রাজধানীতে ট্রাকের ধাক্কায় পুলিশ সদস্যের মা-স্ত্রী নিহত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ সেপ্টেম্বর ২০২৬, ১৭:০৫ আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১৭:০৫

রাজধানীর পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির ট্রাকের ধাক্কায় পুলিশ সদস্যের মা ও স্ত্রী নিহত হয়েছেন। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। ঘাতক ট্রাকটি পালিয়ে গেছে। পুলিশ সেটি শনাক্তের চেষ্টা করছে।

নিহতরা হলেন মোছা. আফরোজা আক্তার শান্তা (২৮) এবং পুলিশ সদস্য মেহেদী হাসানের মা।

মেহেদী হাসান জানান, তার মা ও স্ত্রী একসঙ্গে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় দ্রুতগতির একটি ট্রাক তাদের ধাক্কা দেয়। পরে দুজনকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে চিকিৎসক মেহেদীর মাকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত আফরোজাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাত সাড়ে ৩টার দিকে তার মৃত্যু হয়।

তিনি জানান, তাদের বাসা ঢাকার কদমতলী থানার শ্রীধারা এলাকায়। তার বাবা আজিজুল হক ঢাকা সিটি এসবিতে উপপরিদর্শক (এসআই) হিসেবে কর্মরত।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক হাবিবুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে জানান, এ ঘটনায় কুর্মিটোলা হাসপাতালে আরও এক নারী মারা গেছেন। আফরোজা আক্তার শান্তাকে ঢাকা মেডিক্যালে আনার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পরে নিহতের মরদেহ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

খিলক্ষেত থানার ওসি মোহাম্মদ সোহরাব আল হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলেও সেখানে কোনও গাড়ি পাওয়া যায়নি। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে ঘাতক গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা প্রক্রিয়াধীন।

/এসএনকে/এম/
সম্পর্কিত
ভারতের এক রাজ্যে মদ খেয়ে ১৯ জনের মৃত্যু
ইরানে বাস উল্টে নিহত ১১, আহত ২৪
মহাসড়কে গাড়ির ধাক্কায় দুই চাচাতো ভাই নিহত
সর্বশেষ খবর
‘ভুল রাজনীতির খেলা থেকে সরে আসুন’, যে কারণে বললেন জামায়াত আমির
‘ভুল রাজনীতির খেলা থেকে সরে আসুন’, যে কারণে বললেন জামায়াত আমির
দুর্গাপূজার মণ্ডপে সীমিত আলোকসজ্জার আহ্বান বিদ্যুৎ প্রতিমন্ত্রীর
দুর্গাপূজার মণ্ডপে সীমিত আলোকসজ্জার আহ্বান বিদ্যুৎ প্রতিমন্ত্রীর
জাসদ কার্যালয় থেকে অর্ধশতাধিক আটক: যা বললেন নয়ন
জাসদ কার্যালয় থেকে অর্ধশতাধিক আটক: যা বললেন নয়ন
‘নিজের স্বার্থে আমার নাম ব্যবহার করা বন্ধ করুন’—গোবিন্দর স্ত্রীকে কমল রানি
‘নিজের স্বার্থে আমার নাম ব্যবহার করা বন্ধ করুন’—গোবিন্দর স্ত্রীকে কমল রানি
সর্বাধিক পঠিত
শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৭ দিনের ছুটি 
শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৭ দিনের ছুটি 
সমুদ্রের বুকে ঝিনুক আকৃতির টার্মিনাল, অক্টোবরেই আন্তর্জাতিক ঘোষণা
কক্সবাজার বিমানবন্দর সমুদ্রের বুকে ঝিনুক আকৃতির টার্মিনাল, অক্টোবরেই আন্তর্জাতিক ঘোষণা
নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: পুলিশ
নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: পুলিশ
পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা, শাখা থাকবে যেসব এলাকায়
পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা, শাখা থাকবে যেসব এলাকায়
কী কারণে হাফেজি পড়া ছেলেকে হত্যা করলেন বাবা, জানালেন জবানবন্দিতে
কী কারণে হাফেজি পড়া ছেলেকে হত্যা করলেন বাবা, জানালেন জবানবন্দিতে