ওসি রাকিবুল ৫ দিনের রিমান্ডে 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৪ সেপ্টেম্বর ২০২৬, ২১:৫৬আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৬, ২২:২৪

রাষ্ট্রদ্রোহ মামলায় ঢাকা মহানগর পুলিশের ক্যান্টনমেন্ট থানার সদ্য বরখাস্ত হওয়া ওসি মো. রাকিবুল হাসানকে জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ড দিয়েছে আদালত। তদন্ত কর্মকর্তার আবেদনের সাত দিনের রিমান্ড আবেদনের শুনানি নিয়ে বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম এ আদেশ দেন।

প্রসিকিউশন বিভাগের এসআই তারেকুর রহমান রিমান্ডের তথ্য নিশ্চিত করেন। 

মামলার তদন্ত কর্মকর্তা ক্যান্টনমেন্ট থানার ইন্সপেক্টর এ.বি.এম. আব্দুল্লাহ খালেদ সাকিব তার রিমান্ড চেয়ে আবেদন করেছিলেন। তিনি রিমান্ডের পক্ষে যুক্তি তুলে ধরেন। আসামির পক্ষে অ্যাডভোকেট মোরশেদ হোসেন শাহীন রিমান্ড বাতিল করে জামিন আবেদন করেন।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল হাসানের একটি অডিও ভাইরাল হয়। ছড়িয়ে পড়া ওই অডিও রেকর্ডে ছাত্র-জনতার গণআন্দোলনে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে রাকিবুল ইসলামের কথোপকথন শোনা যায়।

ওসির অডিও ছড়িয়ে পড়লে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে ডিএমপি। এরপর কমিটির সদস্যরা তাকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করেছে। পরে তার বিরুদ্ধে একই থানার ইন্সপেক্টর সুব্রত দেবনাথ মামলা দায়ের করে তাকে গ্রেফতার দেখানো হয়।

আসামিপক্ষের আইনজীবী মোর্শেদ হোসেন শাহীন রিমান্ড বাতিল ও জামিনে শুনানিতে বলেন, মিডিয়ায় এসেছে যে, তাকে সাত দিন ডিবি কার্যালয়ে রাখা হয়েছিল। কী অভিযোগে তাকে সাত দিন ডিবি কার্যালয়ে রাখা হলো? কোন আইনে তাকে সেখানে রাখা হয়েছিল, তার কোনও ব্যাখ্যা নেই। অতিরঞ্জিতভাবে অভিযোগ আনা হচ্ছে। তিনি এ ধরনের বক্তব্য দিয়েছেন এরও সুনির্দিষ্ট কোনও প্রমাণ নেই।

তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যেও আতঙ্ক বিরাজ করবে যে, আমাদের একজন ওসির বিরুদ্ধে এমন মিথ্যা অভিযোগ আনা হয়েছে। তিনি এ ঘটনার সঙ্গে সম্পৃক্ত নন; বরং মামলাটি উদ্দেশ্যপ্রণোদিত। রাষ্ট্রপক্ষ থেকে এর বিরোধিতা করা হয়। উভয় পক্ষের শুনানি শেষে আদালত আসামির পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ড আবেদনে বলা হয়, প্রাথমিক তদন্তে আসামি এ মামলার ঘটনার সঙ্গে জড়িত থাকার সাক্ষ্য প্রমাণ পাওয়া যাচ্ছে। অজ্ঞাতনামা আসামিদের সঙ্গে যোগসাজশে সরকারের সমালোচনা, রাষ্ট্রের স্থিতিশীলতা বিনষ্ট, সরকার পতনের ষড়যন্ত্রের অভিযোগ রয়েছে আসামির বিরুদ্ধে। এছাড়া ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও সরকারের প্রশাসনিক উচ্চ পর্যায়ের কর্মকর্তা ও বাহিনী সম্পর্কে অবজ্ঞা, বিদ্বেষ, ঘৃণা পোষণ করে জনমনে বিদ্বেষ সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের অভিযোগ রয়েছে আসামির বিরুদ্ধে। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে এবং অজ্ঞাতনামা আসামিদের শনাক্তে আসামিকে ৭ দিন পুলিশ হেফজতে এনে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাতে পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে রাষ্ট্রবিরোধী ও উসকানিমূলক বক্তব্য ছড়িয়ে দেওয়ার অভিযোগে রাকিবুল হাসানকে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতার করা হয়েছে। 

এর আগে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি অডিওকে কেন্দ্র করে আলোচনায় আসেন রাকিবুল। অডিওতে রাকিবুল সরকার, প্রশাসন, সেনাবাহিনী ও পুলিশ নিয়ে বিভিন্ন মন্তব্য করেন। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের রাজনৈতিক সংশ্লিষ্টতা ও ওসি পদায়নে অর্থ লেনদেনের অভিযোগ তুলতে শোনা যায়।

অডিওতে আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গে বলতে শোনা যায়, ‘শেখ হাসিনা ডিসেম্বরে আসলে কিছু হবে না এবং পুলিশ তাকে ঠেকাতে পারবে না।’

গত ১৭ সেপ্টেম্বর অডিওটি ভাইরাল হওয়ার পর ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক অফিস আদেশে রাকিবুলকে ক্যান্টনমেন্ট থানার ওসি পদ থেকে প্রত্যাহার করে ডিএমপি সদর দফতর ও প্রশাসন বিভাগের কেন্দ্রীয় সংরক্ষণ দফতরে সংযুক্ত করা হয়। 

আদেশে তার প্রত্যাহারের কারণ হিসেবে ‘প্রশাসনিক কারণ’ উল্লেখ করা হয়েছিল। তখন পুলিশের একাধিক সূত্র অডিওর কণ্ঠ রাকিবুলের বলে প্রাথমিকভাবে শনাক্ত করার কথা জানিয়েছিল।

তবে রাকিবুল নিজে ফেসবুক পোস্টে দাবি করেন, অডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে।

পরে ১৭ সেপ্টেম্বর রাতেই রাকিবুলকে ডিএমপির গোয়েন্দা শাখার (ডিবি) কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। ডিএমপি ওই ঘটনায় তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছিল। 

এর মধ্যে ২৪ সেপ্টেম্বর ক্যান্টনমেন্ট থানায় নতুন ওসি নিয়োগ দেয় ডিএমপি। পুলিশ পরিদর্শক মোহাম্মদ গিয়াস উদ্দিনকে ক্যান্টনমেন্ট থানার ওসি করা হয়।

/এআই/আইএএম/
সম্পর্কিত
এনসিপির সেই সিনিয়র যুগ্ম আহ্বায়ককে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার
চাঁদাবাজি ও প্রতারণার অভিযোগে কারাগারে সুফি সাগর
কেন মরিয়ম মানসিক ‘অশান্তিতে’ ছিলেন, জানতে চায় ডিবি
সর্বশেষ খবর
সিইসিকে পদত্যাগের আলটিমেটাম, যন্তর মন্তরে ফের আন্দোলনের হুঁশিয়ারি ককরোচ পার্টির
সিইসিকে পদত্যাগের আলটিমেটাম, যন্তর মন্তরে ফের আন্দোলনের হুঁশিয়ারি ককরোচ পার্টির
অচলাবস্থার মধ্যে অনলাইনে যোগ দিলেন চুয়েটের নতুন উপাচার্য, ক্যাম্পাসে মশালমিছিল
অচলাবস্থার মধ্যে অনলাইনে যোগ দিলেন চুয়েটের নতুন উপাচার্য, ক্যাম্পাসে মশালমিছিল
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রীর বৈঠক
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রীর বৈঠক
ডিএনসিসির মশার ওষুধ কেনায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান
ডিএনসিসির মশার ওষুধ কেনায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান
সর্বাধিক পঠিত
ইলিশের দাম কেজিতে কমেছে ৩০০ টাকা, বাজারে বেড়েছে সরবরাহ
ইলিশের দাম কেজিতে কমেছে ৩০০ টাকা, বাজারে বেড়েছে সরবরাহ
চাকরি পাওয়ার খুশিতে বন্ধুদের সঙ্গে দেখা করতে গিয়ে জড়ালেন হত্যা মামলায়
চাকরি পাওয়ার খুশিতে বন্ধুদের সঙ্গে দেখা করতে গিয়ে জড়ালেন হত্যা মামলায়
আগাম কর দিয়েও ৫ শতাংশ ছাড় থেকে বঞ্চিত করদাতারা
আগাম কর দিয়েও ৫ শতাংশ ছাড় থেকে বঞ্চিত করদাতারা
দেশে জ্বালানি তেলের দাম কখন কমবে, জানালেন প্রতিমন্ত্রী
দেশে জ্বালানি তেলের দাম কখন কমবে, জানালেন প্রতিমন্ত্রী
স্লিপার বাসে ‘পোড়া গন্ধ’ পেয়েও থামাননি চালক, আগুনে প্রাণ হারালেন ৯ জন 
স্লিপার বাসে ‘পোড়া গন্ধ’ পেয়েও থামাননি চালক, আগুনে প্রাণ হারালেন ৯ জন