দূরে থাকতে বলায় নারী বাইকারকে গাড়ির ধাক্কা

আন্তর্জাতিক ডেস্ক
১৪ সেপ্টেম্বর ২০২৬, ১৩:৩০আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১৩:৩০

ভারতের গুরগ্রামে এক নারী বাইকারকে গাড়ি দিয়ে ধাক্কা দিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। ওই নারী অভিযোগ করেছেন, গাড়ির আরোহীদের দূরে থাকতে বলার পরও তারা তাকে অনুসরণ করতে থাকে। একপর্যায়ে তার মোটরসাইকেলে ধাক্কা দিলে তিনি ছিটকে পড়েন এবং বাইকটি কয়েক মিটার রাস্তার ওপর টেনে নিয়ে যায় গাড়িটি।

সিয়া নামে পরিচিত ওই নারী ইনস্টাগ্রামে একটি পেজ পরিচালনা করেন। রবিবার গুরগ্রামের গলফ কোর্স রোডে নিজের বাইক নিয়ে বাইকিং গ্রুপের সদস্যদের সঙ্গে যাওয়ার সময় ঘটনাটি ঘটে বলে তিনি জানিয়েছেন।

ইনস্টাগ্রামে প্রকাশ করা ভিডিওতে সিয়া অভিযোগ করেন, যাত্রার শুরু থেকেই একটি গাড়ির আরোহীরা তাকে অনুসরণ করছিলেন। গাড়িটি কাছে এসে আরোহীরা আক্রমণাত্মক আচরণ করেন। তিনি তাদের কিছুটা দূরে থাকতে বললেও তারা বাইক থামাতে বলেন। তাদের আচরণ দেখে তারা মদ্যপ ছিলেন বলে মনে হয়েছিল বলেও দাবি করেনি এ নারী।

সিয়া জানান, গাড়িটি যেন তার বাইকের পথ আটকে দিতে না পারে, সেজন্য তিনি সামনে এগিয়ে যেতে থাকেন। পেছনে থাকা এক বন্ধু গাড়িটি যাতে তার পাশে আসতে না পারে, সেজন্য তাকে আড়াল করার চেষ্টা করেন। এরপরও গাড়িটি তাকে অনুসরণ করতে থাকে।

একপর্যায়ে গাড়িরচালক তার মোটরসাইকেলের সামনে ঢোকার চেষ্টা করেন এবং তখনই গাড়িটি তার বাইকে ধাক্কা দেয় বলে অভিযোগ সিয়ার। এতে তিনি বাইক থেকে ছিটকে পড়েন। পুরো ঘটনাটি তার মোটরসাইকেলে লাগানো অ্যাকশন ক্যামেরায় ধারণ হয়।

সূত্র: এনডিটিভি

/এসএইচএম/
সম্পর্কিত
দেশীয় কোটায় প্রবাসীদের হজযাত্রার নেপথ্যে কী
তেলের দাম ছাড়ালো ১০৭ ডলার
‘সুপার-আর্থ’কে গ্রাস করেছে সূর্য, দাবি বিজ্ঞানীদের
সর্বশেষ খবর
বাবা টাইগার পতৌদির বায়োপিকে অভিনয় না করার সিদ্ধান্ত সাইফের
বাবা টাইগার পতৌদির বায়োপিকে অভিনয় না করার সিদ্ধান্ত সাইফের
ডায়াবেটিসকে হারিয়ে দ্বিতীয় গ্র্যান্ড স্লাম, মাকে কৃতিত্ব দিলেন জভেরেভ
ডায়াবেটিসকে হারিয়ে দ্বিতীয় গ্র্যান্ড স্লাম, মাকে কৃতিত্ব দিলেন জভেরেভ
ডোপ টেস্টে পজিটিভ আসায় পুলিশ সুপার বরখাস্ত
ডোপ টেস্টে পজিটিভ আসায় পুলিশ সুপার বরখাস্ত
দেশীয় কোটায় প্রবাসীদের হজযাত্রার নেপথ্যে কী
দেশীয় কোটায় প্রবাসীদের হজযাত্রার নেপথ্যে কী
সর্বাধিক পঠিত
ছিনতাইয়ের ২০ ভরি স্বর্ণ একাই নিয়ে এক মাসের ছুটিতে পুলিশ সদস্য
ছিনতাইয়ের ২০ ভরি স্বর্ণ একাই নিয়ে এক মাসের ছুটিতে পুলিশ সদস্য
‘ভালোবাসি-ভালোবাসি’ বলে পাগল করে ফেলেছিল, এখন বাড়ি আসায় পালিয়ে গেছে
‘ভালোবাসি-ভালোবাসি’ বলে পাগল করে ফেলেছিল, এখন বাড়ি আসায় পালিয়ে গেছে
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
টাকা দিলেই কল রেকর্ড-লোকেশন: কীভাবে চলতো এই চক্র
টাকা দিলেই কল রেকর্ড-লোকেশন: কীভাবে চলতো এই চক্র
এনআইডি ও মোবাইলের কল ডিটেইল রেকর্ড বিক্রয়কারী গ্রেফতার
এনআইডি ও মোবাইলের কল ডিটেইল রেকর্ড বিক্রয়কারী গ্রেফতার