কেন্দ্রীয় কারাগারের দুই কারাবন্দির মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ সেপ্টেম্বর ২০২৬, ২১:২১আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২১:২১

ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের দুই বন্দির মৃত্যু হয়েছে। এরমধ্যে একজন হলেন কয়েদি আব্দুল বারেক (৭০) এবং অপরজন হাজতি আব্দুল মাবুদ (৫৮)। মৃত কয়েদি আব্দুল বারেক একটি হত্যা মামলায় বন্দি ছিলেন। তার গ্রামের বাড়ি নেত্রকোনা জেলায় তার বাবার নাম মৃত আব্দুল খালেক।

কারা সূত্রে জানা যায়, কয়েদি আব্দুল বারেক (৭০) ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে অসুস্থ পড়লে কারারক্ষীরা তাকে শনিবার (১২ সেপ্টেম্বর) তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসেন। পরে ঢামেক হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শনিবার দিবাগত রাত সোয়া ২টার দিকে মারা যান তিনি।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান বলেন, মৃতদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।

আর হাজতি আব্দুল মাবুদ রবিবার (১৩ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকেকেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। পরে দুপুরে ঢামেক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কারারক্ষী মো. সাইফুল ইসলাম বলেন, আব্দুল মাবুদ কেন্দ্রীয় কারাগারে হাজতি হিসেবে ছিলেন। তিনি চট্টগ্রাম জেলার চন্দনাইশ থানার হামিমপুর এলাকার আব্দুল সোবাহানের ছেলে। তবে কোনও মামলার কারাবন্দি ছিলেন, সে বিষয়ে কিছু বলতে পারেননি তিনি।  

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্ত সম্পন্ন হবে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারে কাছে হস্তান্তর করা হবে।

/এআইবি/এসএনকে/ইউএস/
সম্পর্কিত
কেন্দ্রীয় কারাগারে হাজতির মৃত্যু
চট্টগ্রামে ডেঙ্গুর লাগামহীন বিস্তার, নিয়ন্ত্রণ করবে কে?
শাহ আবদুল করিমের শেষ ১০ দিন যেভাবে কেটেছে
সর্বশেষ খবর
মানুষের মেরুদণ্ড কি আসলেই সোজা?
মানুষের মেরুদণ্ড কি আসলেই সোজা?
হুথি হামলায় সৌদি পাইপলাইন বন্ধে হুমকিতে ৪ শতাংশ তেল সরবরাহ
হুথি হামলায় সৌদি পাইপলাইন বন্ধে হুমকিতে ৪ শতাংশ তেল সরবরাহ
সার না পেয়ে ডিলারের গুদাম ঘেরাও করে কৃষকদের বিক্ষোভ
সার না পেয়ে ডিলারের গুদাম ঘেরাও করে কৃষকদের বিক্ষোভ
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বাধিক পঠিত
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
ছিনতাইয়ের ২০ ভরি স্বর্ণ একাই নিয়ে এক মাসের ছুটিতে পুলিশ সদস্য
ছিনতাইয়ের ২০ ভরি স্বর্ণ একাই নিয়ে এক মাসের ছুটিতে পুলিশ সদস্য
ব্রিকস নেতাদের নৈশভোজে মোদির মেনুতে যা ছিল
ব্রিকস নেতাদের নৈশভোজে মোদির মেনুতে যা ছিল
টাকা দিলেই কল রেকর্ড-লোকেশন: কীভাবে চলতো এই চক্র
টাকা দিলেই কল রেকর্ড-লোকেশন: কীভাবে চলতো এই চক্র
আর্জেন্টিনা দলে চমকের ইঙ্গিত
আর্জেন্টিনা দলে চমকের ইঙ্গিত