মুম্বাই থেকে ঢাকায় এলো ফ্লাইট, ৭ যাত্রীর ব্যাগে আট লাখ টাকার মদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১০ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৪০আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৪০

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের বিশেষ অভিযানে একই ফ্লাইটে আসা সাত যাত্রীর ব্যাগ থেকে মোট ৩৮.৫০ লিটার বিদেশি মদ জব্দ করা হয়েছে। এই মদের আনুমানিক বাজারমূল্য ৭ লাখ ৭০ হাজার টাকা।

জাতীয় রাজস্ব বোর্ডের জনসংযোগ বিভাগ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। 

জনসংযোগ বিভাগ জানায়, গত ৮ সেপ্টেম্বর পাওয়া গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত সার্কেল, এয়ারপোর্টের সি-শিফট জানতে পারে, মুম্বাই থেকে ঢাকাগামী এয়ার ইন্ডিয়ার এআই২১৮৩ ফ্লাইটের যাত্রীদের ব্যাগে বিদেশি মদ বহন করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে কর্মকর্তারা বিমানবন্দরে নজরদারি জোরদার করেন।

ফ্লাইটটি আনুমানিক সকাল ১০টা ৪৩ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। যাত্রীরা ইমিগ্রেশন সম্পন্ন এবং লাগেজ নিয়ে গ্রিন চ্যানেল অতিক্রমের সময় কাস্টমস গোয়েন্দার কর্মকর্তারা সন্দেহভাজন যাত্রীদের লাগেজ তল্লাশি করেন। এ সময় আজমল হক নামে একজনের ব্যাগ থেকে ১০ লিটার, মোজাম্মেল হকের ব্যাগ থেকে ৭ লিটার,  ইমরানের ব্যাগ থেকে ৬ লিটার, বাবুল মিয়ার ব্যাগ থেকে ৬ লিটার, নাফিজ সাবাতের ব্যাগ থেকে ৩.৫০ লিটার, আল আমিনের ব্যাগ থেকে ৩.৫০ লিটার এবং সাদ্দাম হোসেনের ব্যাগ থেকে ৩ লিটার বিদেশি মদ জব্দ করা হয়। 

একই ফ্লাইটের একাধিক যাত্রীর লাগেজে উল্লেখযোগ্য পরিমাণ বিদেশি মদ পাওয়ার ঘটনাটি বিশেষ গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।

জব্দ করা মদের বিষয়ে প্রচলিত কাস্টমস আইন ও বিধি অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। বিষয়টি সংঘবদ্ধভাবে সংগঠিত কি না এবং এর নেপথ্যে কারা জড়িত—তা উদঘাটনে একটি বিশেষ তদন্ত দল অনুসন্ধান করবে।

/আইএ/আইএএম/
সম্পর্কিত
শাহজালালে ইমিগ্রেশন সার্ভার আধাঘণ্টা বন্ধ, ভোগান্তিতে ক্ষুব্ধ যাত্রীরা
মাদক নির্মূল ও আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর বার্তা দিলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন
কাপড়ের রোলের আড়ালে মোবাইলের বিশাল চালান, শাহজালালে ১৬৫৫ মোবাইল জব্দ
সর্বশেষ খবর
মক্কা প্রতিরক্ষা চুক্তির সম্প্রসারণ বিবেচনায় নেই: পাকিস্তান
মক্কা প্রতিরক্ষা চুক্তির সম্প্রসারণ বিবেচনায় নেই: পাকিস্তান
গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না সরকার: তথ্যমন্ত্রী
গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না সরকার: তথ্যমন্ত্রী
জাপানের কাছে হেরে কোয়ার্টার ফাইনালে থামলো বাংলাদেশ
জাপানের কাছে হেরে কোয়ার্টার ফাইনালে থামলো বাংলাদেশ
এসএসসিতে ১৯৪৪ শিক্ষার্থীর ফল পরিবর্তন, ফেল থেকে পাস ৩৩৬ জন
কুমিল্লা শিক্ষাবোর্ডএসএসসিতে ১৯৪৪ শিক্ষার্থীর ফল পরিবর্তন, ফেল থেকে পাস ৩৩৬ জন
সর্বাধিক পঠিত
সোনালী ব্যাংকের ছয় কর্মকর্তার ১০ বছরের সাজা, ৯৩ কোটি টাকা জরিমানা
সোনালী ব্যাংকের ছয় কর্মকর্তার ১০ বছরের সাজা, ৯৩ কোটি টাকা জরিমানা
নতুন কৌশলে প্রতারণা, ইলিশ বিক্রেতাকে ১ লাখ টাকা জরিমানা
নতুন কৌশলে প্রতারণা, ইলিশ বিক্রেতাকে ১ লাখ টাকা জরিমানা
ডব্লিউএইচওর আঞ্চলিক প্রধানের পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল
রয়টার্স এক্সক্লুসিভডব্লিউএইচওর আঞ্চলিক প্রধানের পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল
কোথায় গেলো হাওরের মাছগুলো?
কোথায় গেলো হাওরের মাছগুলো?
সন্তানকে ঘিরে যখন পরিবারে আনন্দ, ঠিক তখনই এলো বাবার মৃত্যুর খবর
সন্তানকে ঘিরে যখন পরিবারে আনন্দ, ঠিক তখনই এলো বাবার মৃত্যুর খবর