নুসরাত তাবাসসুমের বাড়িতে হামলা-অগ্নিসংযোগের ঘটনায় জামায়াতের নিন্দা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ নভেম্বর ২০২৬, ১২:৪৬ আপডেট : ১২ নভেম্বর ২০২৬, ১২:৪৬

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জাতীয় নারী শক্তির সদস্যসচিব, দলের যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুম জ্যোতির কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামের বাড়িতে পেট্রলবোমা হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় গভীর উদ্বেগ এবং এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এক বিবৃতিতে এই নিন্দা জানান। 

বিবৃতিতে এহসানুল মাহবুব জুবায়ের বলেন, ‘একজন সংসদ সদস্যের গ্রামের বাড়িতে গভীর রাতে পেট্রলবোমা হামলা ও অগ্নিসংযোগের ঘটনা অত্যন্ত ন্যক্কারজনক, কাপুরুষোচিত ও উদ্বেগজনক। এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ঘটনা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং নাগরিকদের নিরাপত্তা নিয়ে জনমনে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে।’

তিনি বলেন, ‘অবিলম্বে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে হামলার সঙ্গে জড়িত দুর্বৃত্তদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। নাগরিকদের জানমালের নিরাপত্তা বিধান করা সরকারের সাংবিধানিক ও নৈতিক দায়িত্ব। সরকার এ দায়িত্ব পালনে ব্যর্থ হলে তার দায় সরকারকেই বহন করতে হবে। এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে নীরব থাকার কোনও সুযোগ নেই।’ 

তিনি আরও বলেন, ‘রাজনৈতিক মতপার্থক্য ও ভিন্নমত কখনোই সহিংসতা, হামলা কিংবা অগ্নিসংযোগের অজুহাত হতে পারে না। দেশে আইনের শাসন, গণতান্ত্রিক পরিবেশ ও নাগরিক নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অপরাধের বিরুদ্ধে সরকারকে কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে।’ 

বিবৃতিতে তিনি নুসরাত তাবাসসুম জ্যোতি ও তার পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান। 

/এএইচএস/এসটি/ 
সম্পর্কিত
সরকার দায়িত্ব পালনে ব্যর্থ হলে খেসারত উচ্চ মূল্যে দিতে হবে: জামায়াত আমির
নাশকতা ঠেকাতে সরকারি ও বিরোধী দলের ঐকমত্য সম্ভব?
বিদেশি গোয়েন্দা সংস্থার সঙ্গে বসার ইতিহাস জামায়াতের নেই: শফিকুর রহমান
সর্বশেষ খবর
রাস্তা পার হতে গিয়ে গাড়ির ধাক্কায় রাজধানীতে প্রাণ গেলো এক ব্যক্তির
রাস্তা পার হতে গিয়ে গাড়ির ধাক্কায় রাজধানীতে প্রাণ গেলো এক ব্যক্তির
মুন্সীগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে ৫ জন গুলিবিদ্ধ
মুন্সীগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে ৫ জন গুলিবিদ্ধ
যুক্তরাষ্ট্রে রুশ রাষ্ট্রদূত আলেকজান্ডার দারচিয়েভের মৃত্যু
যুক্তরাষ্ট্রে রুশ রাষ্ট্রদূত আলেকজান্ডার দারচিয়েভের মৃত্যু
দুধের উৎপাদন বাড়ানোর পাশাপাশি গ্রিনহাউস গ্যাস নিঃসরণ কমাতে হবে: প্রতিমন্ত্রী
দুধের উৎপাদন বাড়ানোর পাশাপাশি গ্রিনহাউস গ্যাস নিঃসরণ কমাতে হবে: প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
ঘরে জাফরান চাষে দম্পতির বছরে আয় ৫০ লাখ রুপি
ঘরে জাফরান চাষে দম্পতির বছরে আয় ৫০ লাখ রুপি
বরখাস্ত করা হলো পিডিবির সেই উপ-সহকারী প্রকৌশলীকে
বরখাস্ত করা হলো পিডিবির সেই উপ-সহকারী প্রকৌশলীকে
আ.লীগের সাবেক এমপি হারুনের দাফন সম্পন্ন, জানাজায় ছিলেন বিএনপি-জামায়াতের নেতারাও
আ.লীগের সাবেক এমপি হারুনের দাফন সম্পন্ন, জানাজায় ছিলেন বিএনপি-জামায়াতের নেতারাও
আ.লীগের সঙ্গে যোগাযোগ: এসপি জাহাঙ্গীর নজরদারিতে, দুটি ফোন জব্দ
আ.লীগের সঙ্গে যোগাযোগ: এসপি জাহাঙ্গীর নজরদারিতে, দুটি ফোন জব্দ
ইরান যুদ্ধের খরচ শোধ করতে হবে ইসরায়েল ও উপসাগরীয় মিত্রদের: ট্রাম্প
ইরান যুদ্ধের খরচ শোধ করতে হবে ইসরায়েল ও উপসাগরীয় মিত্রদের: ট্রাম্প