
সরিষার তেলের নামে অন্য তেল, মধুতে চিনির সিরাপ: সংসদে সানসিলা
সরিষার তেলের নামে অন্য তেল, মধুতে চিনির সিরাপ: সংসদে সানসিলা
পরীমণির বায়োপিকে কাজ করতে চান দীঘি
পরীমণির বায়োপিকে কাজ করতে চান দীঘি