তেজগাঁও কলেজের মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ সেপ্টেম্বর ২০২৬, ১৮:৪৩ আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১৯:১৪

রাজধানীর ফার্মগেটে তেজগাঁও কলেজ জামে মসজিদে গোপন বৈঠকের সময় জঙ্গি কার্যক্রমের সন্দেহে ২৩ জনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকালে তাদের আটক করা হয় বলে জানিয়েছে ডিএমপির তেজগাঁও বিভাগের একটি সূত্র।

সূত্রটি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তেজগাঁও কলেজ জামে মসজিদের দ্বিতীয় তলায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। সেখানে আটককৃতরা একটি বৈঠকে অংশ নিয়েছিলেন।

শেরেবাংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, সেখানে ডিএমপির কাউন্টার টেরোরিজম ইউনিট (সিটিটিসি) অভিযান চালিয়েছে। আমার কাছে এই বিষয়ে কোনও তথ্য নেই।

এ বিষয়ে যোগাযোগ করে সিটিটিসির কোনও কর্মকর্তার বক্তব্য পাওয়া যায়নি। তবে ডিএমপির তেজগাঁও বিভাগের এক কর্মকর্তা বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদের আটক করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তারা নিষিদ্ধ উগ্রবাদী সংগঠন জেএমবির সদস্য। ঘটনাস্থলে পুলিশের পাশাপাশি সিটিটিসির একাধিক টিম রয়েছে। এ বিষয়ে বিস্তারিত যাচাই-বাছাই চলছে।

/এসএনকে/ইউএস/এমওএফ/
সম্পর্কিত
তৃতীয় দিনের আন্দোলনে ফের উত্তপ্ত ফতুল্লা, শ্রমিক-পুলিশ ধাওয়া-পাল্টাধাওয়া
এক ইন্ধনেই বন্ধ শতাধিক কারখানা, নেপথ্যে কারা জানালো পুলিশ
অন্তরঙ্গ ভিডিও ধারণ করে চাঁদা দাবি, কনটেন্ট ক্রিয়েটর গ্রেফতার
সর্বশেষ খবর
প্রেমের সম্পর্কের জেরে দুই গ্রামে উত্তেজনা, সংঘর্ষে আহত ২০
প্রেমের সম্পর্কের জেরে দুই গ্রামে উত্তেজনা, সংঘর্ষে আহত ২০
২০৩১ সালের মধ্যে ১৫০ কূপ খনন ও ওয়ার্কওভারের পরিকল্পনা
২০৩১ সালের মধ্যে ১৫০ কূপ খনন ও ওয়ার্কওভারের পরিকল্পনা
শেখ হাসিনার সাবেক উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী ডিবি হেফাজতে
শেখ হাসিনার সাবেক উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী ডিবি হেফাজতে
সাবেক ডিসি ইব্রাহিমসহ চারজনের সম্পদের খোঁজে সব ব্যাংকে দুদকের চিঠি
সাবেক ডিসি ইব্রাহিমসহ চারজনের সম্পদের খোঁজে সব ব্যাংকে দুদকের চিঠি
সর্বাধিক পঠিত
‘আমি গরিবের ছেলে, লোভ সামলাতে পারিনি’, জবানবন্দিতে ‘সমন্বয়ক’ রিয়াদ
চাঁদাবাজির মামলায় চার্জশিট দাখিল ‘আমি গরিবের ছেলে, লোভ সামলাতে পারিনি’, জবানবন্দিতে ‘সমন্বয়ক’ রিয়াদ
নতুন দায়িত্বে ইশরাক হোসেন
নতুন দায়িত্বে ইশরাক হোসেন
দ্বিতীয় পদ্মা সেতু হবে ওয়াই-টাইপ
দ্বিতীয় পদ্মা সেতু হবে ওয়াই-টাইপ
যুক্তরাষ্ট্র পারমাণবিক হামলা চালালে কী করতে হবে, জনগণকে জানিয়ে দিলো ইরান
যুক্তরাষ্ট্র পারমাণবিক হামলা চালালে কী করতে হবে, জনগণকে জানিয়ে দিলো ইরান
বাংলাদেশে পোশাকশ্রমিকদের আন্দোলন নিয়ে যা বললো ভারত
বাংলাদেশে পোশাকশ্রমিকদের আন্দোলন নিয়ে যা বললো ভারত