রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ২ হাজার ৮৯৭টি মামলা করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। একই সময়ে ৬২৩টি গাড়ি ডাম্পিং ও ১৭৫টি গাড়ি রেকার করা হয়েছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব মামলা করা হয়।
ডিএমপির ট্রাফিক বিভাগ জানায়, ট্রাফিক-রমনা বিভাগে ৪টি বাস, ৭টি কাভার্ডভ্যান, ৫টি সিএনজি ও ৪৯টি মোটরসাইকেলসহ মোট ১০৮টি মামলা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে ১৯টি বাস, ২২টি ট্রাক, ১টি কাভার্ডভ্যান, ১১টি সিএনজি ও ৭৮টি মোটরসাইকেলসহ ১৫৪টি মামলা করা হয়।
ট্রাফিক-মতিঝিল বিভাগে ১৩টি বাস, ৫টি ট্রাক, ১৬টি কাভার্ডভ্যান, ৪৫টি সিএনজি ও ১৮৩টি মোটরসাইকেলসহ ৩০৭টি মামলা হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগে ৫০টি বাস, ৩৪টি ট্রাক, ৩৮টি কাভার্ডভ্যান, ৬১টি সিএনজি ও ২২১টি মোটরসাইকেলসহ ৪৯৬টি মামলা করা হয়েছে।
অপরদিকে, ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১৩টি বাস, ১টি ট্রাক, ৮টি কাভার্ডভ্যান, ৩১টি সিএনজি ও ৯৪টি মোটরসাইকেলসহ ১৯২টি মামলা হয়েছে।
ট্রাফিক-মিরপুর বিভাগে ৪০টি বাস, ২৮টি ট্রাক, ৫৮টি কাভার্ডভ্যান, ৫৫টি সিএনজি ও ২৪৭টি মোটরসাইকেলসহ ৫৫০টি মামলা করা হয়। ট্রাফিক-উত্তরা বিভাগে ৫৭টি বাস, ২০টি ট্রাক, ২৮টি কাভার্ডভ্যান, ৫৬টি সিএনজি ও ২৫৬টি মোটরসাইকেলসহ ৬৫১টি মামলা হয়েছে।
এ ছাড়া ট্রাফিক-গুলশান বিভাগে ৩৯টি বাস, ৮টি ট্রাক, ২১টি কাভার্ডভ্যান, ৬৫টি সিএনজি ও ১৩০টি মোটরসাইকেলসহ ৪৩৯টি মামলা করা হয়েছে।
ডিএমপি জানিয়েছে, ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।








