চাঁদাবাজি ও প্রতারণার অভিযোগে কারাগারে সুফি সাগর

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৪ সেপ্টেম্বর ২০২৬, ২১:৩০আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৬, ২১:৩০

চাঁদাবাজি ও প্রতারণার অভিযোগে আওয়ামী যুবলীগের বনানী থানার সাংগঠনিক সম্পাদক এবং একটি কথিত মানবাধিকার সংগঠনের উপদেষ্টা সুফি সাগর শামসকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

বুধবার (২৩ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তারের আদালত শুনানি শেষে তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানোর আদেশ দেন। বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট রাওমান স্মিতা বিষয়টি নিশ্চিত করেছেন।

সুফি সাগরের বিরুদ্ধে দেশের বিভিন্ন স্বনামধন্য ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছে চাঁদাবাজির অভিযোগ রয়েছে। এছাড়া গত ১১ সেপ্টেম্বর রাজধানীর গুলশানে আওয়ামী লীগের ঝটিকা মিছিলের পেছনে তার অর্থায়নের প্রমাণ পাওয়ার দাবি করেছে আইনশৃঙ্খলা বাহিনী। ২০২৪ সালের জুলাইয়ে যাত্রাবাড়ীতে সংঘটিত হত্যাকাণ্ডের সঙ্গেও তার সংশ্লিষ্টতার তথ্য-প্রমাণ পাওয়ার দাবি করেছে পুলিশ।

পুলিশের তথ্য মতে, এক মাস আত্মগোপনে থাকার পর গত ২৩ আগস্ট ডিবি পুলিশ সুফি সাগরকে গ্রেফতার করে। পরে আদালত থেকে শর্তসাপেক্ষে জামিন পান তিনি। জামিনে মুক্তির পর ফের প্রতারণামূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। একইসঙ্গে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রের অংশ হিসেবে যুবলীগকে মাঠে নামানোর অভিযোগও রয়েছে।

এর আগে চাঁদাবাজির অভিযোগে ২০২৪ সালের ৩০ মার্চ রাজধানীর পল্টন এলাকায় অভিযান চালিয়ে সুফি সাগরকে গ্রেফতার করেছিল ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (উত্তর) বিভাগ।

ডিবির ভাষ্য অনুযায়ী, সুফি সাগর নিজেকে মানবাধিকারকর্মী ও কথিত একটি মানবাধিকার সংগঠনের উপদেষ্টা পরিচয় দিয়ে অভিনব কায়দায় চাঁদাবাজি করতেন। তার নামের সঙ্গে ‘ডক্টরেট’ ডিগ্রি ব্যবহারের বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে তিনি একটি সনদ দেখান। পরে সেটি ভুয়া বলে দাবি করে ডিবি। জিজ্ঞাসাবাদে ওই সনদ যুক্তরাষ্ট্রপ্রবাসী এক ব্যক্তি তাকে সংগ্রহ করে দিয়েছেন বলেও তিনি স্বীকার করেন বলে জানিয়েছিল ডিবি।

গ্রেফতারের সময় তার কাছ থেকে একাধিক ভিজিটিং কার্ড ও একটি কথিত ডক্টরেট ডিগ্রির সনদ জব্দের কথা জানিয়েছিল ডিবি। তদন্তকারীদের দাবি, সুফি সাগর প্রাথমিক শিক্ষার গণ্ডিও পার হননি।

ডিবির অভিযোগ, ‘আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশন’ নামে একটি সংগঠনের আড়ালে সুফি সাগর একটি চক্র পরিচালনা করতেন। চক্রটি সমাজের ধনাঢ্য ব্যক্তি ও স্বনামধন্য বিভিন্ন প্রতিষ্ঠানকে টার্গেট করে তাদের বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট তথ্য দিয়ে বিভিন্ন সরকারি দপ্তর ও মন্ত্রণালয়ে চিঠি পাঠাতো। পরে এসব ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছে মোটা অঙ্কের টাকা দাবি করা হতো।

চাঁদা দিতে অস্বীকৃতি জানালে মানবাধিকার সংগঠনের ব্যানারে সংবাদ সম্মেলন করে সামাজিকভাবে হেয় করা এবং হয়রানির ভয় দেখানোর অভিযোগও রয়েছে। সামাজিক মর্যাদা ক্ষুণ্ন হওয়ার আশঙ্কায় অনেকে চাঁদা দিতে বাধ্য হতেন বলেও তদন্তে উঠে এসেছে বলে জানিয়েছে ডিবি।

এছাড়া মানব পাচারের অভিযোগে মার্কিন দূতাবাসের করা একটি মামলায় সুফি সাগরের প্রতিষ্ঠিত ওই সংগঠনের চেয়ারম্যান ও মহাসচিবকে ডিবি গ্রেফতার করেছিল। তাদের বিরুদ্ধে সংগঠনের নাম ব্যবহার করে জাতিসংঘের কথিত ভুয়া আমন্ত্রণপত্র দেখিয়ে সাধারণ মানুষকে যুক্তরাষ্ট্রে পাঠানোর কথা বলে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে।

তদন্ত সংশ্লিষ্টদের দাবি, কথিত ও অনুমোদনহীন ওই সংগঠনের প্রধান উপদেষ্টা হিসেবে সুফি সাগর শামসের নাম ব্যবহার করা হতো।

/এআই/আইএএম/
সম্পর্কিত
ওসি রাকিবুল ৫ দিনের রিমান্ডে 
এনসিপির সেই সিনিয়র যুগ্ম আহ্বায়ককে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার
ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলকে ৭ দিনের রিমান্ডে চায় পুলিশ
সর্বশেষ খবর
যুক্তরাষ্ট্রে দুটি পান্ডা পাঠাবে চীন: শি জিনপিং
যুক্তরাষ্ট্রে দুটি পান্ডা পাঠাবে চীন: শি জিনপিং
হোয়াইট হাউসে শি জিনপিংকে স্বাগত জানালেন ট্রাম্প
হোয়াইট হাউসে শি জিনপিংকে স্বাগত জানালেন ট্রাম্প
রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তি: শিক্ষক ও অফিস সহকারীকে অব্যাহতি
রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তি: শিক্ষক ও অফিস সহকারীকে অব্যাহতি
ওসি রাকিবুল ৫ দিনের রিমান্ডে 
ওসি রাকিবুল ৫ দিনের রিমান্ডে 
সর্বাধিক পঠিত
অনুষ্ঠানে জাতীয় সংগীতের সময় শেখ হাসিনার ছবি, চেয়ারম্যানকে দায়িত্ব থেকে অব্যাহতি
অনুষ্ঠানে জাতীয় সংগীতের সময় শেখ হাসিনার ছবি, চেয়ারম্যানকে দায়িত্ব থেকে অব্যাহতি
ইলিশের দাম কেজিতে কমেছে ৩০০ টাকা, বাজারে বেড়েছে সরবরাহ
ইলিশের দাম কেজিতে কমেছে ৩০০ টাকা, বাজারে বেড়েছে সরবরাহ
চাকরি পাওয়ার খুশিতে বন্ধুদের সঙ্গে দেখা করতে গিয়ে জড়ালেন হত্যা মামলায়
চাকরি পাওয়ার খুশিতে বন্ধুদের সঙ্গে দেখা করতে গিয়ে জড়ালেন হত্যা মামলায়
আগাম কর দিয়েও ৫ শতাংশ ছাড় থেকে বঞ্চিত করদাতারা
আগাম কর দিয়েও ৫ শতাংশ ছাড় থেকে বঞ্চিত করদাতারা
দেশে জ্বালানি তেলের দাম কখন কমবে, জানালেন প্রতিমন্ত্রী
দেশে জ্বালানি তেলের দাম কখন কমবে, জানালেন প্রতিমন্ত্রী